Wednesday, October 28, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result
Home বিশেষ প্রতিবেদন

মুশফিকের চোট, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

October 28, 2026
in বিশেষ প্রতিবেদন, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
ইনজুরিতে সফর শেষ মুশফিকের
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু করেছে বাংলাদেশ। মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্টে আজ টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তবে আঙুলের চোটের কারণে গুরুত্বপূর্ণ এই ম্যাচে খেলতে পারছেন না অভিজ্ঞ উইকেটরক্ষক ব্যাটার মুশফিকুর রহিম।

মঙ্গলবার অনুশীলনের সময় আঙুলে চোট পান মুশফিক। নেটে বল থ্রোয়ারের ছোড়া একটি বল তার আঙুলে আঘাত করে। ব্যথা পাওয়ার পর তর্জনিতে টেপ পেঁচিয়ে ড্রেসিংরুমে ফিরে যান তিনি। এরপর আর ব্যাটিং অনুশীলনে ফেরেননি এই অভিজ্ঞ ক্রিকেটার। যদিও ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে অধিনায়ক শান্ত জানিয়েছিলেন, মুশফিকের না খেলার কোনো কারণ দেখছেন না তিনি। শেষ পর্যন্ত অবশ্য চোটের কারণে প্রথম টেস্টের একাদশে জায়গা হয়নি তাঁর।

মুশফিকের পরিবর্তে একাদশে সুযোগ পেয়েছেন তাওহীদ হৃদয়। গত জুনে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট অভিষেক হয়েছিল এই ব্যাটারের। এদিকে চোট কাটিয়ে দলে ফিরেছেন লিটন দাস। তার ফেরায় বাংলাদেশের ব্যাটিং লাইনআপে অভিজ্ঞতার পাশাপাশি উইকেটকিপিংয়ের বিকল্পও নিশ্চিত হয়েছে।

প্রথম টেস্টের জন্য তিন স্পিনার ও দুই পেসার নিয়ে একাদশ সাজিয়েছে বাংলাদেশ। স্পিন বিভাগে রয়েছেন মেহেদি হাসান মিরাজ, নাঈম হাসান ও তাইজুল ইসলাম। পেস আক্রমণে দায়িত্ব পালন করবেন হাসান মাহমুদ ও শরিফুল ইসলাম। ব্যাটিংয়ে অধিনায়ক শান্তর সঙ্গে রয়েছেন তানজিদ হাসান তামিম, সাদমান ইসলাম, মুমিনুল হক, তাওহীদ হৃদয় ও লিটন দাস।

অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজের একাদশেও রয়েছে নতুন মুখ। স্পিন অলরাউন্ডার জশুয়া বিশপের টেস্ট অভিষেক হচ্ছে এই ম্যাচে। বাংলাদেশের মতো ক্যারিবীয়রাও একাদশে রেখেছে দুই পেসার। শামার জোসেফ ও জেইডেন সিলস সামলাবেন পেস আক্রমণ। স্পিন বিভাগে বিশপের সঙ্গে রয়েছেন জোমেল ওয়ারিকান ও অধিনায়ক রোস্টন চেজ। প্রয়োজনে বল হাতে অবদান রাখার সুযোগ রয়েছে জাস্টিন গ্রিভসেরও।

বাংলাদেশের একাদশ: নাজমুল হোসেন শান্ত, তানজিদ হাসান তামিম, সাদমান ইসলাম, মুমিনুল হক, তাওহীদ হৃদয়, লিটন কুমার দাস, মেহেদি হাসান মিরাজ, নাঈম হাসান, তাইজুল ইসলাম, হাসান মাহমুদ ও শরিফুল ইসলাম।

ওয়েস্ট ইন্ডিজের একাদশ: জন ক্যাম্পবেল, ব্রেন্ডন কিং, তেজনারায়ণ চন্দরপল, কাভেম হজ, আমির জাঙ্গু, রোস্টন চেজ, জাস্টিন গ্রিভস, জশুয়া বিশপ, শামার জোসেফ, জোমেল ওয়ারিকান ও জেইডেন সিলস।

Related Posts

মিরপুরে বিনা টিকিটে টেস্ট, টিভি-অনলাইনে দেখবেন যেভাবে
বিশেষ প্রতিবেদন

মিরপুরে বিনা টিকিটে টেস্ট, টিভি-অনলাইনে দেখবেন যেভাবে

0
এনসিএলে ঢাকার প্রথম জয়, অমিতের ডাবল সেঞ্চুরি
বিশেষ প্রতিবেদন

এনসিএলে ঢাকার প্রথম জয়, অমিতের ডাবল সেঞ্চুরি

0
ইমরুল কায়েসকে অভিবাদন আশরাফুল-তামিমের
বিশেষ প্রতিবেদন

আশরাফুলের কাজের প্রশংসা শান্তর

0
  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD