Wednesday, October 14, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result
Home বিশেষ প্রতিবেদন

ক্যারিয়ারসেরা অবস্থানে হাসান মাহমুদ

October 14, 2026
in বিশেষ প্রতিবেদন, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
টেস্টে হ্যাটট্রিক করে ইতিহাস হাসানের
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

আফগানিস্তানের বিপক্ষে আবুধাবি টেস্টে জয় পায়নি বাংলাদেশ। তবে ড্র হওয়া ম্যাচে বল হাতে উজ্জ্বল পারফরম্যান্সের স্বীকৃতি পেয়েছেন বাংলাদেশের দুই পেসার হাসান মাহমুদ ও ইবাদত হোসেন। আইসিসির সর্বশেষ টেস্ট র‍্যাঙ্কিংয়ে সাত ধাপ এগিয়ে ক্যারিয়ারসেরা অবস্থানে ফিরেছেন হাসান। অন্যদিকে, ১১ ধাপ উন্নতি হয়েছে ইবাদতের।

বুধবার প্রকাশিত আইসিসির সাপ্তাহিক র‍্যাঙ্কিংয়ে টেস্ট বোলারদের তালিকায় ৩৮তম স্থানে উঠে এসেছেন হাসান। গত আগস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে ভালো পারফরম্যান্সের পরও একবার এই অবস্থানে উঠেছিলেন তিনি। আফগানিস্তানের বিপক্ষে আবুধাবি টেস্টে দুর্দান্ত বোলিং করে আবারও সেই অবস্থানে ফিরলেন বাংলাদেশের এই ডানহাতি পেসার।

আবুধাবি টেস্টের প্রথম ইনিংসে হ্যাটট্রিকসহ পাঁচ উইকেট নেন হাসান। দ্বিতীয় ইনিংসে শিকার করেন আরও একটি উইকেট। তার এই পারফরম্যান্স বাংলাদেশের ক্রিকেটে নতুন ইতিহাসও গড়েছে। টেস্ট ক্রিকেটে বাংলাদেশের প্রথম পেসার হিসেবে হ্যাটট্রিক করার কীর্তি গড়েছেন তিনি। এবার সেই অর্জনের সঙ্গে যোগ হলো আইসিসি র‍্যাঙ্কিংয়ে উল্লেখযোগ্য উন্নতি।

একই টেস্টে বল হাতে দারুণ কার্যকর ছিলেন ইবাদত হোসেনও। দুই ইনিংস মিলিয়ে সাত উইকেট নেওয়া এই পেসার ১১ ধাপ এগিয়ে বোলারদের তালিকায় ৬৭তম স্থানে উঠে এসেছেন। ম্যাচ চলাকালে চাচার মৃত্যুর খবর পেলেও দেশের হয়ে দায়িত্ব পালনের জন্য আবুধাবিতে থেকে যাওয়ার সিদ্ধান্ত নেন ইবাদত। মাঠে তার পারফরম্যান্সও পেয়েছে র‍্যাঙ্কিংয়ে উন্নতির স্বীকৃতি।

বাংলাদেশের অন্য বোলারদের মধ্যে মেহেদী হাসান মিরাজ এক ধাপ এগিয়ে ২২তম স্থানে উঠেছেন। আফগানিস্তানের বিপক্ষে চার উইকেট নেওয়া এই অলরাউন্ডারের অবস্থান অপরিবর্তিত রয়েছে টেস্ট অলরাউন্ডারদের র‍্যাঙ্কিংয়ে। সেখানে দক্ষিণ আফ্রিকার মার্কো ইয়ানসেন ও ভারতের রবীন্দ্র জাদেজার পর তৃতীয় স্থানে আছেন তিনি। অন্যদিকে, তিন ধাপ পিছিয়ে টেস্ট বোলারদের তালিকায় ১৮তম স্থানে নেমে গেছেন তাইজুল ইসলাম। বাংলাদেশের বোলারদের মধ্যে তিনিই এখনো হাসানের ওপরে রয়েছেন।

ব্যাটারদের র‍্যাঙ্কিংয়েও উন্নতি হয়েছে বাংলাদেশের লিটন কুমার দাসের। আফগানিস্তানের বিপক্ষে প্রথম ইনিংসে ৫৩ এবং দ্বিতীয় ইনিংসে ১০২ রান করা লিটন তিন ধাপ এগিয়ে লোকেশ রাহুলের সঙ্গে যৌথভাবে ২৯তম স্থানে রয়েছেন। প্রথম ইনিংসে ফিফটি করা তানজিদ হাসান ১০ ধাপ এগিয়ে ৯২তম স্থানে উঠেছেন।

তবে এক ধাপ করে পিছিয়েছেন মুশফিকুর রহিম ও নাজমুল হোসেন শান্ত। মুশফিক ১৮তম এবং শান্ত ২১তম স্থানে রয়েছেন। পিছিয়ে পড়লেও বাংলাদেশি ব্যাটারদের মধ্যে র‍্যাঙ্কিংয়ে সবার ওপরে আছেন মুশফিক।

আফগানিস্তানের ব্যাটারদের র‍্যাঙ্কিংয়েও বড় উন্নতি হয়েছে। বাংলাদেশের বিপক্ষে প্রথম ইনিংসে সেঞ্চুরি ও দ্বিতীয় ইনিংসে ফিফটি করা রহমত শাহ ১৩ ধাপ এগিয়ে ১৩তম স্থানে উঠেছেন। তার রেটিং পয়েন্ট ৬৯৩, যা আফগানিস্তানের কোনো ক্রিকেটারের সর্বোচ্চ। দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি করা সেদিকউল্লাহ আতাল ৪১ ধাপ এগিয়ে ৯১তম স্থানে জায়গা করে নিয়েছেন।

টেস্ট ব্যাটারদের শীর্ষস্থান ধরে রেখেছেন ইংল্যান্ডের হ্যারি ব্রুক। দ্বিতীয় স্থানে রয়েছেন অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথ। বোলারদের তালিকায় শীর্ষে আছেন অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ক। তাঁর কাছাকাছি অবস্থানে রয়েছেন নিউজিল্যান্ডের ম্যাট হেনরি; দুজনের রেটিং পয়েন্টের ব্যবধান মাত্র চার।

Related Posts

এবার শুরু নতুন কুঁড়ি স্পোর্টর্সের চূড়ান্ত পর্ব
বিশেষ প্রতিবেদন

নভেম্বরে নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় আসর শুরু

0
অস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

অস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশ

0
বাংলাদেশ সিরিজে ওয়েস্ট ইন্ডিজ দলে চমক
বিশেষ প্রতিবেদন

বাংলাদেশ সিরিজে ওয়েস্ট ইন্ডিজ দলে চমক

0
  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD