Thursday, November 19, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result
Home বিশেষ প্রতিবেদন

নাহিদ রানার দাপুটে বোলিংয়ে পাকিস্তান ১১৪

March 11, 2026
in বিশেষ প্রতিবেদন, ব্লগ, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
নাহিদ রানার দাপুটে বোলিংয়ে পাকিস্তান ১১৪
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম ওযানডে ম্যাচে ব্যাটিংয়ে পাকিস্তান অধিনায়ক ও তার দল সদস্যরা নড়বড়ে শুরু করলেও হঠাৎই হারিয়ে ফেলে নিয়ন্ত্রণ। এই পরিস্থিতি কাজে লাগিয়ে দারুণ বোলিং করেন তরুণ পেসার নাহিদ রানা। তার পেস, বাউন্স এবং গতির ধারা একের পর এক উইকেট তুলে নেয়ার মাধ্যমে সফরকারীদের বিপর্যস্ত করে দেয়।

তার আগুনে বোলিংয়ের সামনে দাঁড়াতেই পারেনি পাকিস্তানের ব্যাটিং লাইনআপ। সিরিজের প্রথম ওয়ানডেতে মাত্র ৩০.৪ ওভারে ১১৪ রানে অলআউট হয়েছে সফরকারীরা।

টসে জিতে আজ ফিল্ডিং নেওয়া বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ প্রথমদিকে নিজের বোলিংয়ে কোনো উইকেট না পেলেও পাওয়ার প্লের শেষ ওভারে নাহিদ রানাকে আক্রমণে পাঠান। শুরুতে কাট করতে গিয়ে পয়েন্টে আফিফ হোসেনের হাতে ধরা পড়ে সাহিবজাদা ফারহান। ২৭ রানের ওপেনার বিদায়ে ভেঙে যায় ৪১ রানের উদ্বোধনী জুটি।

পরের ওভারগুলোতে নাহিদ একে একে শ্যামল হোসাইন, মাজ সাদাকাত, মোহাম্মদ রিজওয়ান ও সালমান আলি আগাকে সাজঘরে ফেরান। মাত্র পাঁচ ওভারেই তিনি ওয়ানডে ক্যারিয়ারের প্রথম পাঁচ উইকেট তুলে নেন।

১৯তম ওভারে নাহিদের সঙ্গে উইকেট শিকারে যোগ দেন অধিনায়ক মিরাজ। তার বলে আব্দুল সামাদকে ধরা পড়েন লিটন দাসের হাতে। এরপর হোসাইন তালাতকে লেগ বিফোরে ফেরান। একই ওভারের শেষ বলে শাহিন আফ্রিদিকেও সাজঘরে পাঠান তিনি।

দ্বিতীয় স্পেলে নিজের উইকেট পান তাসকিন আহমেদ। তার বলে প্রথম স্লিপে ধরা পড়ে নাজমুল হোসেন শান্তর হাতে মোহাম্মদ ওয়াসিম।

পাকিস্তান ৮২ রানে নবম উইকেট হারিয়ে একশর আগেই অলআউট হওয়ার শঙ্কায় পড়ে। তবে শেষদিকে ফাহিম আশরাফ আবরার আহমেদের সঙ্গে শেষ উইকেটে ৩২ রানের জুটি গড়ে দলের রান কিছুটা বাড়ান। ফাহিম ৩৭ রান করে দলকে একশ ছাড়িয়ে দেন।

Related Posts

বাংলাদেশের সামনে পাহাড়সম চ্যালেঞ্জ
বিশেষ প্রতিবেদন

বাংলাদেশের সামনে পাহাড়সম চ্যালেঞ্জ

0
জয় দিয়ে শেষ, তবু স্বপ্নভঙ্গ নিগারদের
বিশেষ প্রতিবেদন

জয় দিয়ে শেষ, তবু স্বপ্নভঙ্গ নিগারদের

0
শোক বুকে চেপে দেশের জন্য লড়ছেন ইবাদত
বিশেষ প্রতিবেদন

বল ছুড়ে মেরে শাস্তি পেলেন ইবাদত

0
  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD