Thursday, November 12, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result
Home বিশেষ প্রতিবেদন

ইংল্যান্ডেই আয়ারল্যান্ড পরীক্ষা দিতে চায় বাংলাদেশ

November 12, 2026
in বিশেষ প্রতিবেদন, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
মুশফিকের ইতিহাস গড়া দিনে বাংলাদেশের দাপট
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

ইংল্যান্ডের ঐতিহাসিক লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে টেস্ট খেলতে নামা যেকোনো দলের জন্যই বিশেষ অভিজ্ঞতা। বাংলাদেশের সামনে সেই মাহেন্দ্রক্ষণ আসছে ২০২৭ সালের মে মাসে। তবে ঐতিহাসিক এই ভেন্যুতে মাঠে নামার আগে শুধু অপেক্ষায় থাকতে চায় না বাংলাদেশ। বরং ইংলিশ কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে আগেভাগেই প্রস্তুতির মঞ্চ তৈরি করতে চায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সেই পরিকল্পনার অংশ হিসেবে ইংল্যান্ডের মাটিতেই আয়ারল্যান্ডের বিপক্ষে একটি প্রস্তুতিমূলক টেস্ট খেলার উদ্যোগ নিয়েছে বোর্ড।

সবকিছু পরিকল্পনামতো এগোলে ইংল্যান্ডের চেমসফোর্ডে অনুষ্ঠিত হতে পারে বাংলাদেশ ও আয়ারল্যান্ডের মধ্যকার একমাত্র টেস্ট। এ নিয়ে দুই দেশের ক্রিকেট বোর্ডের মধ্যে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন বিসিবির এক কর্মকর্তা। তবে এখনো চূড়ান্ত সূচি প্রকাশ করেনি ক্রিকেট আয়ারল্যান্ড। ম্যাচটির আয়োজন নিয়ে আনুষ্ঠানিক নিশ্চয়তা পাওয়ার অপেক্ষায় রয়েছে বিসিবি।

বুধবার ডেইলি ক্রিকেটকে বিসিবির ওই কর্মকর্তা জানান, ইংল্যান্ডের বিপক্ষে লর্ডস টেস্টের সূচি প্রকাশের পর আয়ারল্যান্ডের সঙ্গে সম্ভাব্য ম্যাচটি নিয়েও আশাবাদী তারা। ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) লর্ডসে বাংলাদেশের বিপক্ষে ম্যাচের সূচি ঘোষণা করেছে। দুই বোর্ডের মধ্যে চলমান আলোচনার ভিত্তিতে ক্রিকেট আয়ারল্যান্ডও একসময় একমাত্র টেস্টের সূচি প্রকাশ করবে বলে আশা করছে বিসিবি।

তবে ঘোষণা না আসা পর্যন্ত বিষয়টি নিশ্চিত করতে রাজি নয় বোর্ড। চেমসফোর্ডে আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট আয়োজনের ব্যাপারে আশাবাদ থাকলেও চূড়ান্ত সিদ্ধান্তের জন্য ক্রিকেট আয়ারল্যান্ডের আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা করতে হচ্ছে।

ইংল্যান্ড সফরের প্রস্তুতিতে এই ম্যাচের গুরুত্বও কম নয়। ২০২৭ সালের ২৮ মে লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্টে মুখোমুখি হবে বাংলাদেশ। এর আগে ইংলিশ পরিবেশে একটি পূর্ণাঙ্গ টেস্ট খেলার সুযোগ পেলে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার পাশাপাশি দলের ব্যাটিং-বোলিংয়ের কার্যকারিতা যাচাইয়ের সুযোগও তৈরি হবে। বিশেষ করে লর্ডসের মতো ঐতিহ্যবাহী ভেন্যুতে নামার আগে পেস, বাউন্স ও আবহাওয়ার সঙ্গে নিজেদের মানিয়ে নেওয়া বাংলাদেশের প্রস্তুতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

Related Posts

এশিয়া কাপে স্বপ্নভঙ্গ বাংলাদেশের
বিশেষ প্রতিবেদন

এশিয়া কাপে স্বপ্নভঙ্গ বাংলাদেশের

0
মুস্তাফিজকে ছাড়তে কলকাতাকে নির্দেশ দিল বিসিসিআই
বিশেষ প্রতিবেদন

আইপিএলে নিলামে সাত বাংলাদেশি

0
হামজার গোল, ফারহানের জাদুতে উড়ন্ত জয় বাংলাদেশের
অনান্য খেলা

হামজার গোল, ফারহানের জাদুতে উড়ন্ত জয় বাংলাদেশের

0
  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD