Monday, November 16, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result
Home বিশেষ প্রতিবেদন

জাপানে আবাসন সংকটেও নিশ্চিন্ত বাংলাদেশের ক্রিকেটাররা

September 7, 2026
in বিশেষ প্রতিবেদন, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
লিটনের জন্য অপেক্ষা করবে বাংলাদেশ
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

এশিয়ান গেমসের মাঠের লড়াই শুরু হতে এখনো সময় আছে। কিন্তু তার আগেই জাপানে শুরু হয়ে গেছে অন্য এক লড়াই-আবাসনের। এবারের এশিয়ান গেমসে থাকছে না প্রচলিত কোনো অ্যাথলেটস ভিলেজ। ১৭ হাজারের বেশি অ্যাথলেট ও কর্মকর্তা নিয়ে আইচি-নাগোয়ায় আবাসন ব্যবস্থাপনাই তাই বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। কোথাও হোটেল, কোথাও ক্রুজশিপ, আবার কোথাও অস্থায়ী কনটেইনার ধাঁচের আবাসনে জায়গা হচ্ছে অংশগ্রহণকারীদের।

এই সংকটের মধ্যেও বাংলাদেশের ক্রিকেট দল যেন বেশ স্বস্তিতেই। নারী ও পুরুষ মিলিয়ে ক্রিকেট থেকে এবার এশিয়ান গেমসে যাচ্ছেন ৪১ জন। তাদের জন্য ১৯টি কক্ষ বরাদ্দ করা হয়েছে। বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) পক্ষ থেকে জানানো হয়েছে, আগেভাগে ব্যবস্থা নেওয়ার কারণেই ক্রিকেট দলকে জাপানের আবাসন সংকটের ধাক্কা সামলাতে হচ্ছে না।

বিওএর কর্মকর্তা মেজর ইমরোজ আহমেদ (অব.) জানালেন, বাংলাদেশের ক্রিকেটারদের জন্য বরাদ্দ ১৯টি কক্ষের প্রায় সবই একক ব্যবহারের জন্য। একজনকে অবশ্য কক্ষ ভাগাভাগি করতে হবে। তাঁর বক্তব্যেই ফুটে উঠেছে অন্য দলগুলোর সঙ্গে বাংলাদেশের ব্যবস্থাপনার পার্থক্য, ‘ভারত প্রত্যেকটা রুম শেয়ার করছে। ২৫ জন, ২২ জন গেলে ২০টা রুমে পাবে না। বাংলাদেশ দলের জন্য বরাদ্দ ১৯ কক্ষ। সবাই সিঙ্গেল রুমে থাকবে। একজনকে শেয়ার করতে হচ্ছে।’

আবাসন সংকটের মাত্রাটা বোঝাতে ইমরোজ আরও জানিয়েছেন, জাপানের পুরো হোটেল ব্যবস্থাতেই এখন ব্যাপক চাপ, ‘এখন আপনি একটা রুম চাইলে আমি হয়তোবা টয়লেটও দিতে পারব না আপনাকে। কারণ পুরা জাপানে কোনো হোটেল কোনো রুম নাই।’

এমন পরিস্থিতিতে বাংলাদেশের ক্রিকেট দল কীভাবে আগেভাগেই জায়গা নিশ্চিত করল, সেটিও তুলে ধরেছেন তিনি। তার মতে, সময়মতো উদ্যোগ নেওয়াটাই শেষ পর্যন্ত কাজে দিয়েছে, ‘কেউ না কেউ ভালো কাজ করেছে, এক ধাপ এগিয়ে এই কাজটা করেছে। এর জন্য আমাদের ক্রিকেট দল ভুগছে না।’

এশিয়ান গেমসে ক্রিকেটারদের আবাসন নিয়ে আলোচনা অবশ্য নতুন নয়। জাপান ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রধান আগেই জানিয়েছিলেন, ক্রিকেটারদের জন্য সম্ভাব্য সেরা হোটেল আবাসন নিশ্চিত করাকে অগ্রাধিকার দেওয়া হবে। ভারতীয় ক্রিকেট দলের আবাসন নিয়েও দেশটির অলিম্পিক অ্যাসোসিয়েশনের সঙ্গে আলোচনা হয়েছে।

সব মিলিয়ে এবার এশিয়ান গেমসের অন্যতম বড় সাংগঠনিক পরীক্ষা হয়ে উঠেছে আবাসন। ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত আইচি-নাগোয়ায় অনুষ্ঠিত হবে আসরটি। এত বড় সংখ্যক অ্যাথলেট ও কর্মকর্তার জন্য একসঙ্গে থাকার ব্যবস্থা করতে গিয়ে প্রচলিত অ্যাথলেটস ভিলেজের বদলে বিকল্প ব্যবস্থা বেছে নিতে হয়েছে আয়োজকদের।

এই বাস্তবতায় বাংলাদেশের ক্রিকেট দলের জন্য ১৯টি কক্ষ নিশ্চিত থাকা নিঃসন্দেহে স্বস্তির খবর। মাঠে নামার আগেই অন্তত থাকার জায়গা নিয়ে ভাবতে হচ্ছে না লিটন দাসের নেতৃত্বাধীন পুরুষ দল কিংবা বাংলাদেশ নারী ক্রিকেট দলকে।

পুরুষদের ক্রিকেট হবে ২৪ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর পর্যন্ত। মেয়েদের ক্রিকেটের লড়াই শুরু হবে আরও আগে, ১৭ সেপ্টেম্বর থেকে চলবে ২২ সেপ্টেম্বর পর্যন্ত।

Related Posts

রবিনকে প্রথমে খেলতে দেওয়ার কারণ জানালেন তানজিদ
বিশেষ প্রতিবেদন

রবিনকে প্রথমে খেলতে দেওয়ার কারণ জানালেন তানজিদ

0
হৃদয়-লিটনের রেকর্ড জুটিতে স্বস্তির দিন বাংলাদেশের
বিশেষ প্রতিবেদন

হৃদয়-লিটনের রেকর্ড জুটিতে স্বস্তির দিন বাংলাদেশের

0
দক্ষিণ আফ্রিকার মাটিতে ইতিহাস গড়লেন হৃদয়-লিটন
বিশেষ প্রতিবেদন

দক্ষিণ আফ্রিকার মাটিতে ইতিহাস গড়লেন হৃদয়-লিটন

0
  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD