এশিয়ান গেমসের ক্রিকেটে কোয়ার্টার ফাইনাল না খেলেই সেমিফাইনালের টিকিট পেয়েছে বাংলাদেশ। বৃষ্টির কারণে মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচটি পরিত্যক্ত হওয়ায় টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকার সুবিধায় শেষ চারে জায়গা করে নেয় লিটন দাসের দল।
সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান। আগামী ১ অক্টোবর নিশিনেতে মুখোমুখি হবে দুই দল। বাংলাদেশ সময় সকাল ৬টায় শুরু হওয়ার কথা ম্যাচটি।
বাংলাদেশের মতো পাকিস্তানও কোয়ার্টার ফাইনালে মাঠে নামতে পারেনি। বৃষ্টিতে ম্যাচ পরিত্যক্ত হওয়ায় র্যাঙ্কিংয়ের সুবিধায় তারাও সরাসরি সেমিফাইনালে উঠে এসেছে। ফলে দুই দলের কেউই কোয়ার্টার ফাইনালে নিজেদের শক্তি যাচাইয়ের সুযোগ পায়নি!
অন্য সেমিফাইনালে মুখোমুখি হবে ভারত ও শ্রীলঙ্কা। এই ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল ১১টায়। ১ অক্টোবরই নির্ধারিত হবে এশিয়ান গেমস ক্রিকেটের ফাইনালের দুই দল।
তবে বাংলাদেশের সামনে শুধু পাকিস্তানই প্রতিপক্ষ নয়, বৃষ্টিও বড় অনিশ্চয়তা হয়ে দাঁড়িয়েছে। সেমিফাইনালও যদি বৃষ্টিতে পরিত্যক্ত হয়, তাহলে টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকার কারণে পাকিস্তান ফাইনালে চলে যাবে। একই নিয়মে ভারত-শ্রীলঙ্কা ম্যাচ পরিত্যক্ত হলে ফাইনালে উঠবে ভারত।
তাই কোয়ার্টার ফাইনালে বৃষ্টি বাংলাদেশকে মাঠে নামতে দেয়নি, কিন্তু সেমিফাইনালে সেই বৃষ্টিই হয়ে উঠতে পারে ফাইনালে ওঠার পথে সবচেয়ে বড় বাধা।



