Sunday, October 25, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result
Home বিশেষ প্রতিবেদন

সিরিজ থেকেই ছিটকে গেলেন লিটন

October 17, 2026
in বিশেষ প্রতিবেদন, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
চাপের মধ্যেই শক্তি খুঁজছেন বাংলাদেশ অধিনায়ক
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে পূর্ণ মেয়াদে ওয়ানডে অধিনায়ক হিসেবে পথচলা শুরুর অপেক্ষায় ছিলেন লিটন দাস। তবে ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে মাঠে নামা হয়নি তার। এবার এসেছে আরও বড় দুঃসংবাদ। ডান হিপ জয়েন্টের সমস্যার কারণে পুরো ত্রিদেশীয় সিরিজ থেকেই ছিটকে গেছেন বাংলাদেশের এই উইকেটকিপার ব্যাটার।

আজ শনিবার আবুধাবিতে জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচের টসের সময় লিটনের অনুপস্থিতি নিয়ে প্রথমে প্রশ্ন তৈরি হয়। তার পরিবর্তে টস করতে আসেন তাওহীদ হৃদয়। পরে জানা যায়, চোটের কারণে খেলতে পারছেন না লিটন। এরপর বাংলাদেশ দলের ফিজিও বায়েজেদুল ইসলাম খান এক ভিডিও বার্তায় নিশ্চিত করেন, এই সিরিজে আর খেলা হচ্ছে না অধিনায়কের।

লিটনের চোটের বিষয়ে বায়েজেদুল বলেন, ‘লিটন ব্যথার কথা জানানোর পর গতকাল আমরা এমআরআই করিয়েছি। এমআরআইয়ের রিপোর্টে জানা গেছে, তার ডান হিপ জয়েন্টে কিছুটা সমস্যা আছে। তারপরও আজ লিটন ফিটনেস টেস্টে চেষ্টা করেছিল, দেখা যাক পারা যায় কি না। কিন্তু সে আমাদের প্রত্যাশিত ফিটনেসের মানদণ্ড পূরণ করতে পারেনি। তাই এই সিরিজে তাকে পাওয়া যাবে না।’

প্রথম ম্যাচে খেলার জন্য শেষ পর্যন্ত চেষ্টা করেছিলেন লিটন। তবে ফিটনেস পরীক্ষায় নির্ধারিত মান পূরণ করতে না পারায় তাঁকে নিয়ে ঝুঁকি নেয়নি দল। ফলে নতুন অধিনায়ক হিসেবে তাঁর ওয়ানডে যাত্রার শুরু পিছিয়ে গেল।

লিটনের পাশাপাশি জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ম্যাচে খেলতে পারছেন না অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজও। জ্বরে ভুগছেন তিনি। মিরাজের শারীরিক অবস্থা সম্পর্কে ফিজিও বলেন, ‘মেহেদী হাসান মিরাজ ৩ দিন ধরে জ্বরে ভুগছেন। তিনি আজকের ম্যাচে খেলতে পারবেন না।’

গুরুত্বপূর্ণ দুই ক্রিকেটারের অনুপস্থিতি সিরিজের শুরুতেই বাংলাদেশের জন্য বড় ধাক্কা। বিশেষ করে লিটনকে পুরো সিরিজে না পাওয়ায় নেতৃত্ব ও ব্যাটিংয়ের পরিকল্পনায় পরিবর্তন আনতে হচ্ছে দলকে।

ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশের পরবর্তী ম্যাচ আগামী ২১ অক্টোবর শারজায় আফগানিস্তানের বিপক্ষে। সিরিজের ফাইনাল অনুষ্ঠিত হবে ২৩ অক্টোবর। লিটনকে ছাড়াই পরবর্তী ম্যাচগুলোতে মাঠে নামতে হবে বাংলাদেশকে।

Related Posts

এশিয়া কাপ রাইজিং স্টার্সে বাংলাদেশের প্রতিপক্ষ যারা
বিশেষ প্রতিবেদন

এশিয়া কাপ রাইজিং স্টার্সে বাংলাদেশের প্রতিপক্ষ যারা

0
ডি থ্রি ট্রফির নিলামে বাংলাদেশে আসছেন চারু শর্মা
বিশেষ প্রতিবেদন

ডি থ্রি ট্রফির নিলামে বাংলাদেশে আসছেন চারু শর্মা

0
টি-টেন লিগে নাসির, সঙ্গে ৫ টাইগার ক্রিকেটার
বিশেষ প্রতিবেদন

সাকিব-রনি-নাসিরের নতুন ঠিকানা

0
  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD