Thursday, June 11, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

ভারতের বিপক্ষে টেস্ট দল ঘোষণা বাংলাদেশের

September 12, 2024
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
ভারতের বিপক্ষে টেস্ট দল ঘোষণা বাংলাদেশের
0
SHARES
26
VIEWS
Share on FacebookShare on Twitter

পাকিস্তান মিশন শেষে এবার ভারত সফর টাইগারদের। বৃহস্পতিবার ভারতের বিপক্ষে ২ ম্যাচের টেস্ট সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। পাকিস্তান সিরিজে যে দল খেলেছে সেই দলে একটি পরিবর্তন এসেছে। বিশ্রামে পাঠানো হয়েছে পেসার শরিফুল ইসলামকে। তার জায়গায় এসেছেন ব্যাটার জাকের আলি।

পাকিস্তান সফরে রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্ট শেষে কুঁচকিতে অস্বস্তির কথা জানান শরীফুল। এরপর মেডিকেল পরীক্ষায় এই পেসারের চোট ধরা পড়ে।

লাল বলের ক্রিকেটে প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন উইকেটকিপার ব্যাটার জাকের। এর আগে বাংলাদেশের জার্সিতে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলেছেন তিনি। ২০১৬ সালে অভিষেকের পর থেকে জাকের ৪১.৪৭ গড়ে রান করেন প্রথম শ্রেণীর ক্রিকেটে। পাকিস্তান সফরে এ দলের হয়ে তিনি খেলেন ১৭২ রানের ইনিংস।

আগামী ১৫ সেপ্টেম্বর ভারতের উদ্দেশে ঢাকা ছাড়বে বাংলাদেশ ক্রিকেট দল। বাংলাদেশ ও ভারতের মধ্যকার দুটো আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। চেন্নাইয়ে প্রথম টেস্টটা শুরু আগামী ১৯ সেপ্টেম্বর। ২৭ সেপ্টেম্বর কানপুরে শুরু সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট ম্যাচ।

বাংলাদেশের টেস্ট দল-

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), জাকির হাসান, মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, লিটন কুমার দাস, মুশফিকুর রহিম, মুমিনুল হক, সাকিব আল হাসান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, নাহিদ রানা, জাকের আলি অনিক, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ ও সৈয়দ খালেদ আহমেদ।

Previous Post

বিসিবি থেকে পদত্যাগ করলেন সুজন

Next Post

শান্তদের সংবর্ধনা দিলেন প্রধান উপদেষ্টা

Related Posts

আইরিশদের হোয়াইটওয়াশ করে ইতিহাস গড়ল বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল অস্ট্রেলিয়ার

9
শূন্য রানে ৩ উইকেট শেষ অস্ট্রেলিয়ার, মিরপুরে বাংলাদেশের দারুণ শুরু
বিশেষ প্রতিবেদন

শূন্য রানে ৩ উইকেট শেষ অস্ট্রেলিয়ার, মিরপুরে বাংলাদেশের দারুণ শুরু

4
সম্ভাবনার আকাশে নাহিদ, মাটিতে থাকার পরামর্শ
বিশেষ প্রতিবেদন

আচরণবিধি ভেঙে শাস্তি পেলেন নাহিদ রানা

9
Next Post
শান্তদের সংবর্ধনা দিলেন প্রধান উপদেষ্টা

শান্তদের সংবর্ধনা দিলেন প্রধান উপদেষ্টা

Discussion about this post

সর্বশেষ..

আইরিশদের হোয়াইটওয়াশ করে ইতিহাস গড়ল বাংলাদেশ

বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল অস্ট্রেলিয়ার

by cricbdadmin
0
9

আগামী অক্টোবরে অস্ট্রেলিয়া সফরে বাংলাদেশের নারী দলের বিপক্ষে নির্ধারিত তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ বাতিল করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। পরিবর্তিত সূচি...

শূন্য রানে ৩ উইকেট শেষ অস্ট্রেলিয়ার, মিরপুরে বাংলাদেশের দারুণ শুরু

শূন্য রানে ৩ উইকেট শেষ অস্ট্রেলিয়ার, মিরপুরে বাংলাদেশের দারুণ শুরু

by cricbdadmin
0
4

মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যকার ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে শুরুতেই দেখা গেল এক বিরল দৃশ্য। স্কোরবোর্ডে...

সম্ভাবনার আকাশে নাহিদ, মাটিতে থাকার পরামর্শ

আচরণবিধি ভেঙে শাস্তি পেলেন নাহিদ রানা

by cricbdadmin
0
9

অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ওয়ানডেতে দুর্দান্ত বোলিংয়ের পাশাপাশি আলোচনায় ছিলেন নাহিদ রানা। তবে ম্যাচ শেষে বাংলাদেশের এই তরুণ পেসারকে নিয়ে এসেছে...

আইসিসির মাসসেরার লড়াইয়ে মুশফিক-তাইজুল

আইসিসির মাসসেরার লড়াইয়ে মুশফিক-তাইজুল

by cricbdadmin
0
9

পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ের পর বাংলাদেশের ড্রেসিংরুমে যে উচ্ছ্বাস দেখা গিয়েছিল, তার রেশ এখন পৌঁছে গেছে বিশ্ব ক্রিকেটের কেন্দ্রেও। কারণ...

বিপিএল শেষ মোসাদ্দেকের

হতাশা-সংগ্রাম আর প্রত্যাবর্তনের গল্প, মুখ খুললেন মোসাদ্দেক

by cricbdadmin
0
7

জাতীয় দলের দুয়ার দীর্ঘদিন বন্ধ ছিল তাঁর জন্য। একসময় নিয়মিত সুযোগ পেলেও নিজের সামর্থ্যের পূর্ণ প্রতিফলন ঘটাতে না পারায় জায়গা...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD