Wednesday, March 11, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

মুশফিকের ইতিহাস গড়া দিনে বাংলাদেশের দাপট

November 20, 2025
in বিশেষ প্রতিবেদন, ব্লগ, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
মুশফিকের ইতিহাস গড়া দিনে বাংলাদেশের দাপট
0
SHARES
4
VIEWS
Share on FacebookShare on Twitter

মুশফিকুর রহিম আগের দিনই নিজের শততম টেস্টে সেঞ্চুরির মঞ্চ প্রস্তুত করে রেখেছিলেন। দ্বিতীয় দিনে মাত্র এক রানের অপেক্ষা পেরোতেই রাজকীয় ফরম্যাটে নিজের ১৩তম শতকের দেখা পান তিনি, দেশের হয়ে টেস্টে যৌথভাবে সর্বোচ্চ শতকের মালিক এখন মুশফিকই, সমানে সমান মুমিনুল হকের সঙ্গে।

ঐতিহাসিক এই দিনে টাইগারদের সাফল্য থামেনি এখানেই। মুশফিকের বিদায়ের পর আরেক শীর্ষ ব্যাটার লিটন দাসও তুলে নিয়েছেন নিজের পঞ্চম টেস্ট সেঞ্চুরি। ফলে চোখে পড়ার মতো জোড়া সেঞ্চুরির ওপর ভর করে প্রথম ইনিংসে ৪৭৬ রানের বিশাল সংগ্রহ গড়ে বাংলাদেশ।

মুশফিক ১০৬ ও লিটন ১২৮ রানের চমৎকার ইনিংস খেলে দলকে বড় পুঁজি এনে দেন। ব্যাট হাতে রানে ফিরেছেন মেহেদী হাসান মিরাজও, করেছেন ৪৭ রান। এদিন বাংলাদেশের ব্যাটিং-অর্ডারে বিশেষ এক পরিসংখ্যানও যোগ হয়েছে-টেস্ট ইতিহাসে প্রথমবারের মতো চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ উইকেটে তিনটি শতরানের জুটি গড়েছে দল। মুশফিক–মুমিনুল, মুশফিক–লিটন ও লিটন–মিরাজ জুটি শতরানের বাঁধ ভেঙে এগিয়ে নিয়েছে স্কোরবোর্ডকে। তবে শেষ দিকে আর কেউ ইনিংস টানতে পারেননি; শেষ ৫৩ রানে পড়েছে ৫ উইকেট। তাতেই ইনিংস থেমেছে ১৪১.১ ওভারে ৪৭৬ রানে।

আইরিশদের ব্যাটিং শুরুটা ছিল স্থির; প্রথম উইকেটেই আসে ৪১ রানের জুটি। কিন্তু সেখান থেকে বাংলাদেশ বোলারদের শৃঙ্খলিত আক্রমণে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে সফরকারীরা। খালেদের বলে পল স্টারলিংয়ের বিদায়ের পর আর ঘুরে দাঁড়াতে পারেনি আয়ারল্যান্ড। অধিনায়ক অ্যান্ড্রু বালবার্নি আবারও ব্যর্থ; ২১ রান করে আউট হন হাসান মুরাদের বলে। স্পিনার মুরাদ নিয়েছেন দুই উইকেট, আর তাইজুল, মিরাজ ও খালেদ পেয়েছেন একটি করে উইকেট।

দিনের শেষে আয়ারল্যান্ডের স্কোর ৫ উইকেটে ৯৮। এখনও তারা পিছিয়ে ৩৭৮ রানে। প্রথম টেস্টে ইনিংস ব্যবধানে জয়ের পর দ্বিতীয় টেস্টেও বাংলাদেশ এগিয়ে আছে বড় ব্যবধানে জয়ের পথে। তৃতীয় দিনে আইরিশরা পারবেন কি না ঘুরে দাঁড়াতে, সেটিই এখন দেখার বিষয়।

Previous Post

মুশফিক-লিটনের দিনে বাংলাদেশ ৪৭৬

Next Post

ঢাকা ক্যাপিটালসের চমক, নাম লেখালেন শোয়েব আখতার

Related Posts

রোজার আবহে বাংলাদেশ–পাকিস্তান ওয়ানডে সিরিজ
বিশেষ প্রতিবেদন

রোজার আবহে বাংলাদেশ–পাকিস্তান ওয়ানডে সিরিজ

7
মিরপুরে পাকিস্তানের তিন ক্রিকেটারের অভিষেক
বিশেষ প্রতিবেদন

মিরপুরে পাকিস্তানের তিন ক্রিকেটারের অভিষেক

5
বাংলাদেশ দলে হঠাৎ মিরাজ, বাদ পড়লেন কে?
বিশেষ প্রতিবেদন

‘সবার প্রত্যাশা আমি অনেক ম্যাচ জেতাবো’

5
Next Post
ঢাকা ক্যাপিটালসের চমক, নাম লেখালেন শোয়েব আখতার

ঢাকা ক্যাপিটালসের চমক, নাম লেখালেন শোয়েব আখতার

Discussion about this post

সর্বশেষ..

রোজার আবহে বাংলাদেশ–পাকিস্তান ওয়ানডে সিরিজ

রোজার আবহে বাংলাদেশ–পাকিস্তান ওয়ানডে সিরিজ

by cricbdadmin
0
7

রমজান মাসেই মাঠে গড়াচ্ছে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাওয়া...

মিরপুরে পাকিস্তানের তিন ক্রিকেটারের অভিষেক

মিরপুরে পাকিস্তানের তিন ক্রিকেটারের অভিষেক

by cricbdadmin
0
5

বাংলাদেশ সফরে এসে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে যাচ্ছে পাকিস্তান ক্রিকেট দল। সিরিজের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে ১১ মার্চ মিরপুরের...

বাংলাদেশ দলে হঠাৎ মিরাজ, বাদ পড়লেন কে?

‘সবার প্রত্যাশা আমি অনেক ম্যাচ জেতাবো’

by cricbdadmin
0
5

সমালোচনা, প্রত্যাশা আর নতুন সিরিজ-সবকিছু মিলিয়ে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের আগে আলোচনায় মেহেদী হাসান মিরাজ। বাংলাদেশ অধিনায়কের দাবি, ব্যক্তিগত পারফরম্যান্স...

সূর্যকুমারদের বিশ্বজয়ে বড় সম্মান, ১৩১ কোটি রুপি দিচ্ছে বিসিসিআই

সূর্যকুমারদের বিশ্বজয়ে বড় সম্মান, ১৩১ কোটি রুপি দিচ্ছে বিসিসিআই

by cricbdadmin
0
4

টি–টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে নিউজিল্যান্ডকে বড় ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ভারত। এই জয়ের মাধ্যমে টানা দ্বিতীয়বারের মতো শিরোপা ধরে রাখার পাশাপাশি...

বাংলাদেশ-পাকিস্তান ওয়ানডে সিরিজের ট্রফি উন্মোচন

বাংলাদেশ-পাকিস্তান ওয়ানডে সিরিজের ট্রফি উন্মোচন

by cricbdadmin
0
5

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজকে সামনে রেখে আনুষ্ঠানিকভাবে ট্রফি উন্মোচন করা হয়েছে। মঙ্গলবার ঢাকায় আয়োজিত অনুষ্ঠানে দুই...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD