Tuesday, April 28, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

বিসিবির দুর্নীতির তদন্ত দাবি সাবেক পরিচালকদের

September 7, 2024
in নিউজ, বিশেষ প্রতিবেদন, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
বিসিবির দুর্নীতির তদন্ত দাবি সাবেক পরিচালকদের
0
SHARES
4
VIEWS
Share on FacebookShare on Twitter

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) দুর্নীতি নিয়ে এখন সরব ক্রীড়াঙ্গন। নাজমুল হাসান পাপন বিদায় নিয়েছেন। কিন্তু তার সময়ে চলা অনিয়ম আর দুর্নীতির তদন্ত এখনো শুরু হয়নি। নতুন সভাপতি ফারুক আহমেদের কাছে তাইতো তদন্তের দাবি উঠল।

আজ শনিবার সাবেক কয়েকজন পরিচালকদের সঙ্গে বৈঠক করেছেন বিসিবি সভাপতি। ২০০১ থেকে ২০০৫ সালের মধ্যে বিভিন্ন সময় বোর্ডে দায়িত্ব পালন করেছেন তারা। এমন পরিচালকদের একটি প্রতিনিধিদলের সঙ্গে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের বিসিবি কার্যালয়ে এ সভা হয়। যেখানে বিসিবিপ্রধানের সঙ্গে তখন ছিলেন বিসিবির পরিচালক নাজমূল আবেদীন ফাহিম ও প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী।

বিসিবির সাবেক সহসভাপতি শাহ নুরুল কবির শাহীনের নেতৃত্বে বৈঠকে আরও ছিলেন সাবেক পরিচালক কাজী মহিউদ্দিন বুলবুল, রফিকুল ইসলাম, আব্দুল্লাহ আল ফুয়াদ রেদোয়ান, শফিকুল ইসলাম, শহিদুজ্জামান শহীদ, কাইয়ুম চৌধুরী, মো. জাহিদ হোসেন, আসাদুজ্জামান ও ক্রীড়া উন্নয়ন পরিষদের সদস্য আবদুল মজিদ।

সভা শেষে শাহ নুরুল কবির শাহীন গণমাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, ‘আমরা ক্রিকেট খেলেছি, ক্রিকেট সংগঠক ছিলাম, এখনো আছি। সুতরাং ক্রিকেটের মায়া আমরা ত্যাগ করতে পারব না। বিসিবিপ্রধানকে সব ধরনের সহযোগিতা করার কথা জানিয়ে গেলাম আমরা।’

সাবেক পরিচালক কাইয়ুম চৌধুরী ক্রিকেট বোর্ডের গত ১৭ বছরের দুর্নীতির সুষ্ঠু তদন্তের দাবি করেন, ‘দেখুন, ক্রিকেট বোর্ডে ব্যাপক দুর্নীতি হয়েছে ১৭ বছরে। আমরা নির্বাচিত একটা বোর্ড ছিলাম, আমাদের জোরপূর্বক পদত্যাগ করানো হয়। এরপর যারা দায়িত্বে ছিলেন, ব্যাপক দুর্নীতি হয়েছে। আমরা বর্তমান সভাপতির কাছে বলে এসেছি, বোর্ডের দুর্নীতির একটা পত্র প্রকাশের জন্য। কীভাবে এত দুর্নীতি হলো, তার সুষ্ঠু তদন্ত চাই আমরা।’

একই সময় সংগঠক মহিউদ্দিন বুলবুল বলেন, ‘একটা সময় আমাদের ক্রিকেট বোর্ড থেকে চলে যেতে হয়। কিন্তু যেহেতু আমরা সংগঠক, সে জন্যই ক্রীড়া উন্নয়ন পরিষদের পক্ষ থেকে এ বোর্ডকে সমর্থন জানাতে এসেছি। ভবিষ্যতে খেলার উন্নয়নে সমর্থন থাকবে আমাদের।’

Previous Post

বিগ ব্যাশের পর টি-টেন লিগে রিশাদ

Next Post

ক্রিকেটারদের ১৬ দফা দাবি

Related Posts

প্রশংসায় ভাসছেন রিশাদ
বিশেষ প্রতিবেদন

রিশাদকে নতুন উচ্চতায় নিতে চান মুশতাক

7
প্রথমবারের মতো টিভিতে ঢাকা প্রিমিয়ার লিগ
ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ

৪ মে শুরু ঢাকা প্রিমিয়ার লিগ, ফিরছে রেলিগেশন

5
হৃদয়-শামীমের ব্যাটে অবিশ্বাস্য জয় বাংলাদেশের
বিশেষ প্রতিবেদন

হৃদয়-শামীমের ব্যাটে অবিশ্বাস্য জয় বাংলাদেশের

6
Next Post
ক্রিকেটারদের ১৬ দফা দাবি

ক্রিকেটারদের ১৬ দফা দাবি

Discussion about this post

সর্বশেষ..

প্রশংসায় ভাসছেন রিশাদ

রিশাদকে নতুন উচ্চতায় নিতে চান মুশতাক

by cricbdadmin
0
7

বাংলাদেশ ক্রিকেটে লেগ স্পিনার নিয়ে আশাবাদের গল্প খুব বেশি শোনা যায়নি। সেই শূন্যতায় গত কয়েক বছরে নতুন আলো হয়ে উঠেছেন...

প্রথমবারের মতো টিভিতে ঢাকা প্রিমিয়ার লিগ

৪ মে শুরু ঢাকা প্রিমিয়ার লিগ, ফিরছে রেলিগেশন

by cricbdadmin
0
5

আগামী ৪ মে থেকে শুরু হচ্ছে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের ২০২৫-২৬ মৌসুম। দেশের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে প্রতিযোগিতাপূর্ণ এই আসর...

হৃদয়-শামীমের ব্যাটে অবিশ্বাস্য জয় বাংলাদেশের

হৃদয়-শামীমের ব্যাটে অবিশ্বাস্য জয় বাংলাদেশের

by cricbdadmin
0
6

নিউজিল্যান্ডের বিপক্ষে কঠিন পরিস্থিতি থেকে দারুণ এক জয়ের গল্প লিখেছে বাংলাদেশ। ৩ ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে কিউইদের ৬ উইকেটে হারিয়ে...

বড় লক্ষ্য ছুঁড়ে দিয়ে এগিয়ে নিউজিল্যান্ড, ইতিহাসের সামনে বাংলাদেশ

বড় লক্ষ্য ছুঁড়ে দিয়ে এগিয়ে নিউজিল্যান্ড, ইতিহাসের সামনে বাংলাদেশ

by cricbdadmin
0
4

চট্টগ্রামে প্রথম টি-টোয়েন্টিতে শুরুতেই ধাক্কা খেলেও দ্রুতই ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় নিউজিল্যান্ড। টিম রবিনসনের আগাম বিদায়ের পর কেতেন ক্লার্ক ও...

ল্যাথাম ছাড়াই মাঠে নিউজিল্যান্ড, বোলিংয়ে বাংলাদেশ

ল্যাথাম ছাড়াই মাঠে নিউজিল্যান্ড, বোলিংয়ে বাংলাদেশ

by cricbdadmin
0
6

নিউজিল্যান্ডের বিপক্ষে টি–টুয়েন্টি সিরিজের শুরুতেই কৌশলগত সিদ্ধান্তে এগিয়ে থাকতে চেয়েছে বাংলাদেশ। চট্টগ্রামে আজ ম্যাচে টসে জিতে আগে বোলিং নেওয়ার সিদ্ধান্ত...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD