Monday, May 11, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

নেতৃত্ব ছাড়বেন শান্ত, জানতেন না বুলবুল-ফাহিম!

June 28, 2025
in বিশেষ প্রতিবেদন, ব্লগ, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
‘ক্রিকেটে ট্রিপল সেঞ্চুরি’-বিসিবির ভবিষ্যৎ রূপরেখা দিলেন বুলবুল
0
SHARES
3
VIEWS
Share on FacebookShare on Twitter

বাংলাদেশ ক্রিকেটে বড় এক মোড়। কলম্বো টেস্ট শেষে আচমকাই টেস্ট অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ালেন নাজমুল হোসেন শান্ত। দলের অধিনায়কত্ব নিয়ে গুঞ্জন চলছিল কিছুদিন ধরেই, তবে হঠাৎ এমন ঘোষণায় বিস্মিত পুরো ক্রিকেটপাড়া। বিস্মিত হয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুলও। অন্যদিকে কলম্বো থেকেই প্রতিক্রিয়া দিয়েছেন বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম।

রংপুরে টেস্ট স্ট্যাটাসের রজতজয়ন্তীর অনুষ্ঠানে অংশ নিতে গিয়ে শান্তর সিদ্ধান্ত সম্পর্কে জানতে পারেন বিসিবি সভাপতি বুলবুল। এ বিষয়ে কিছুই জানতেন না বলে সাফ জানিয়ে দেন তিনি, ‘বোর্ড প্রেসিডেন্ট একজন পরিচালক মাত্র। এককভাবে কোনো সিদ্ধান্ত নেয়া হয় না, সব কিছু বোর্ডের সম্মিলিত নীতিগত সিদ্ধান্তের মধ্যেই পড়ে।’

বুলবুল আরও যোগ করেন, ‘বাংলাদেশ সেরা হতে পারে, হতে হবে-এই লক্ষ্যেই আমরা কাজ করছি। কেন আমরা এক নম্বর টেস্ট বা টি-টোয়েন্টি দল হতে পারব না? শুধু নেতৃত্ব নয়, সামগ্রিক কাঠামোতেও উন্নয়ন জরুরি।’

কলম্বোতে টেস্ট শেষ হওয়ার সঙ্গে সঙ্গে শান্তর সিদ্ধান্ত সামনে আসে। সেখানে উপস্থিত বিসিবির পরিচালক ও ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান ফাহিম জানালেন, শান্ত নিজেই অনেক আগে থেকেই ‘একাধিক অধিনায়ক’ ব্যবস্থার পক্ষে ছিলেন না।

ফাহিম বলেন, ‘শুধু টেস্টে ক্যাপ্টেন্সি করার আগ্রহ ওর কম ছিল। আমাদের কিছু কথা হয়েছিল, কিন্তু এখনই এমন সিদ্ধান্ত নেবে, সেটা আশাই করিনি।’

শান্তর এই সিদ্ধান্তে বিসিবি যেমন হতবাক, তেমনই দুঃখও প্রকাশ করলেন ফাহিম, ‘ও ভালো ক্যাপ্টেন্সি করেছে। কাছ থেকে দেখেছি। সে ভালো একজন নেতা। টেস্টে নেতৃত্ব চালিয়ে গেলে ভালো হতো। তবে আমরা তার সিদ্ধান্তকে সম্মান জানাই।’

Previous Post

রংপুরে ক্রিকেট কার্নিভাল: শিশুদের নিয়ে উৎসব, ভবিষ্যতের স্বপ্ন

Next Post

ফের মুখোমুখি ভারত-পাকিস্তান, এশিয়া কাপ নিয়ে সুখবর!

Related Posts

নাঈমের ছক্কার ঝড়, জাকির-সবুজের সেঞ্চুরি
বিশেষ প্রতিবেদন

নাঈমের ছক্কার ঝড়, জাকির-সবুজের সেঞ্চুরি

4
মিরপুরে মিরাজের ঘূর্ণি, লিড নিয়ে দাপট বাংলাদেশের
বিশেষ প্রতিবেদন

মিরপুরে মিরাজের ঘূর্ণি, লিড নিয়ে দাপট বাংলাদেশের

6
বৈশাখী বৃষ্টিতে ভেসে গেল রূপগঞ্জের লড়াই
ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ

বৈশাখী বৃষ্টিতে ভেসে গেল রূপগঞ্জের লড়াই

10
Next Post
এশিয়া কাপ ক্রিকেট সূচি

ফের মুখোমুখি ভারত-পাকিস্তান, এশিয়া কাপ নিয়ে সুখবর!

Discussion about this post

সর্বশেষ..

নাঈমের ছক্কার ঝড়, জাকির-সবুজের সেঞ্চুরি

নাঈমের ছক্কার ঝড়, জাকির-সবুজের সেঞ্চুরি

by cricbdadmin
0
4

ঢাকা প্রিমিয়ার লিগে আজ ছিল ব্যাটারদের উৎসব। আকাশে বারবার বৃষ্টি এলেও মাঠে থামেনি রানের স্রোত। কখনও ছক্কার ঝড়, কখনও নাটকীয়...

মিরপুরে মিরাজের ঘূর্ণি, লিড নিয়ে দাপট বাংলাদেশের

মিরপুরে মিরাজের ঘূর্ণি, লিড নিয়ে দাপট বাংলাদেশের

by cricbdadmin
0
6

মিরপুর টেস্টে ধীরে ধীরে নিয়ন্ত্রণ নিজেদের দিকে টেনে নিয়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। প্রথম ইনিংসে পাকিস্তান জাতীয় ক্রিকেট দলকে ৩৮৬...

বৈশাখী বৃষ্টিতে ভেসে গেল রূপগঞ্জের লড়াই

বৈশাখী বৃষ্টিতে ভেসে গেল রূপগঞ্জের লড়াই

by cricbdadmin
0
10

ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে টানা তৃতীয় জয়ের স্বপ্ন দেখছিল লিজেন্ডস অব রূপগঞ্জ। শুরুটাও হয়েছিল দারুণ। দুই ওপেনারের আত্মবিশ্বাসী ব্যাটিংয়ে ম্যাচের...

উড়ন্ত সূচনার পর রূপগঞ্জের ধস, দল থামল ২২৭ রানে

উড়ন্ত সূচনার পর রূপগঞ্জের ধস, দল থামল ২২৭ রানে

by cricbdadmin
0
3

ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে (ডিপিএল) টানা তিন জয়ের লক্ষ্যে মাঠে নেমে দারুণ সূচনা পেয়েছিল লিজেন্ডস অব রূপগঞ্জ। তবে শুরু আর...

প্রথম সেশনে তাসকিন-মিরাজের দাপট

প্রথম সেশনে তাসকিন-মিরাজের দাপট

by cricbdadmin
0
2

মিরপুর টেস্টের তৃতীয় দিনের প্রথম সেশনে আজ দারুণভাবে ম্যাচে ফিরে আসার ইঙ্গিত দিয়েছে বাংলাদেশ। ১ উইকেটে ১৭৯ রান নিয়ে দিন...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD