সাকিব আল হাসানকে রেখেই একাদশ গড়েছিল কলকাতা নাইট রাইডার্স। তারপরও অবশ্য দিল্লি ডেয়ারডেভিলসের বিপক্ষে সহজেই জিতেছে তার দল। মঙ্গলবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) অভিষেক হতে যাচ্ছে মুস্তাফিজুর রহমানের। তার দল সানরাইজার্স হায়দরাবাদ লড়বে বেঙ্গালুরুর সঙ্গে।
এর আগে সানরাইজার্সের সতীর্থরা মুস্তাফিজের সঙ্গে ফটো শুটে অংশ নেন। দলের সঙ্গে বেশ মানিয়ে নিয়েছেন কাটার মাস্টার। হায়দ্রাবাদ দলে বেশ কয়েকদিন অনুশীলনও করা হয়ে গেছে।
নিলামে ১ কোটি ৪০ লাখ রুপিতে এই টাইগার বোলারকে কিনে নিয়েছিল সানরাইজার্স। এদিকে সোমবার বিমানবন্দরে মুস্তাফিজুর রহমান মজার কান্ড করেন। সতীর্থ ট্রেন্ট বোল্ট বাংলায় প্রশ্ন করে বসলেন, ‘কেমন আছো?’
মুস্তাফিজের কথা সংগত কারণেই বুঝতে পারলেন না বোল্ট। পরে একজন অনুবাদটা করে দিলেন। এরপর হাসিতে ফেটে পড়লেন মুস্তাফিজ-বোল্ট!



