Friday, October 9, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result
Home বিশেষ প্রতিবেদন

জ্যোতির মন্থর ব্যাটিং, রিতুর লড়াইয়ে দেড়শ পেরোল বাংলাদেশ

October 9, 2026
in বিশেষ প্রতিবেদন, ব্লগ, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
জ্যোতির মন্থর ব্যাটিং, রিতুর লড়াইয়ে দেড়শ পেরোল বাংলাদেশ
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

বাংলাদেশ নারী ক্রিকেট দলের মাঠের সময়টা ভালো যাচ্ছিল না। একের পর এক টুর্নামেন্টে ব্যর্থতার পর কোচিং ইউনিটে পরিবর্তন আনা হয়েছে। এমন পরিস্থিতিতে অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবারের মতো স্বাগতিকদের বিপক্ষে দ্বিপক্ষীয় সিরিজ খেলতে নেমেছে বাংলাদেশ। তবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ব্যাটিং ব্যর্থতার পুরোনো চিত্রই দেখা গেল নিগার সুলতানা জ্যোতির দলের। ব্রিসবেনের অ্যালান বোর্ডার ফিল্ডে টস হেরে আগে ব্যাট করতে নেমে ৪৯.৪ ওভারে মাত্র ১৬৬ রানেই অলআউট হয়েছে বাংলাদেশ।

আজ দলের হয়ে সর্বোচ্চ ৪৫ রান করেছেন রিতু মনি। অন্যদিকে অস্ট্রেলিয়ার হয়ে বল হাতে সবচেয়ে সফল অ্যানাবেল সাদারল্যান্ড নিয়েছেন চার উইকেট। মেগান শুট শিকার করেছেন দুটি উইকেট।

ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। ইনিংসের প্রথম ওভারেই মেগান শুটের বলে ফোবে লিচফিল্ডের হাতে ক্যাচ দিয়ে ফেরেন ওপেনার ফারজানা হক। এরপর একই বোলারের শিকার হয়ে মাত্র ৪ রান করে সাজঘরে ফেরেন আরেক ওপেনার শারমিন সুলতানা। ফলে শুরুতেই দুই উইকেট হারিয়ে চাপে পড়ে যায় টাইগ্রেসরা।

প্রাথমিক ধাক্কা সামাল দেওয়ার চেষ্টা করেন শারমিন আক্তার ও অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। তৃতীয় উইকেটে কিছুটা প্রতিরোধ গড়লেও বেশিক্ষণ টিকতে পারেননি শারমিন। ২৬ বলে ২৪ রান করে ক্যাচ আউট হন তিনি।

এরপর জ্যোতি ও সোবহানা মোস্তারির জুটি উইকেটের পতন কিছুটা ঠেকালেও রান তোলার গতি ছিল বেশ মন্থর। ১৭ বল খেলে মাত্র ২ রান করে অ্যানাবেল সাদারল্যান্ডের দ্বিতীয় শিকারে পরিণত হন সোবহানা। অন্য প্রান্তে ধীরগতির ব্যাটিংয়ে ৮৬ বলে ২৯ রান করেন অধিনায়ক জ্যোতি। ২৭.৬ ওভারে অ্যাশলি গার্ডনারের বলে বেথ মুনির হাতে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। তখন বাংলাদেশের সংগ্রহ ৫ উইকেটে ৮৩ রান।

জ্যোতির বিদায়ের পর স্বর্ণা আক্তারকে নিয়ে প্রতিরোধ গড়ার চেষ্টা করেন রিতু মনি। ষষ্ঠ উইকেটে দুজনের ব্যাট থেকে আসে ২০ রান। ৫০ বলে একটি চারের সাহায্যে ২১ রান করে জর্জিয়া ওয়ারহ্যামের বলে এলবিডব্লিউ হন স্বর্ণা।

শেষ দিকে দলের হাল ধরেন রিতু মনি। তাঁর ব্যাটিংয়েই দেড়শ রানের গণ্ডি পেরোতে সক্ষম হয় বাংলাদেশ। ৬৩ বলের ইনিংসে পাঁচটি চারের সাহায্যে ৪৫ রান করেন তিনি। তবে অন্য ব্যাটারদের কাছ থেকে পর্যাপ্ত সমর্থন না পাওয়ায় বড় সংগ্রহ গড়তে পারেনি দল।

অস্ট্রেলিয়ার বোলারদের মধ্যে সাদারল্যান্ড ৩০ রান দিয়ে চারটি উইকেট নেন। অন্যদিকে মেগান শুট ছিলেন অত্যন্ত মিতব্যয়ী। ১০ ওভারে মাত্র ১৯ রান দিয়ে দুটি উইকেট তুলে নেন তিনি। নিজের স্পেলে চারটি মেডেন ওভারও করেন শুট।

সিরিজের প্রথম ম্যাচেই বাংলাদেশের ব্যাটিংয়ের দুর্বলতা আবারও সামনে এল। দ্রুত উইকেট হারানো এবং মাঝের ওভারগুলোতে ধীরগতির ব্যাটিংয়ের কারণে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সংগ্রহ গড়তে ব্যর্থ হয় নিগার সুলতানার দল।

Related Posts

দারুণ শুরুর পরও দিন শেষে আক্ষেপ বাংলাদেশের
বিশেষ প্রতিবেদন

দারুণ শুরুর পরও দিন শেষে আক্ষেপ বাংলাদেশের

0
অস্ট্রেলিয়া মিশনের শুরুতেই পথ হারাল বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

অস্ট্রেলিয়া মিশনের শুরুতেই পথ হারাল বাংলাদেশ

0
নিরপেক্ষ ভেন্যুতে অভিষেকে ব্যাটিংয়ে বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

নিরপেক্ষ ভেন্যুতে অভিষেকে ব্যাটিংয়ে বাংলাদেশ

0
  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD