কিছুতেই ব্যাপারটা মেনে নিতে পারছেন না ক্রিকেটপ্রেমী বাংলাদেশের মানুষ। আরফাত সানি আর তাসকিনের সাময়িক নিষেধাজ্ঞা নিয়ে সোচ্চার সবাই। দুই টাইগার ক্রিকেটারকে কেন নির্বাসিত করা হল তা নিয়ে চলছে তুমুল প্রতিবাদ। এইতো রোববার রাজধানীর শাহবাগে বাংলাদেশ ক্রিকেট ফ্যান ইউনিটির উদ্যোগে ক্রিকেট ভক্তরা বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেন।
আইসিসির সঙ্গে ভারতের ভারতের বিরুদ্ধেও সোচ্চার সবাই। সবার প্রশ্ন, তাসকিন-সানিকে যদি আইসিসি নিষিদ্ধ করতে পারে তা হলে ভারতের জসপ্রীত বুমরাহ নয় কেন? সবারই অভিযোগ, বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে। দল যখন মাথা তুলে দাঁড়াচ্ছে, তখনই শাস্তির খাঁড়া নেমে আসছে।
সবশেষে বাংলাদেশ ক্রিকেট ফ্যান ইউনিটির সদস্যরা আইসিসির কুশপুতুলও পোড়ান। উঠে স্লোগান!


