Thursday, November 12, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result
Home বিশেষ প্রতিবেদন

আইপিএলের নিলামে মুস্তাফিজের নাম

November 11, 2026
in বিশেষ প্রতিবেদন, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
শীর্ষে ফেরার পথে কোহলি, দাপট মুস্তাফিজের
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

বছরের শুরুতে আইপিএলে মুস্তাফিজুর রহমানের খেলা নিয়ে কম নাটক হয়নি। নিলাম থেকে বাংলাদেশের বাঁহাতি পেসারকে দলে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। কিন্তু ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) নির্দেশে শেষ পর্যন্ত তাঁকে দল থেকে বাদ দিতে বাধ্য হয় ফ্র্যাঞ্চাইজিটি। সেই ঘটনার রেশ গড়িয়েছিল আরও দূর। নিরাপত্তা শঙ্কার কারণে ভারত থেকে টি-টোয়েন্টি বিশ্বকাপ সরিয়ে নেওয়ার দাবি জানায় বাংলাদেশ। শেষ পর্যন্ত টুর্নামেন্টে অংশও নেয়নি দলটি।

সেই ঘটনার পর মুস্তাফিজের আইপিএল ভবিষ্যৎ নিয়ে তৈরি হয়েছিল অনিশ্চয়তা। বাংলাদেশের এই পেসারকে আবারও বিশ্বের সবচেয়ে জমজমাট ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগে দেখা যাবে কি না, তা নিয়ে ছিল নানা প্রশ্ন। এবার সেই সম্ভাবনাই নতুন করে উঁকি দিচ্ছে। আইপিএলের আগামী মৌসুমের মিনি নিলামের জন্য নাম নিবন্ধন করেছেন মুস্তাফিজুর রহমান।

বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে আইপিএলে অন্যতম পরিচিত মুখ মুস্তাফিজ। সাকিব আল হাসানের পর এই টুর্নামেন্টে সবচেয়ে বেশি পরিচিতি পাওয়া বাংলাদেশি ক্রিকেটারদের একজন তিনি। এখন পর্যন্ত পাঁচটি ভিন্ন ফ্র্যাঞ্চাইজির হয়ে আইপিএলের নয়টি মৌসুম খেলেছেন এই বাঁহাতি পেসার।

২০১৬ সালে আইপিএলে অভিষেকেই বাজিমাত করেছিলেন মুস্তাফিজ। দুর্দান্ত বোলিংয়ের স্বীকৃতি হিসেবে জিতেছিলেন সেরা উদীয়মান খেলোয়াড়ের পুরস্কার। আইপিএলের ইতিহাসে এখন পর্যন্ত এই পুরস্কার জেতা একমাত্র বিদেশি ক্রিকেটারও তিনি। সব মিলিয়ে টুর্নামেন্টটিতে ৬০ ম্যাচ খেলে ৬০ উইকেট নিয়েছেন মুস্তাফিজ। তার ইকোনমি রেট ওভারপ্রতি ৮.১৩।

মুস্তাফিজের পাশাপাশি আগামী মৌসুমের নিলামে নাম লেখাতে যাচ্ছেন বাংলাদেশের আরও কয়েকজন ক্রিকেটার। জানা গেছে, সব মিলিয়ে ৬ থেকে ৭ জন বাংলাদেশি ক্রিকেটার নিলামের জন্য নিবন্ধন করেছেন। তাঁদের মধ্যে রয়েছেন তরুণ পেসার নাহিদ রানা, লেগ স্পিনার রিশাদ হোসেন ও ব্যাটসম্যান তাওহীদ হৃদয়। আগামী ১৭ নভেম্বর পর্যন্ত নিলামের জন্য নাম নিবন্ধনের সুযোগ পাবেন ক্রিকেটাররা।

আগামী ১৬ ডিসেম্বর ভারতের গোয়ায় অনুষ্ঠিত হবে আইপিএলের মিনি নিলাম। এই নিলামের মাধ্যমে নিজেদের প্রয়োজন অনুযায়ী দল সাজানোর সুযোগ পাবে ফ্র্যাঞ্চাইজিগুলো। তবে এবারের নিলামে মেগা নিলামের মতো পুরো দল নতুন করে সাজানোর সুযোগ থাকছে না। বরং আগের স্কোয়াড থেকে খেলোয়াড় ধরে রাখা কিংবা ছেড়ে দেওয়ার পর অবশিষ্ট জায়গাগুলো পূরণ করবে দলগুলো।

আইপিএলের নিয়ম অনুযায়ী, প্রতিটি ফ্র্যাঞ্চাইজির স্কোয়াডে সর্বোচ্চ ২৫ জন এবং কমপক্ষে ১৮ জন ক্রিকেটার রাখা যাবে। এর মধ্যে বিদেশি ক্রিকেটার থাকতে পারবেন সর্বোচ্চ আটজন। ২০২৭ মৌসুমের জন্য প্রতিটি দলের মোট বাজেট নির্ধারণ করা হয়েছে ১৫৭ কোটি রুপি।

তবে মিনি নিলামে অংশ নেওয়ার সময় ফ্র্যাঞ্চাইজিগুলোর হাতে ঠিক কত অর্থ থাকবে, তা এখনো নিশ্চিত নয়। খেলোয়াড় ধরে রাখা ও ছেড়ে দেওয়ার প্রক্রিয়া শেষ হওয়ার পরই জানা যাবে দলগুলোর অবশিষ্ট অর্থের পরিমাণ।

Related Posts

হামজার গোল, ফারহানের জাদুতে উড়ন্ত জয় বাংলাদেশের
অনান্য খেলা

হামজার গোল, ফারহানের জাদুতে উড়ন্ত জয় বাংলাদেশের

0
হৃদয়ের মহাকাব্যিক ২৪২, উইন্ডিজকে টপকে লিড বাংলাদেশের
বিশেষ প্রতিবেদন

আইসিসি র‍্যাঙ্কিংয়ে ১১৫ ধাপ এগিয়ে গেলেন হৃদয়

0
সেমিতে পাকিস্তানের মুখোমুখি বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

সেমিতে পাকিস্তানের মুখোমুখি বাংলাদেশ

0
  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD