Monday, October 12, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result
Home বিশেষ প্রতিবেদন

৯ হাজারি ক্লাবে লিটন দাস

October 12, 2026
in বিশেষ প্রতিবেদন, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
ব্যর্থতার ভিড়ে সিলেটে লিটনের সেঞ্চুরির একদিন
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

আন্তর্জাতিক ক্রিকেটে ৯ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন বাংলাদেশের উইকেটকিপার-ব্যাটার লিটন কুমার দাস। সোমবার আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের দ্বিতীয় ইনিংসে এই কীর্তি গড়েন তিনি। বাংলাদেশের পঞ্চম ব্যাটসম্যান হিসেবে আজ আন্তর্জাতিক ক্রিকেটে ৯ হাজার রান পূর্ণ করলেন লিটন।

তার আগে এই মাইলফলক ছুঁয়েছেন মুশফিকুর রহিম, তামিম ইকবাল, সাকিব আল হাসান ও মাহমুদউল্লাহ রিয়াদ। বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি রান মুশফিকের। এরপর রয়েছেন তামিম, সাকিব ও মাহমুদউল্লাহ। তাঁদের মধ্যে বর্তমানে বাংলাদেশের হয়ে খেলছেন শুধু মুশফিক।

আফগানিস্তানের বিপক্ষে চলমান টেস্টের প্রথম ইনিংসেও অর্ধশতক করেছিলেন লিটন। দ্বিতীয় ইনিংসেও ব্যাট হাতে দারুণ ছন্দে রয়েছেন তিনি। তার সঙ্গে মেহেদী হাসান মিরাজের দায়িত্বশীল ব্যাটিংয়ে ম্যাচে শক্ত অবস্থান তৈরি করেছে বাংলাদেশ।

আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে টেস্টের চতুর্থ দিন ৬ উইকেটে ২২৩ রান নিয়ে ব্যাটিং শুরু করে বাংলাদেশ। দিনের প্রথম সেশনে ২৬ ওভার খেলে ১১৪ রান যোগ করেন লিটন ও মিরাজ। লাঞ্চ বিরতিতে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ৬ উইকেটে ৩৩৭ রান। লিটন ৯৬ বলে ৮১ এবং মিরাজ ৭৪ বলে ৩৮ রান নিয়ে অপরাজিত ছিলেন।

প্রথম ইনিংসে ১০৬ রানের লিড থাকায় লাঞ্চ বিরতিতে বাংলাদেশের মোট লিড দাঁড়ায় ৪৪৩ রান। ফলে আফগানিস্তানের সামনে বড় লক্ষ্য দেওয়ার পথে এগিয়ে যায় সফরকারীরা।

দিনের শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করেন লিটন। দুই প্রান্ত থেকে স্পিনার কায়েস আহমেদ ও জিয়াউর রহমান বোলিং শুরু করলে দুজনের বলেই বাউন্ডারি হাঁকান তিনি। তবে ব্যক্তিগত ১৪ ও ২৬ রানে দুবার জীবন পান এই ব্যাটার। প্রথমবার স্লিপে তাঁর ক্যাচ নিতে পারেননি শহিদউল্লাহ কামাল। পরে কায়েস আহমেদ ফিরতি ক্যাচের সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হন।

আফগানিস্তানের ফিল্ডিংয়ের দুর্বলতা ও রিভিউ ব্যবহারে ভুলের সুযোগ কাজে লাগিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ আরও শক্ত করেছে বাংলাদেশ। আগের দিনও বেশ কয়েকটি রিভিউ নষ্ট করে আফগানিস্তান। চতুর্থ দিনের প্রথম সেশনেও লিটনকে ফেরানোর সুযোগ হাতছাড়া করে তারা।

Related Posts

আফগানদের চাপে রেখে জয়ের পথে বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

আফগানদের চাপে রেখে জয়ের পথে বাংলাদেশ

0
অস্ট্রেলিয়া সফরে বাংলাদেশ ‘এ’ দল, আলোচনায় সাব্বির
বিশেষ প্রতিবেদন

হংকং সিক্সেসে বাংলাদেশের নেতৃত্বে রনি, দলে সাব্বির

0
শেষ ওভারে ভারতকে হারিয়ে জয়ের দেখা পেল বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

শেষ ওভারে ভারতকে হারিয়ে জয়ের দেখা পেল বাংলাদেশ

0
  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD