Sunday, August 30, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result
Home বিশেষ প্রতিবেদন

অস্ট্রেলিয়া ‘পরের বছরই ডাকবে’

August 29, 2026
in বিশেষ প্রতিবেদন, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
অস্ট্রেলিয়া ‘পরের বছরই ডাকবে’
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে গিয়ে ইতিহাস গড়েছে বাংলাদেশ। ডারউইনে স্বাগতিকদের বিপক্ষে স্মরণীয় জয় তুলে নেওয়ার পর ম্যাকাই টেস্টে ইনিংস ব্যবধানে হারলেও দুই ম্যাচের সিরিজ ১-১ সমতায় শেষ করেছে সফরকারীরা। অস্ট্রেলিয়ার মাটিতে এমন সাফল্যের পর বাংলাদেশের প্রতি স্বাগতিকদের দৃষ্টিভঙ্গি বদলাবে বলে মনে করছেন দলের পেস বোলিং কোচ তালহা জুবায়ের।

অস্ট্রেলিয়া সফর শেষে শুক্রবার রাতে দেশে ফিরেছে বাংলাদেশ ক্রিকেট দল। বিমানবন্দরে ক্রিকেটারদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালকরা। পরে ক্রিকেটারদের মিষ্টিমুখও করানো হয়। দেশে ফিরে বিমানবন্দরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে অস্ট্রেলিয়া সফরের অর্জন ও ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে কথা বলেন তালহা।

তাঁর বিশ্বাস, অস্ট্রেলিয়ার বিপক্ষে পাওয়া এই সাফল্যের পর ভবিষ্যতে আরও ভালো ভেন্যুতে খেলার সুযোগ পাবে বাংলাদেশ। দলের আত্মবিশ্বাসের কথাও তুলে ধরে তালহা বলেন, ‘সম্মান কতটা নিয়ে ফিরতে পেরেছি, এটা আপনারা বলতে পারবেন ভালো। যেকোনো সফরের আগে আমরা এগুলো বলে যাই, তবে বিশ্বাস করি যে আমরা ভালো কিছু করতে পারব। দল অনেক ভালো শেইপে আছে। সবাই বিশ্বাস করছে যে আমরা বাইরের দেশে গিয়েও ভালো করতে পারি।’

ভবিষ্যতে অস্ট্রেলিয়ায় আরও ভালো ভেন্যুতে খেলার সুযোগ পাওয়ার ব্যাপারে আশাবাদী তালহা। তিনি বলেন, ‘আমার মনে হয় অস্ট্রেলিয়া পরের বছরই আমাদের ডাকবে। ডারউইন, ম্যাকাইতে ডাকবে না, আমরা ভালো ভালো ভেন্যুতে খেলতে পারব আশা করি।’

অস্ট্রেলিয়ার মাটিতে স্বাগতিকদের হারানো যে সহজ কোনো কাজ নয়, সেটিও মনে করিয়ে দিয়েছেন বাংলাদেশের পেস বোলিং কোচ। তাঁর মতে, এই সফরের সবচেয়ে বড় অর্জন শুধু একটি টেস্ট জয় নয়; বরং দলের মধ্যে তৈরি হওয়া আত্মবিশ্বাস। তালহা বলেন, ‘অবশ্যই অনেক দিন পর দেশে এসে ভালো লাগছে। আমরা যে ভালো করে আসতে পেরেছি, এটা বড় ব্যাপার। অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়াকে হারানো একদমই সোজা কোনো ব্যাপার না। এখানে আমরা সবাই ভালো ফিল করছি। এখানে যে অভিজ্ঞতা হয়েছে, বিশ্বাস জন্মেছে যে যেকোনো দলকে হারাতে পারি, এটা জরুরি।’

সফরের আগে অস্ট্রেলিয়াকে হারানোর বিশ্বাস দলের মধ্যে ছিল বলেও জানান তালহা। প্রস্তুতি ম্যাচে প্রত্যাশিত পারফরম্যান্স না এলেও মূল লড়াইয়ে নিজেদের সামর্থ্যের ওপর আস্থা রেখেছিল বাংলাদেশ। তিনি বলেন, ‘অবশ্যই আলহামদুলিল্লাহ। আশা তো ছিলই অস্ট্রেলিয়াকে হারাতে পারব। এই বিশ্বাস নিয়েই সবাই গিয়েছিলাম। সেখানে গিয়ে প্রথম টেস্টের আগে ভালো প্রস্তুতি ছিল। সবাই মানিয়ে নিয়েছিল ভালোভাবে। অবশ্যই প্রস্তুতি ম্যাচে আমরা ভালো করতে পারিনি। সবাই, আপনারাও হয়তো একটু চিন্তিত ছিলেন যে কী হবে অস্ট্রেলিয়ার সঙ্গে। কিন্তু আমাদের এই বিশ্বাস ছিল, ওইটা হয়তো বাজে দিন গেছে। আমরা যদি নিজেদের খেলাটা খেলতে পারি, ভালো কিছু করতে পারব। দেখেছেন সবাই, আমরা কীভাবে প্রথম ম্যাচে দাপট দেখিয়ে জিতেছি।’

ডারউইন টেস্টের ঐতিহাসিক জয় নিয়ে কথা বলার সময় আবেগও লুকাতে পারেননি তালহা। প্রথম টেস্টের তৃতীয় দিনের খেলা শেষে বাংলাদেশের জয়ের সম্ভাবনা স্পষ্ট হয়ে উঠেছিল। শেষ পর্যন্ত চতুর্থ দিনে সেই সম্ভাবনাকে বাস্তবে রূপ দিয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক জয় তুলে নেয় বাংলাদেশ।

সেই অভিজ্ঞতার মাহাত্ম্য বোঝাতে গিয়ে তালহা বলেন, ‘কিছু অভিজ্ঞতা, কিছু ইমোশন—এগুলো ভাষায় প্রকাশ করা যায় না। অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়াকে হারানো, দুনিয়ার বড় বড় মিডিয়া যারা আছে, তারাও অনেক কিছু বলছে, তারাও এটা প্রকাশ করেছে।’

Related Posts

বাঁচা-মরার ম্যাচে ঢাকার বিদায়, শেষ চারে রংপুর রাইডার্স
বিশেষ প্রতিবেদন

সংস্কারের স্বার্থে বিপিএল না চায় রংপুর

0
সাব্বিরের ব্যাটে হোবার্ট-ঝড় থামিয়ে বাংলাদেশের জয়
বিশেষ প্রতিবেদন

সেমির চার দল চূড়ান্ত, শিরোপার স্বপ্নে বাংলাদেশ

0
বিপিএল নিলাম: দেখে নিন দেশি ক্রিকেটারদের তালিকা
বিশেষ প্রতিবেদন

‘জোড়াতালি’ নয়, বিপিএলকে টেকসই করতে বিরতিতে বিসিবি

0
  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD