Monday, November 16, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result
Home বিশেষ প্রতিবেদন

কাউন্টিতে ফের হাসান মাহমুদের দাপট

September 4, 2026
in বিশেষ প্রতিবেদন, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
কাউন্টি অভিষেকে হাসানের ঝড়, জয় এনে দিলেন কেন্টকে
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

কাউন্টি চ্যাম্পিয়নশিপে বল হাতে দুর্দান্ত ছন্দে আছেন হাসান মাহমুদ। উস্টারশায়ারের বিপক্ষে কেন্টের হয়ে প্রথম ইনিংসে বাংলাদেশের এই পেসার তুলে নিয়েছেন চার উইকেট। তাঁর আগুনে বোলিংয়েই প্রথম ইনিংসে ২৩৮ রান করে লিড পাওয়ার পর দ্বিতীয় দিন শেষে ম্যাচের নিয়ন্ত্রণ আরও শক্ত করেছে কেন্ট।

কেন্টের ২৩৮ রানের জবাবে উস্টারশায়ার থেমেছে ২১৭ রানে। অর্থাৎ প্রথম ইনিংসেই ২১ রানের লিড পেয়েছে কেন্ট। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে দিন শেষে ৩ উইকেটে ১৯৭ রান করেছে তারা। সব মিলিয়ে উস্টারশায়ারের চেয়ে এখন ২১৮ রানে এগিয়ে কেন্ট।

প্রথম দিনেই হাসান নিজের সামর্থ্যের জানান দিয়েছিলেন। পরপর দুই বলে শিকার করেছিলেন দুই ব্যাটারকে। প্রথমে ওপেনার জ্যাক লিব্বির স্টাম্প উড়িয়ে দেন বাংলাদেশের পেসার। পরের বলেই রেহান এডভালথকে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলেন। দুই বলে দুই উইকেট নিয়ে উস্টারশায়ারের ব্যাটিং লাইনআপে প্রথম ধাক্কাটি দিয়েছিলেন তিনিই।

দ্বিতীয় দিনেও সেই ধারাবাহিকতা ধরে রাখেন হাসান। অফ স্টাম্পের বাইরে পড়ে ভেতরের দিকে ঢুকে আসা দুর্দান্ত এক ডেলিভারিতে বোল্ড করেন ম্যাথু ওয়েটকে। ২৯ বলে ১৫ রান করেই ফিরতে হয় এই ডানহাতি ব্যাটারকে।

উস্টারশায়ারের ইনিংসের শেষ উইকেটটিও আসে হাসানের হাত ধরে। অ্যাডাম ফিঞ্চকে লেগ বিফোর উইকেটের ফাঁদে ফেলে ইনিংস শেষ করে দেন তিনি। ফলে ৬৮ রানে ৪ উইকেট নিয়ে কেন্টের সেরা বোলারও বাংলাদেশের এই পেসার।

হাসানের সঙ্গে কেন্টের বোলিং আক্রমণে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন ম্যাট মিলনেস ও কেথ ডাজন। মিলনেস নিয়েছেন তিন উইকেট, ডাজনের শিকার দুই ব্যাটার।

উস্টারশায়ারের হয়ে অবশ্য লড়াই করেছিলেন ড্যানিয়েল লেটগান ও অ্যাডাম হুস। লেটগান করেন ৫৯ রান, হুসের ব্যাট থেকে আসে ৫০। কিন্তু তাঁদের বাইরে আর কেউ ২০ রানের ঘরও পেরোতে পারেননি। ফলে ২১ রানে পিছিয়ে থেকেই প্রথম ইনিংস শেষ করতে হয় উস্টারশায়ারকে।

এরপর দ্বিতীয় ইনিংসে কেন্টের ব্যাটাররা ব্যবধান আরও বাড়িয়ে নিয়েছেন। জ্যাক ক্রলি ফিফটি করে সাজঘরে ফিরেছেন। তবে দলের হয়ে সবচেয়ে বড় স্বস্তির নাম স্যাম নর্থইস্ট। সেঞ্চুরির দোরগোড়ায় দাঁড়িয়ে দিন শেষ করেছেন তিনি ৯৬ রানে অপরাজিত থেকে।

তাঁর সঙ্গে ক্রিজে আছেন অধিনায়ক ড্যানিয়েল বেল ড্রামন্ড, অপরাজিত ১৭ রানে। দ্বিতীয় দিন শেষে কেন্টের সংগ্রহ ৩ উইকেটে ১৯৭। অর্থাৎ হাতে এখনো সাত উইকেট, সামনে বড় লিডের সুযোগ।

Related Posts

রবিনকে প্রথমে খেলতে দেওয়ার কারণ জানালেন তানজিদ
বিশেষ প্রতিবেদন

রবিনকে প্রথমে খেলতে দেওয়ার কারণ জানালেন তানজিদ

0
হৃদয়-লিটনের রেকর্ড জুটিতে স্বস্তির দিন বাংলাদেশের
বিশেষ প্রতিবেদন

হৃদয়-লিটনের রেকর্ড জুটিতে স্বস্তির দিন বাংলাদেশের

0
দক্ষিণ আফ্রিকার মাটিতে ইতিহাস গড়লেন হৃদয়-লিটন
বিশেষ প্রতিবেদন

দক্ষিণ আফ্রিকার মাটিতে ইতিহাস গড়লেন হৃদয়-লিটন

0
  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD