Thursday, August 27, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result
Home বিশেষ প্রতিবেদন

নেপালের ভয়াবহ দুর্যোগে শোকাহত বিসিবি

August 27, 2026
in বিশেষ প্রতিবেদন, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
Coaches pay price for BCB whim!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

ভয়াবহ এক দুঃসময়ের মধ্য দিয়ে যাচ্ছে নেপাল। বন্যা ও ভূমিধসে তলিয়ে গেছে বহু বাড়িঘর, বেড়েছে প্রাণহানির সংখ্যা। এশিয়ার দেশটির এমন প্রাকৃতিক দুর্যোগে হতাহতদের প্রতি শোক ও সমবেদনা জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

সামাজিক যোগাযোগমাধ্যমে গতকাল নেপালে বন্যা ও ভূমিধসে হতাহতের ঘটনায় শোকবার্তা প্রকাশ করে বিসিবি। ক্রিকেট অ্যাসোসিয়েশন অব নেপালকে (ক্যান) মেনশন করে ফেসবুকে একটি ফটোকার্ড প্রকাশ করে বাংলাদেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি। ক্যাপশনে বিসিবি লিখেছে, ‘এই গভীর শোকের সময়ে নেপালের জনগণের প্রতি সমবেদনা জানাচ্ছি।’

ফটোকার্ডে শোকের প্রতীক হিসেবে কালো ব্যাজ ব্যবহার করে বিসিবি। সেখানে লেখা, ‘বাংলাদেশ ক্রিকেট বোর্ড নেপালের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত সকলের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে।প্রাণহানি ও ব্যাপক ধ্বংসযজ্ঞের খবর অত্যন্ত হৃদয়বিদারক।এই কঠিন সময়ে নেপালের জনগণ এবং আমাদের বন্ধু ক্রিকেট অ্যাসোসিয়েশন অব নেপালের জন্য দোয়া করছি।’

এরপর পোস্টের হ্যাশট্যাগে বিসিবি লিখেছে, ‘নেপালের জন্য দোয়া।’

নেপালের ভয়াবহ পরিস্থিতিতে সামাজিক যোগাযোগমাধ্যমে সমবেদনা জানিয়েছেন বাংলাদেশের ক্রিকেটাররাও। এনামুল হক বিজয় ও তাসকিন আহমেদ ফেসবুকে নেপালের মানুষের প্রতি সহমর্মিতা প্রকাশ করে স্টোরি দিয়েছেন। তাসকিন গতকাল নিজের অফিশিয়াল ফেসবুক পেজে লিখেছেন, ‘নেপালের হৃদয়বিদারক দৃশ্য। যাঁরা এখনো বিপদে আছেন, সৃষ্টিকর্তা যেন তাঁদের রক্ষা করেন। নেপালের জন্য দোয়া করুন।’

নেপাল ও চীনের তিব্বত অঞ্চলে ভয়াবহ বন্যা ও ভূমিধসে এখন পর্যন্ত ১৬৫ জনের প্রাণহানি হয়েছে। নিখোঁজ রয়েছেন প্রায় ১ হাজার ৫০০ জন। গতকাল হিমালয়ের একটি নদীতে পাহাড়ের মাটি ও পাথরের বিশাল অংশ ধসে পড়ার পর ভয়াবহ বন্যার সৃষ্টি হয়। এতে বিভিন্ন শহর ও উপত্যকা প্লাবিত হয়ে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নেয়।

Related Posts

নিউজিল্যান্ডকে হারিয়ে ফের শীর্ষে বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

নিউজিল্যান্ডকে হারিয়ে ফের শীর্ষে বাংলাদেশ

0
আবু সাঈদ স্ট্যান্ড সরেনি, দাবি বিসিবির
বিশেষ প্রতিবেদন

আবু সাঈদ স্ট্যান্ড সরেনি, দাবি বিসিবির

0
সিরিজ নির্ধারণী লড়াইয়ে আজ বাংলাদেশের সামনে জিম্বাবুয়ে
বিশেষ প্রতিবেদন

আফগানিস্তান-জিম্বাবুয়ের সঙ্গে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ

0
  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD