Tuesday, June 16, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

বাংলাদেশ ক্রিকেটের অগ্রদূত কোচ আলতাফ হোসেন

February 27, 2019
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, মাঠের বাইরে, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
0
SHARES
2
VIEWS
Share on FacebookShare on Twitter

ক্রিকবিডি২৪.কম রিপোর্ট

মঙ্গলবার রাতে হঠাৎ করেই দুঃসংবাদটা ভেসে আসে। বর্ষীয়ান  ক্রিকেট কোচ সৈয়দ আলতাফ হোসেন আর নেই। রাজধানী ঢাকার নিজ বাসায় ২৬ ফেব্রুয়ারি রাতে মারা গেছেন তিনি। ৮১ বছর বয়সে না ফেরার দেশে চলে যাওয়া এই ব্যক্তিত্বের মৃত্যুতে শোকাহত দেশের ক্রীড়াঙ্গন।

১৯৩৮ সালে ভারতের হুগলিতে জন্ম আলতাফ হোসেনের। ১৯৪৭ সালের সাম্প্রদায়িক দাঙ্গায় হারান বাবাকে আর দুই ভাইকে। এরপর মায়ের সঙ্গে চলে আসেন এই বাংলায়।

১৯৬৫ সালে তৎকালীন পূর্ব পাকিস্তানের (বর্তমান বাংলাদেশ) প্রথম বাঙালি ক্রিকেটার হিসেবে পাকিস্তান টেস্ট দলে ডাক পান পেস বোলার আলতাফ হোসেন। নিউজিল্যান্ডের বিপক্ষে ওই সিরিজে একাদশে সুযোগ না পেলেও ১৯৬১ থেকে ১৯৬৯ সাল পর্যন্ত পূর্ব পাকিস্তান দলে খেলেন। এরপর ক্রিকেট খেলে গেছেন ১৯৮২ সাল অব্দি।

ক্রিকেটার আলতাফ হোসেন ছিলেন পেস বোলিং অল-রাউন্ডার। ১৯৫৪ সালে কায়েদে আজম ক্লাবের হয়ে ক্রিকেট ক্যারিয়ার শুরু তার। দীর্ঘ ক্যারিয়ারে খেলেছেন মোহামেডান স্পোর্টিং ক্লাব, ওয়ান্ডারার্স, পিডব্লিউডি, ইস্ট পাকিস্তান জিমখানা ও শান্তিনগর ক্লাবে। ঢাকার তৃতীয় বিভাগে একসময় ফুটবল খেলেছেন। বাস্কেটবলও খেলেছেন তিনি।

এরপর ১৯৭০ সাল থেকেই শুরু করেন আম্পায়ারিং। পাকিস্তান ক্রিকেট বোর্ডের আম্পায়ার হয়ে পরিচালনা করেন প্রথম শ্রেণির ম্যাচ। দেশ স্বাধীন হওয়ার পর ১৯৭৬ সালে জাতীয় ক্রীড়া পরিষদের কোচ ছিলেন আলতাফ হোসেন। ২০০১ সাল পর্যন্ত এই দ্বায়িত্বে ছিলেন। ১৯৯০ এশিয়া কাপেও ছিলেন বাংলাদেশ দলের ডেপুটি ম্যানেজার ও কোচ।

বাংলাদেশে নারী ক্রিকেট চালুরও অগ্রদূত আলতাফ হোসেন। সেই ১৯৮৩ সালে ঢাকা আবাহনী দল নিয়ে যান কলকাতায়। তাকেই ১৯৯৭ সালে নারী ক্রিকেট দল গড়ে তোলার দায়িত্ব দিয়েছিল বিসিবি। ২০০৬ সাল পর্যন্ত তারই পরির্চায় এগিয়ে যায় দেশের নারী ক্রিকেট। দেশের ক্রিকেট উন্নয়নে অবদান রাখায় ১৯৯৯ সালে পান জাতীয় ক্রীড়া পুরস্কার।

তারপর খেলোয়াড়ি জীবনে ছিলেন পেস বোলার। অবশ্য দীর্ঘদেহী এই ক্রিকেটারটি ব্যাটিংয়ের হাতও ছিল বেশ ভালো। ১৯৫৪ সালে কায়েদে আজম ক্লাবের হয়ে শুরু তার ক্রিকেট ক্যারিয়ার। এরপর খেলেন ওয়ান্ডারার্স, পিডব্লিউডি, মোহামেডান স্পোর্টিং ক্লাব, ইস্ট পাকিস্তান জিমখানা আর শান্তিনগর ক্লাবে।

ক্রিকেট ছাড়াও ফুটবলেও খেলেছেন ঢাকার তৃতীয় বিভাগে, বাস্কেটবলও খেলেছেন তিনি।

সেই ১৯৭৬ থেকে ২০০১ সাল পর্যন্ত জাতীয় ক্রিকেট কোচ ছিলেন আলতাফ হোসেন। তারই পথ ধরে দেশের ক্রিকেট উন্নয়নে অবদান রাখায় ১৯৯৯ সালে পান জাতীয় ক্রীড়া পুরস্কার।

শারীরিক জটিলতা নিয়ে ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। তবে সেই ধাক্কা বাসায় ফিরেছিলেন। মঙ্গলবার সকালেও বেশ সুস্থ এবং স্বাভাবিক ছিলেন এই ক্রীড়া ব্যক্তিত্ব। কিন্তু রাতে অজ্ঞান হয়ে পড়েন। তারপরই ইবনে সিনা হাসপাতালে নেয়া হয়। কিন্তু চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

সৈয়দ আলতাফ হোসেন ১৯৬১ এবং ১৯৬২ সালে আন্তঃ বিশ্ববিদ্যালয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপে ঢাকা বিশ্ববিদ্যালয় দলের হয়ে খেলেন। ১৯৬৫ সালে নিউজিল্যান্ড ক্রিকেট দলের বিপক্ষে পাকিস্তানের ঘোষিত ১৪ জনের দলে আলতাফ হোসেন সুযোগ পান।

অবসরের পর কোচ হিসেবে আলতাফ হোসেন তৈরি করেছেন অসংখ্য ক্রিকেটার। প্রয়াত সেই ক্রীড়া ব্যক্তিত্বকে শ্রদ্ধা!

Previous Post

চলেই গেলেন ক্রিকেট কোচ আলতাফ হোসেন

Next Post

আবাহনীকে উড়িয়ে সেমিতে প্রাইম ব্যাংক

Related Posts

হৃদয়-লিটনের ঝলক, শেষে ধস-১০২ রানে থামল বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

সাকিব-তামিম যুগের পর ব্যাটিং স্তম্ভ কি হৃদয়?

18
বর্জন সংকটে প্রথম বিভাগ লিগ, শুরু ১৪ ডিসেম্বর শুরু
বিশেষ প্রতিবেদন

দুই বছরের চুক্তিতে জেলা কোচ নিয়োগ দেবে বিসিবি

19
এশিয়া কাপের আগে টাইগারদের ঘাম ঝরানো প্রস্তুতি
বিশেষ প্রতিবেদন

চার সিরিজ জয়, বাড়ছে আত্মবিশ্বাস!

16
Next Post

আবাহনীকে উড়িয়ে সেমিতে প্রাইম ব্যাংক

Discussion about this post

সর্বশেষ..

হৃদয়-লিটনের ঝলক, শেষে ধস-১০২ রানে থামল বাংলাদেশ

সাকিব-তামিম যুগের পর ব্যাটিং স্তম্ভ কি হৃদয়?

by cricbdadmin
0
18

বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে শক্তিশালী ফরম্যাট হিসেবে দীর্ঘদিন পরিচিত ছিল ওয়ানডে। তবে ২০১৯ বিশ্বকাপের পর সেই আধিপত্যে ধীরে ধীরে ভাটা পড়ে।...

বর্জন সংকটে প্রথম বিভাগ লিগ, শুরু ১৪ ডিসেম্বর শুরু

দুই বছরের চুক্তিতে জেলা কোচ নিয়োগ দেবে বিসিবি

by cricbdadmin
0
19

দেশজুড়ে ক্রিকেট প্রতিভা বিকাশ ও তৃণমূল পর্যায়ে ক্রিকেটের ভিত্তি আরও শক্তিশালী করতে জেলা পর্যায়ে কোচ নিয়োগের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট...

এশিয়া কাপের আগে টাইগারদের ঘাম ঝরানো প্রস্তুতি

চার সিরিজ জয়, বাড়ছে আত্মবিশ্বাস!

by cricbdadmin
0
16

মেহেদি হাসান মিরাজ যখন টেলিভিশনের পর্দায় বাংলাদেশের ঐতিহাসিক জয় দেখেছিলেন, তখন তার বয়সও আট হয়নি। ২০০৫ সালের কার্ডিফে অস্ট্রেলিয়াকে হারানোর...

একটি গাড়ি, একটি ফেসবুক পোস্ট আর এক মায়ের গল্প

একটি গাড়ি, একটি ফেসবুক পোস্ট আর এক মায়ের গল্প

by cricbdadmin
0
13

অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ শেষে গত রাতে পুরস্কার বিতরণী মঞ্চে যখন তাওহিদ হৃদয়ের হাতে তুলে দেওয়া হলো ‘মোস্ট ভ্যালুয়েবল ক্রিকেটার’-এর...

কাউন্টি অভিষেকে হাসানের ঝড়, জয় এনে দিলেন কেন্টকে

কাউন্টি অভিষেকে হাসানের ঝড়, জয় এনে দিলেন কেন্টকে

by cricbdadmin
0
5

ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটে বাংলাদেশের ক্রিকেটারদের উপস্থিতি নতুন কিছু নয়। তবে অভিষেক ম্যাচেই এমন প্রভাব বিস্তার করার ঘটনা খুব বেশি দেখা...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD