Sunday, May 10, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

পাপন বনাম সাবের: বিসিবি সভাপতি ‘বোমা’ ফাটালেন!

July 1, 2013
in লিড স্টোরি
0 0
A A
পাপন বনাম সাবের: বিসিবি সভাপতি ‘বোমা’ ফাটালেন!
0
SHARES
3
VIEWS
Share on FacebookShare on Twitter

আইসিসি’র সাধারণ সভা থেকে দেশে ফিরেই ‘বোমা’ ফাটিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। বিমান বন্দরেই বলেছেন-‘বাংলাদেশের ক্রিকেটকে কুলষিত করছেন বিসিবির সাবেক এক সভাপতি। খুব শিগগিরই তিনি জনসম্মুখে তার মুখোশ উন্মোচন করে দেবেন।’
-কে এই সভাপতি?
অনেক চাপাচাপির পরও নাজমুল হাসান সেই নামটা জানাননি। তবে তিনি যে নিশ্চিতভাবেই বিসিবির সাবেক সভাপতি সাবের হোসেন চৌধুরীর দিকেই আঙ্গুল তুলছেন; সেটা দিনের আলোর মতোই স্পষ্ঠ।
সম্প্রতি দেশের বিভিন্ন পত্রপত্রিকা ও বেসরকারি টিভি চ্যানেলে সাবের হোসেন চৌধুরী বতর্মান বোর্ডের এবং এর অ্যাডহক কমিটির কর্মকর্তাদের যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন। বিপিএলে দুনীর্তি, ম্যাচফিক্সিং, বোর্ডে নির্বাচন না হওয়া এবং সর্বশেষ প্রিমিয়ার ক্রিকেট লিগ নিয়ে অনিশ্চয়তা-সবকিছু প্রসঙ্গে সাবের হোসেন চৌধুরী বিসিবির বর্তমান অ্যাডহক কমিটিকে দায়ী করেছেন।
বিসিবির গঠন তন্ত্র বদলের যে প্রক্রিয়ার সঙ্গে বিসিবির বর্তমান কমিটি জড়িত সেটাও সাবের হোসেন চৌধুরী ফাঁস করেছেন।
বিসিবির নির্বাচন করতে না পারার ব্যর্থতার ইতিবৃত্ত জানিয়ে সম্প্রতি বোর্ডের সাবেক পরিচালক স্থপতি মোবাশ্বের হোসেন আইসিসির কাছে একটা চিঠি পাঠিয়েছিলেন। আইসিসি সেই চিঠি আমলে নিয়ে বর্তমান বোর্ডকে দ্রুত নির্বাচন সম্পন্ন করার তাগাদা দিয়েছে। বিসিবির বর্তমান কমিটির কর্মকর্তাদের জোরালো বিশ্বাস-আইসিসি’র কাছে এই অভিযোগ সর্বশ্ব চিঠি পাঠানোর কুটকৌশলও সাবের হোসেনেরই সাজানো।
নাজমুল হাসান পাপন কাল আরও জানান-খুব শিগগিরই প্রিমিয়ার ক্রিকেট লিগ শুরু হবে।
যদিও তিনি লন্ডনে আইসিসি’র বার্ষিক সাধারণ সভায় যোগ দিতে যাওয়ার আগে বলেছিলেন-‘আকসুর রিপোর্ট পাওয়ার পর প্রিমিয়ার ক্রিকেট লিগ শুরু হবে।’
আকসুর রিপোর্ট পেতে দেরি হচ্ছে জেনেই নিজের আগের অবস্থান থেকে সরে এসেছেন বিসিবির অ্যাডহক কমিটির সভাপতি।
তবে বাংলাদেশ ক্রিকেটাঙ্গন এখন নতুন বিতর্কের মশলা পেল। যার নাম পাপন বনাম সাবের!

Previous Post

কনফেডারেশন কাপ ২০১৩

Next Post

বিসিবির সভায় ক্রিকেট লিগের ভাগ্য

Related Posts

নাঈমের ছক্কার ঝড়, জাকির-সবুজের সেঞ্চুরি
বিশেষ প্রতিবেদন

নাঈমের ছক্কার ঝড়, জাকির-সবুজের সেঞ্চুরি

3
মিরপুরে মিরাজের ঘূর্ণি, লিড নিয়ে দাপট বাংলাদেশের
বিশেষ প্রতিবেদন

মিরপুরে মিরাজের ঘূর্ণি, লিড নিয়ে দাপট বাংলাদেশের

5
বৈশাখী বৃষ্টিতে ভেসে গেল রূপগঞ্জের লড়াই
ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ

বৈশাখী বৃষ্টিতে ভেসে গেল রূপগঞ্জের লড়াই

10
Next Post
বিসিবির সভায় ক্রিকেট লিগের ভাগ্য

বিসিবির সভায় ক্রিকেট লিগের ভাগ্য

Discussion about this post

সর্বশেষ..

নাঈমের ছক্কার ঝড়, জাকির-সবুজের সেঞ্চুরি

নাঈমের ছক্কার ঝড়, জাকির-সবুজের সেঞ্চুরি

by cricbdadmin
0
3

ঢাকা প্রিমিয়ার লিগে আজ ছিল ব্যাটারদের উৎসব। আকাশে বারবার বৃষ্টি এলেও মাঠে থামেনি রানের স্রোত। কখনও ছক্কার ঝড়, কখনও নাটকীয়...

মিরপুরে মিরাজের ঘূর্ণি, লিড নিয়ে দাপট বাংলাদেশের

মিরপুরে মিরাজের ঘূর্ণি, লিড নিয়ে দাপট বাংলাদেশের

by cricbdadmin
0
5

মিরপুর টেস্টে ধীরে ধীরে নিয়ন্ত্রণ নিজেদের দিকে টেনে নিয়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। প্রথম ইনিংসে পাকিস্তান জাতীয় ক্রিকেট দলকে ৩৮৬...

বৈশাখী বৃষ্টিতে ভেসে গেল রূপগঞ্জের লড়াই

বৈশাখী বৃষ্টিতে ভেসে গেল রূপগঞ্জের লড়াই

by cricbdadmin
0
10

ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে টানা তৃতীয় জয়ের স্বপ্ন দেখছিল লিজেন্ডস অব রূপগঞ্জ। শুরুটাও হয়েছিল দারুণ। দুই ওপেনারের আত্মবিশ্বাসী ব্যাটিংয়ে ম্যাচের...

উড়ন্ত সূচনার পর রূপগঞ্জের ধস, দল থামল ২২৭ রানে

উড়ন্ত সূচনার পর রূপগঞ্জের ধস, দল থামল ২২৭ রানে

by cricbdadmin
0
3

ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে (ডিপিএল) টানা তিন জয়ের লক্ষ্যে মাঠে নেমে দারুণ সূচনা পেয়েছিল লিজেন্ডস অব রূপগঞ্জ। তবে শুরু আর...

প্রথম সেশনে তাসকিন-মিরাজের দাপট

প্রথম সেশনে তাসকিন-মিরাজের দাপট

by cricbdadmin
0
2

মিরপুর টেস্টের তৃতীয় দিনের প্রথম সেশনে আজ দারুণভাবে ম্যাচে ফিরে আসার ইঙ্গিত দিয়েছে বাংলাদেশ। ১ উইকেটে ১৭৯ রান নিয়ে দিন...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD