Tuesday, November 17, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result
Home বিশেষ প্রতিবেদন

শেষ বিকেলে বাংলাদেশের প্রত্যাবর্তন

November 16, 2026
in বিশেষ প্রতিবেদন, ব্লগ, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
শেষ বিকেলে বাংলাদেশের প্রত্যাবর্তন
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

জোহানেসবার্গ টেস্টের দ্বিতীয় দিনে দক্ষিণ আফ্রিকার ব্যাটিং দাপটের বিপরীতে শেষ বিকেলে লড়াইয়ের বার্তা দিয়েছে বাংলাদেশ। দিনের শুরুতে দ্রুত উইকেট তুলে নিয়ে প্রতিপক্ষকে চাপে ফেলার সুযোগ তৈরি করলেও জুবাইর হামজা ও অ্যাকারম্যানের দুর্দান্ত ব্যাটিংয়ে সেই চাপ উবে যায়। দ্বিতীয় উইকেটে ২০২ রানের জুটি গড়ে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় স্বাগতিকরা। তবে দিনের শেষ ভাগে মুমিনুল হক ও হাসান মাহমুদের বোলিংয়ে আবারও পাল্টে যায় দৃশ্যপট।

দ্বিতীয় দিন শেষে আজ দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ৪ উইকেটে ২৮৭ রান। বাংলাদেশের প্রথম ইনিংসের ৪০০ রানের জবাবে এখনও ১১৩ রানে পিছিয়ে রয়েছে তারা।

দিনের শুরুটা অবশ্য বাংলাদেশের জন্য ছিল আশাব্যঞ্জক। ইনিংসের দ্বিতীয় ওভারেই এইডেন মার্করামকে ফিরিয়ে দেন হাসান মাহমুদ। অফ স্টাম্পের বাইরে করা বলের কানায় ব্যাট ছোঁয়ান মার্করাম। উইকেটের পেছনে লিটন দাসের গ্লাভসে জমা পড়ে বল। মাত্র ৪ রানেই বিদায় নেন প্রোটিয়া ওপেনার।

কিন্তু এরপর আর বাংলাদেশের বোলারদের সুযোগ দেননি হামজা ও অ্যাকারম্যান। দুজনের দৃঢ়তায় দীর্ঘ সময় উইকেটশূন্য কাটে বাংলাদেশের। বিশেষ করে অ্যাকারম্যান ছিলেন দুর্দান্ত ছন্দে। আক্রমণাত্মক ব্যাটিংয়ে মাত্র ১২৫ বলেই সেঞ্চুরি পূর্ণ করেন তিনি। অন্য প্রান্তে হামজাও তুলে নিচ্ছিলেন একের পর এক রান।

বাংলাদেশের বোলারদের সব চেষ্টা যখন ব্যর্থ হচ্ছিল, তখন অধিনায়ক শান্তর ভরসা হয়ে ওঠেন মুমিনুল। ৪০ ওভারেরও বেশি সময় পর বল হাতে নিয়ে বড় জুটি ভাঙেন এই পার্টটাইম বোলার। তার বলে উইকেটকিপারের হাতে ক্যাচ দিয়ে ৮৩ রানে থামেন হামজা। ২০২ রানের জুটির সমাপ্তিতে কিছুটা হলেও স্বস্তি ফেরে বাংলাদেশ শিবিরে।

তবে অ্যাকারম্যান তখনও ছিলেন অপ্রতিরোধ্য। সেঞ্চুরি পেরিয়ে আরও আগ্রাসী হয়ে ওঠেন তিনি। শেষ পর্যন্ত ১৬৪ বলে ১৫৭ রানের দুর্দান্ত ইনিংস খেলে হাসান মাহমুদের শিকার হন এই ব্যাটার। তার ইনিংসে ছিল ২১টি চার ও একটি ছক্কা। অ্যাকারম্যানকে ফিরিয়েই ম্যাচে নতুন প্রাণ ফেরান হাসান।

এরপর থামেননি এই পেসার। দিনের শেষ দিকে ম্যাথু ব্রিটকিকে লেগ বিফোরের ফাঁদে ফেলে সাজঘরে পাঠান তিনি। ১৭ বলে মাত্র ২ রান করে বিদায় নেন ব্রিটকি। মাত্র ১১ রানের ব্যবধানে দুই উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে দক্ষিণ আফ্রিকা।

দিনের শুরুতে হাসানের কপালে বলের আঘাত লাগলেও চোট কাটিয়ে মাঠে ফিরে দলের হয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন তিনি। শেষ পর্যন্ত ৬২ রান খরচায় তুলে নেন ৩ উইকেট। মুমিনুলের শিকার একটি। অন্যদিকে মিরাজ ১০১ রান দিয়ে উইকেটশূন্য থাকেন।

দিনের খেলা শেষে বাভুমা ১৯ ও রিকেলটন ৭ রানে অপরাজিত। দক্ষিণ আফ্রিকার হাতে এখনও ছয় উইকেট থাকায় ম্যাচে তাদের এগিয়ে যাওয়ার সুযোগ রয়েছে। তবে দিনের শেষ ভাগে বাংলাদেশের বোলারদের ঘুরে দাঁড়ানো তৃতীয় দিনের লড়াইকে নতুন মাত্রা দিয়েছে। এখন টাইগারদের লক্ষ্য, দিনের শুরুতেই দ্রুত উইকেট তুলে নিয়ে প্রোটিয়াদের বড় লিড নেওয়ার পথ আটকে দেওয়া।

Related Posts

সিলেটের সামনে শিরোপার হাতছানি
বিশেষ প্রতিবেদন

সিলেটের সামনে শিরোপার হাতছানি

0
দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশের ইতিহাস
বিশেষ প্রতিবেদন

দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশের ইতিহাস

0
মেয়ের জন্মদিনে লিটনের সেঞ্চুরি, হৃদয় ছোঁয়া উদযাপন লিটনের
বিশেষ প্রতিবেদন

মেয়ের জন্মদিনে লিটনের সেঞ্চুরি, হৃদয় ছোঁয়া উদযাপন লিটনের

0
  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD