শেষ পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ফ্যাসিলিটিস কমিটির প্রধান থেকে অব্যাহতি দেয়া হল ইসমাইল হায়দার মল্লিককে। তাকে সোমবার সরিয়ে দিয়েছে বোর্ড। একইসঙ্গে অপারেশন্স কমিটি থেকে অব্যাহতি দেয়া হল নাঈমুর রহমান দুর্জয়কে।
বিসিবির নির্বাহি কমিটির এক সভায় এমন সিদ্ধান্ত গৃহীত হয়।
দেশের প্রথম টেস্ট অধিনায়ক দুর্জয়কে হঠাৎ করেই সরিয়ে দেয়া হল। তার জায়গায় দ্বায়িত্ব পালন করবেন আকরাম খান। যিনি এখন বিসিবি’র টুর্নামেন্ট কমিটির প্রধানের দায়িত্বের আছেন।
অন্যদিকে মল্লিকের জায়গায় আজম নাসিরকে বিসিবি’র ডিসিপ্লিনারি কমিটির প্রধান করা হয়েছে।



