Saturday, April 18, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

বিপিএলের দলগুলোতে যোগ দিচ্ছেন বিদেশি ক্রিকেটাররা

December 23, 2025
in বিশেষ প্রতিবেদন, ব্লগ, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
বিপিএল নিলাম: দেখে নিন দেশি ক্রিকেটারদের তালিকা
0
SHARES
11
VIEWS
Share on FacebookShare on Twitter

আগামী ২৬ ডিসেম্বর সিলেটের মাটিতে পর্দা উঠতে যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসরের। টুর্নামেন্ট শুরুর দিন যত ঘনিয়ে আসছে, প্রস্তুতিও তত জোরদার হচ্ছে ফ্র্যাঞ্চাইজিগুলোর। ইতোমধ্যে সব দলই অনুশীলন শুরু করেছে এবং স্কোয়াডে থাকা বিদেশি ক্রিকেটারদের আগমনও শুরু হয়ে গেছে। ছয় ফ্র্যাঞ্চাইজির বেশ কয়েকজন বিদেশি ক্রিকেটার এরই মধ্যে বাংলাদেশে পৌঁছেছেন।

বিপিএল খেলতে বাংলাদেশে এসে পৌঁছেছেন সিলেট ফ্র্যাঞ্চাইজির পাকিস্তানি পেসার মোহাম্মদ আমির। গতকাল রাতে তিনি সিলেটে পৌঁছান এবং দলের সঙ্গে যোগ দেন। তার আগমনে সিলেটের বোলিং আক্রমণে বাড়তি শক্তি যোগ হবে বলে আশা করা হচ্ছে।

রাজশাহী ওয়ারিয়র্সের বিদেশি বহরে ইতোমধ্যেই একাধিক ক্রিকেটার যোগ দিয়েছেন। সরাসরি চুক্তিতে থাকা পাকিস্তানি ব্যাটার সাহিবজাদা ফারহান ও অলরাউন্ডার মোহাম্মদ নাওয়াজ বিপিএলের উদ্দেশ্যে বাংলাদেশে এসেছেন। তাদের সঙ্গে যোগ দিয়েছেন নেপালের স্পিনার সন্দীপ লামিচানে। এ ছাড়া পাকিস্তানের হুসেইন তালাত ও শ্রীলঙ্কার পেসার বিনুরা ফার্নান্দোও রাজশাহী শিবিরে হাজির হয়েছেন।

রংপুর রাইডার্সের বিদেশি ক্রিকেটারদের মধ্যে বাংলাদেশে এসে পৌঁছেছেন পাকিস্তানি ব্যাটার খুশদিল শাহ। দলের অনুশীলনে যোগ দিয়ে তিনিও প্রস্তুতি শুরু করেছেন।

তবে এখনো পর্যন্ত চট্টগ্রাম রয়েলস, ঢাকা ক্যাপিটালস এবং নোয়াখালীর কোনো বিদেশি ক্রিকেটার দলের সঙ্গে যোগ দেননি। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আগামী ২৫ ডিসেম্বরের মধ্যেই বাকি দলগুলোর বিদেশি ক্রিকেটাররা বাংলাদেশে এসে নিজ নিজ ফ্র্যাঞ্চাইজির সঙ্গে যুক্ত হবেন।

২৩ ডিসেম্বর সকাল পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, বাংলাদেশে আসা বিদেশি ক্রিকেটারদের মধ্যে রয়েছেন সিলেট টাইটান্সের মোহাম্মদ আমির, রাজশাহী ওয়ারিয়র্সের সাহিবজাদা ফারহান, মোহাম্মদ নাওয়াজ, সন্দীপ লামিচানে, হুসেইন তালাত ও বিনুরা ফার্নান্দো এবং রংপুর রাইডার্সের খুশদিল শাহ।

Previous Post

তাসকিনের দলের হিসাব মেলেনি সহজে!

Next Post

বিপিএলের মঞ্চে নোয়াখালীর বার্তা স্পষ্ট- ভালো ক্রিকেটই লক্ষ্য

Related Posts

বদলের হাওয়া বিসিবিতে, বেতন ৬৫ হাজার, ম্যাচ ফি এক লাখ
বিশেষ প্রতিবেদন

পূর্বাচল স্টেডিয়ামের নকশায় পরিবর্তনের ইঙ্গিত দিলেন তামিম

8
লিগ শুরু নিয়ে স্বস্তির বার্তা মাহমুদউল্লাহর
বিশেষ প্রতিবেদন

লিগ শুরু নিয়ে স্বস্তির বার্তা মাহমুদউল্লাহর

10
‘ক্যাপ্টেনস কার্ড’, অধিনায়কদের জন্য আজীবন সুবিধা
বিশেষ প্রতিবেদন

ক্যাপ্টেনস কার্ডে ‘বৈষম্য’ দেখছেন তাপস বৈশ্য

7
Next Post
বিপিএলের মঞ্চে নোয়াখালীর বার্তা স্পষ্ট- ভালো ক্রিকেটই লক্ষ্য

বিপিএলের মঞ্চে নোয়াখালীর বার্তা স্পষ্ট- ভালো ক্রিকেটই লক্ষ্য

Discussion about this post

সর্বশেষ..

বদলের হাওয়া বিসিবিতে, বেতন ৬৫ হাজার, ম্যাচ ফি এক লাখ

পূর্বাচল স্টেডিয়ামের নকশায় পরিবর্তনের ইঙ্গিত দিলেন তামিম

by cricbdadmin
0
8

পূর্বাচলে আন্তর্জাতিক মানের একটি নতুন ক্রিকেট স্টেডিয়াম নির্মাণের পরিকল্পনা দীর্ঘদিন ধরে চললেও এর অগ্রগতি এখনো ধীরগতির। শনিবার প্রকল্পটির সর্বশেষ অবস্থা...

লিগ শুরু নিয়ে স্বস্তির বার্তা মাহমুদউল্লাহর

লিগ শুরু নিয়ে স্বস্তির বার্তা মাহমুদউল্লাহর

by cricbdadmin
0
10

ঢাকা প্রিমিয়ার লিগ ঘিরে দীর্ঘদিনের অনিশ্চয়তার অবসান ঘটিয়ে শুরু হয়েছে দলবদল কার্যক্রম। শনিবার প্রথম দিনেই প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের হয়ে...

‘ক্যাপ্টেনস কার্ড’, অধিনায়কদের জন্য আজীবন সুবিধা

ক্যাপ্টেনস কার্ডে ‘বৈষম্য’ দেখছেন তাপস বৈশ্য

by cricbdadmin
0
7

সাবেক অধিনায়কদের সম্মান জানাতে নতুন উদ্যোগ হিসেবে ‘ক্যাপ্টেনস কার্ড’ চালু করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দেশের হয়ে অন্তত একটি আন্তর্জাতিক...

বাংলাদেশের বিপক্ষে সিরিজে পাকিস্তানের দলে নতুন চমক

বাংলাদেশের বিপক্ষে সিরিজে পাকিস্তানের দলে নতুন চমক

by cricbdadmin
0
8

বাংলাদেশের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজকে সামনে রেখে পাকিস্তান ক্রিকেট দল ঘোষণা করেছে পিসিবি। দল ঘোষণা থেকে শুরু করে কোচিং স্টাফে...

জুনে বাংলাদেশ সফরে আসছে অস্ট্রেলিয়া

জুনে বাংলাদেশ সফরে আসছে অস্ট্রেলিয়া

by cricbdadmin
0
19

বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যকার দীর্ঘ ১৫ বছরের অপেক্ষার অবসান হচ্ছে এবার। ২০১১ সালের পর প্রথমবারের মতো দ্বিপক্ষীয় ওয়ানডে সিরিজ খেলতে...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD