Saturday, June 13, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

জমাট লড়াইয়ের প্রতিশ্রুতি বাংলাদেশ-ইংল্যান্ডের

October 6, 2016
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ
0 0
A A
শেরেবাংলা মুখর মাশরাফি-মুশফিকদের পদচারনায়
0
SHARES
2
VIEWS
Share on FacebookShare on Twitter

রাত পোহালেই ইংল্যান্ডের সঙ্গে বাংলাদেশের সেই বহুল কাংখিত ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ। মিরপুরের হোম অব ক্রিকেটে শুক্রবার বেলা আড়াইটায় মঈন আলিদের মুখোমুখি হবে মাশরাফি বিন মতুর্জার দল। বিশ্বকাপে এই দলটিকে হারানোর সুখ স্মৃতি নিয়ে ম্যাচটি খেলবে টাইগারা।

যদিও বৃহস্পতি সংবাদ সম্মলনে ম্যাশ স্পষ্ট জানিয়ে রাখলেন, ‘এটা সম্পূর্ন নতুন এক সিরিজ। আগে কি হয়েছিল সেটা নিয়ে ভাবছি না। আমাদের চোখ মাঠের ক্রিকেটে। ইংল্যান্ড শক্তিশালী এক দল। তাদের সঙ্গে লড়াইটা সহজ হবে না।’

যদিও ইংল্যান্ডের বিপক্ষে শেষ পাঁচটি ম্যাচের দিকে তাকালে বাংলাদেশকেই ফেভারিট মনে হতে পারে। গত ৪ লড়াইয়ের ৩টিই জিতেছে লাল-সবুজরা। যদিও আফগানিস্তানের বিপক্ষে সদ্য শেষ হওয়া ৩ ম্যাচ ওয়ানডে সিরিজে ১টিতে হেরেছে বাংলাদেশ।

পুরনো ঘটনা টানছেন না মাশরাফি। বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘এটা একেবারেই নতুন এক সিরিজ। নতুন পরিকল্পনা নিয়েই নামতে হবে আমাদের। সাম্প্রতিক সময়ের কথা মাথায় রাখলে আমরা বিশ্বের সেরা দলগুলির একটির সঙ্গে খেলতে যাচ্ছি। জানি তাদের বিপক্ষে জেতা সহজ হবে না। তবে আমরা আত্মবিশ্বাসী।’

ইংলিশ অধিনায়ক জস বাটলার লড়াইয়ের জন্য প্রস্তুত। বৃহস্পতিবার বলছিলেন, ‘লড়াইয়ের আমরা পুরোপুরি প্রস্তুত। আমরা অনেক গরমের মধ্যে পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিয়েছি। প্রস্তুতি ম্যাচে গরমের মধ্যে সবাই খুব ভালো ব্যাট করেছে। খুব ভালো হয়েছে ম্যাচটি জিতেছি। এই জয়ের ধারাবাহিকতা সামনের ম্যাচেও রাখতে চাই। জয়কে অভ্যাসে পরিণত করতে চাই আমরা।’

এক নজরে সিরিজের সূচি-

প্রথম ওয়ানডে (৭ অক্টোবর) – মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়াম।
দ্বিতীয় ওয়ানডে (৯ অক্টোবর) – মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়াম।
তৃতীয় ওয়ানডে (১২ অক্টোবর) – চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম।
প্রথম টেস্ট (২০-২৪ অক্টোবর) – চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম।
দ্বিতীয় টেস্ট (২৮ অক্টোবর-১ নভেম্বর) – মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়াম।

Previous Post

মুস্তাফিজকে মিস করছেন মাশরাফি

Next Post

জিততে বাংলাদেশের চাই ৩১০ রান

Related Posts

ইতিহাস বদলের মিশনে বাংলাদেশ, সামনে অস্ট্রেলিয়া
বিশেষ প্রতিবেদন

ইতিহাসের পর নতুন মিশন, অজিদের বিপক্ষে ‘পূর্ণতা’ খুঁজছে বাংলাদেশ

9
নাঈম হাসানকে হেনস্তা: মামলা দায়ের, তিন পুলিশ সদস্য প্রত্যাহার
বিশেষ প্রতিবেদন

নাঈম হাসানকে হেনস্তা: মামলা দায়ের, তিন পুলিশ সদস্য প্রত্যাহার

7
অস্ট্রেলিয়া সফরের অপেক্ষায় নাইম হাসান
বিশেষ প্রতিবেদন

ক্রিকেটার নাঈমকে হেনস্তার অভিযোগে তোলপাড়, উদ্বেগ বিসিবির-তদন্ত দাবি

7
Next Post
গরমে কাবু মঈন আলিরা

জিততে বাংলাদেশের চাই ৩১০ রান

Discussion about this post

সর্বশেষ..

ইতিহাস বদলের মিশনে বাংলাদেশ, সামনে অস্ট্রেলিয়া

ইতিহাসের পর নতুন মিশন, অজিদের বিপক্ষে ‘পূর্ণতা’ খুঁজছে বাংলাদেশ

by cricbdadmin
0
9

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয় নিশ্চিত হওয়ার পরও আত্মতুষ্টির কোনো লক্ষণ নেই বাংলাদেশ শিবিরে। বরং শেষ ওয়ানডেকে ঘিরে এখন নতুন এক...

নাঈম হাসানকে হেনস্তা: মামলা দায়ের, তিন পুলিশ সদস্য প্রত্যাহার

নাঈম হাসানকে হেনস্তা: মামলা দায়ের, তিন পুলিশ সদস্য প্রত্যাহার

by cricbdadmin
0
7

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের স্পিনার নাঈম হাসানকে ডিবি পরিচয়ে তুলে নিয়ে মারধর ও হেনস্তার অভিযোগে চট্টগ্রামে মামলা দায়ের করা হয়েছে।...

অস্ট্রেলিয়া সফরের অপেক্ষায় নাইম হাসান

ক্রিকেটার নাঈমকে হেনস্তার অভিযোগে তোলপাড়, উদ্বেগ বিসিবির-তদন্ত দাবি

by cricbdadmin
0
7

চট্টগ্রামে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিরুদ্ধে জাতীয় ক্রিকেট দলের স্পিনার নাঈম হাসানকে হয়রানি ও শারীরিক নির্যাতনের অভিযোগ ঘিরে ব্যাপক আলোড়ন সৃষ্টি...

১৬ বছর পর লিগ শিরোপা মোহামেডানের

১৬ বছর পর লিগ শিরোপা মোহামেডানের

by cricbdadmin
0
8

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আবারও ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের শিরোপা ঘরে তুলেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। বৃষ্টিবিঘ্নিত নাটকীয় এক দিনে...

উইলিয়ামসনকে ছাড়াই বাংলাদেশের বিপক্ষে কিউই টি-টুয়েন্টি দল

কিউই ক্রিকেটের যুগের অবসান, সরে দাঁড়ালেন উইলিয়ামসন

by cricbdadmin
0
5

এক যুগেরও বেশি সময় ধরে নিউজিল্যান্ড ক্রিকেটের মুখ হয়ে থাকা কেন উইলিয়ামসন আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। তার এই...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD