Tuesday, November 17, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result
Home নিউজ

আনন্দে ভাসছে তার পরিবারও

October 31, 2016
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, মজার খবর, মাঠের বাইরে, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ
0 0
A A
আনন্দে ভাসছে তার পরিবারও
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

তার উঠে আসার গল্প যেন রূপকথারই মতো। এমন এক পরিবারে জন্ম তার যেখানে নুন আনতে পান্তা ফুরোয়। খুলনার খালিশপুরের হাউ‌জিং স্টেটের বিআই‌ডি‌সি রোডের নর্থ জোন বি ব্লকের ৭ নং প্লটে ভাড়া বাড়িতে বেড়ে উঠা মেহেদী হাসান মিরাজের। অনেক প্রতিকূলতার মধ্যে বেড়ে উঠা।

বাবা রেন্ট-এ-কার চালক জালাল হোসেন। মা গৃহিণী মিনারা বেগম। রয়েছে একমাত্র বোন রুমানা আক্তার মিম্মা। তাদের নিয়েই মিরাজের পরিবার।

তার বাবা একসময় রেন্ট কারের গাড়ি চালাতেন। এখন অবশ্য সেটা ছেড়েই দিয়েছেন প্রায়। ছেলে আয় করতে শুরু করেছে তিনি নিজেও নির্ভার হতে শুরু করেছেন।

তবে দারিদ্রতা এখনো তেমন কাটেনি। এই যেমন রোববার মিরাজের ঢাকা টেস্টের জয়ের নায়ক হওয়ার দিনে কিছুটা বিব্রতকর অবস্থায় পড়তে হল তার বাবাকে। শুভেচ্ছা জানাতে আসা মানুষগুলোকে কোথায় যে বসতে দেবেন। তবে সবাই মিষ্টি খাওয়াতে ভুল করলেন না। প্রায় আধ মন মিষ্টি কিনলেন। সবাইকে তাই দিয়ে আপ্যায়ন করালেন।

ছেলের সাফল্যে উচ্ছ্বসিত জালাল বলছিলেন, ‘আমি ছেলের সাফল্যে অনেক খুশি। তার আমার ছেলে যে স্বপ্ন নিয়ে খেলতে নেমেছিল তা স্বপ্ন পূরণ হয়েছে। আল্লাহর কাছে এ জন্য শুকরিয়া আদায় করছি। আনন্দ ভাষায় প্রকাশ করতে পারছি না।’

টিভিতে ছেলের বোলিং দেখে খুব ভাল লেগেছে মিরাজের বাবার। মা মিনারা বেগমওখেলা দেখেছেন। তিনি মিডিয়াকে বলেছেন, ‘সবাই আমার ছেলেকে যেভাবে ভালবাসা দিয়েছে, তাতে খুব খুশি। তার জন্য সবাই দোয়া করবেন।’

রোববার মিরাজের ম্যাজিকেই ঢাকা টেস্টে ১০৮ রানে ইংল্যান্ডকে হারিয়েছে বাংলাদেশ। ২ ইনিংসে ১২ উইকেট নিয়েছেন এই স্পিনার। সব মিলিয়ে ২০ উইকেট নিয়ে হয়েছেন সিরিজসেরা।

Related Posts

হাসানের ফাইফারে দাপট বাংলাদেশের
বিশেষ প্রতিবেদন

বড় দুশ্চিন্তায় বাংলাদেশ

0
প্রতিমাসেই মিলবে আইসিসির সেরার স্বীকৃতি
বিশেষ প্রতিবেদন

বিশ্বকাপ বাছাইয়ের নিয়ম বদলাল আইসিসি

0
লিটনের ৫ রানের আক্ষেপ
বিশেষ প্রতিবেদন

চাপে ব্যাটিং উপভোগ করি, বললেন সেঞ্চুরিয়ান লিটন

0
  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD