Tuesday, November 17, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result
Home বিশেষ প্রতিবেদন

চাপে ব্যাটিং উপভোগ করি, বললেন সেঞ্চুরিয়ান লিটন

November 17, 2026
in বিশেষ প্রতিবেদন, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
লিটনের ৫ রানের আক্ষেপ
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জোহানেসবার্গ টেস্টে ব্যাট হাতে ইতিহাস গড়েছে বাংলাদেশ। শুরুতে ব্যাটিং বিপর্যয়ে পড়লেও লিটন দাস ও তাওহীদ হৃদয়ের দুর্দান্ত জুটিতে প্রথম ইনিংসে ৪০০ রানের সংগ্রহ পায় টাইগাররা। ব্যক্তিগতভাবে সেঞ্চুরি তুলে নেওয়ার পাশাপাশি দলের এই সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন লিটন। ব্যাটিংয়ের সাফল্যের পাশাপাশি দলের বোলিং কম্বিনেশন নিয়েও নিজের অবস্থান পরিষ্কার করেছেন এই উইকেটকিপার ব্যাটার। সমালোচনা থাকলেও তিন পেসার ও এক স্পিনার নিয়ে মাঠে নামার সিদ্ধান্তকে সমর্থন করছেন তিনি।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরের মাঠে দুই টেস্টে কম পেসার খেলিয়ে সমালোচনার মুখে পড়েছিল বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকা সফরের প্রথম টেস্টে অবশ্য একাদশে রাখা হয়েছে তিন পেসার ও এক স্পিনারকে। তাসকিন আহমেদ, ইবাদত হোসেন ও হাসান মাহমুদের সঙ্গে বোলিং আক্রমণে রয়েছেন মেহেদী হাসান মিরাজ। একাদশে জায়গা হয়নি অভিজ্ঞ স্পিনার তাইজুল ইসলামের।

তবে মিরাজের বোলিং পারফরম্যান্স প্রথম ইনিংসে প্রত্যাশা পূরণ করতে পারেনি। ১৬ ওভার বল করে ১০১ রান খরচ করেছেন তিনি। এমন পরিস্থিতিতেও দলের বোলিং পরিকল্পনার পক্ষে অবস্থান নিয়েছেন লিটন।

তিনি বলেন, ‘আমার মনে হয় না তিন সিমার এক স্পিনার এটা খারাপ অপশন। আমাদের ব্যাল্যান্স খুব ভালো ছিল। মিরাজের রোল অনেক বেশি ছিল। ১৬-১৭ ওভারে সে ৬০-৭০ রানের ভেতর রাখলে ৪০ রান কম হতো এবং প্রতিপক্ষকে চাপে রাখা যেত। একটা খেলোয়াড়ের খারাপ দিন যেতেই পারে। সে বাংলাদেশের জন্য অনেক ভালো কিছু করেছে, সামনেও করবে, কামব্যাক করবে।’

মিরাজের ওপর বাড়তি দায়িত্ব থাকার বিষয়টিও তুলে ধরেছেন লিটন। তার মতে, ফ্ল্যাট উইকেটে একজন স্পিনারের ভূমিকা দলের জন্য অনেক গুরুত্বপূর্ণ।

লিটন আরও বলেন, ‘৩ সিমার ও ১ স্পিনার খেলালে, দ্বিতীয় দিন আবার উইকেটও যখন ফ্ল্যাট, মিরাজের ভূমিকা অনেক গুরুত্বপূর্ণ। যত কম রান দিবে, তত চাপ তৈরি হবে। সিমাররা খুব ভালো করছে। মুমিনুলও এসে ব্রেক থ্রু এনে দিয়েছে।’

এদিকে ব্যাটিং কোচ ডেল বেনকেনস্টেইনের পরামর্শে বাংলাদেশ আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে কি না, এমন প্রশ্নের জবাবেও বিষয়টি পরিষ্কার করেছেন লিটন। তিনি বলেন, ‘এমন কিছু আমি জানি না। ব্যাটিং আগে করাই আমাদের জন্য সহায়ক হয়েছে।’

দক্ষিণ আফ্রিকার মাটিতে এটি লিটনের পঞ্চম টেস্ট। আগের চার টেস্টে নিজের সামর্থ্য অনুযায়ী পারফরম্যান্স করতে পারেননি তিনি। তাই এবারের সফরে বড় ইনিংস খেলার লক্ষ্য নিয়েই মাঠে নেমেছিলেন এই ব্যাটার। প্রথম ইনিংসেই সেই প্রত্যাশা পূরণ করেছেন দুর্দান্ত এক সেঞ্চুরিতে।

তবে লিটনের এই সেঞ্চুরির পেছনে ছিল কঠিন পরিস্থিতি। বাংলাদেশের স্কোর যখন ১২১, তখন পঞ্চম উইকেট হিসেবে বিদায় নেন মুশফিকুর রহিম। দলের বড় সংগ্রহ পাওয়া নিয়ে তখন তৈরি হয়েছিল অনিশ্চয়তা। সেই পরিস্থিতিতে ক্রিজে এসে তাওহীদ হৃদয়কে সঙ্গে নিয়ে ম্যাচের চিত্র বদলে দেন লিটন। দুজনের ব্যাট থেকে আসে সেঞ্চুরি। গড়ে ওঠে দুইশর বেশি রানের জুটি। শেষ পর্যন্ত বাংলাদেশ পৌঁছে যায় ৪০০ রানের মাইলফলকে।

দ্বিতীয় দিনের খেলা শেষে নিজের ব্যাটিং নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন লিটন। দলের বিপদের সময় ব্যাটিং করাকে চাপ নয়, বরং সুযোগ হিসেবে দেখেন তিনি।

লিটনের ভাষায়, ‘বিপদে থাকা এক জিনিস, সুযোগ আরেক জিনিস। দল চাপে থাকলে আমার কাছে মনে হয় অপরচুনিটি। আমি এটা করতে পেরে খুশি। আমি চাই ভবিষ্যতে যেন বারবার বিপদে যখন পড়ে আমি হ্যান্ডেল করতে পারি।’

দক্ষিণ আফ্রিকা সফরের আগে নিজের কাছে একটাই প্রত্যাশা ছিল, বড় রান করা। সেই লক্ষ্য পূরণ হওয়ায় স্বাভাবিকভাবেই খুশি এই ব্যাটার।

তিনি বলেন, ‘একটাই ভাবনা থাকে রান যেন করতে পারি। রান করলে ভালো লাগে। রানের জন্যই খেলি আরকি। দক্ষিণ আফ্রিকায় এ নিয়ে এটা আমার পঞ্চম টেস্ট। ভেতরে মাইন্ডসেট ছিল যে এই ট্যুরে কিছু করার। করতে পেরেছি, খুব হ্যাপি।’

লিটন ও হৃদয়ের ব্যাটে বাংলাদেশের ৪০০ রানের সংগ্রহ দক্ষিণ আফ্রিকার মাটিতে টেস্টে নতুন ইতিহাসও গড়েছে। প্রোটিয়াদের মাঠে এর আগে কখনো ৪০০ রান করতে পারেনি বাংলাদেশ। ২০১৭ সালে পচেফস্ট্রুমে করা ৩২০ রান ছিল আগের সর্বোচ্চ।

শুধু তাই নয়, দক্ষিণ আফ্রিকার মাটিতে টেস্ট সিরিজের প্রথম ইনিংসে ৪০০ রান করা প্রথম এশীয় দল হওয়ার কীর্তিও গড়েছে বাংলাদেশ।

দ্বিতীয় দিনের খেলা শেষে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ছিল ৬২ ওভারে ৪ উইকেটে ২৮৭ রান। বাংলাদেশের প্রথম ইনিংসের চেয়ে তখনও ১১৩ রানে পিছিয়ে স্বাগতিকরা। হাতে ছিল ৬ উইকেট। ফলে আজ তৃতীয় দিনের খেলা শুরুর আগে ম্যাচে বাংলাদেশের সামনে ছিল লিড বাড়িয়ে প্রতিপক্ষকে চাপে ফেলার সুযোগ।

Related Posts

প্রতিমাসেই মিলবে আইসিসির সেরার স্বীকৃতি
বিশেষ প্রতিবেদন

বিশ্বকাপ বাছাইয়ের নিয়ম বদলাল আইসিসি

0
শেষ বিকেলে বাংলাদেশের প্রত্যাবর্তন
বিশেষ প্রতিবেদন

শেষ বিকেলে বাংলাদেশের প্রত্যাবর্তন

0
সিলেটের সামনে শিরোপার হাতছানি
বিশেষ প্রতিবেদন

সিলেটের সামনে শিরোপার হাতছানি

0
  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD