Wednesday, November 11, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result
Home বিশেষ প্রতিবেদন

আইসিসি র‍্যাঙ্কিংয়ে ১১৫ ধাপ এগিয়ে গেলেন হৃদয়

November 11, 2026
in বিশেষ প্রতিবেদন, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
হৃদয়ের মহাকাব্যিক ২৪২, উইন্ডিজকে টপকে লিড বাংলাদেশের
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিলেট টেস্টে ব্যাট হাতে অবিশ্বাস্য পারফরম্যান্সের পুরস্কার পেলেন বাংলাদেশের ব্যাটসম্যান তাওহিদ হৃদয়। আইসিসির সর্বশেষ হালনাগাদ টেস্ট র‍্যাঙ্কিংয়ে এক লাফে ১১৫ ধাপ এগিয়েছেন তিনি। প্রথমবারের মতো সেরা ১০০-তে জায়গা করে নিয়ে ব্যাটসম্যানদের তালিকায় ৬০তম স্থানে উঠে এসেছেন বাংলাদেশের এই তরুণ ব্যাটার।

সিলেটে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে ২৪২ রানের দুর্দান্ত ইনিংস খেলেছিলেন হৃদয়। তার এই ইনিংস শুধু ব্যক্তিগত অর্জনেই সীমাবদ্ধ থাকেনি, গড়েছে বাংলাদেশের টেস্ট ক্রিকেটের নতুন ইতিহাস। টেস্টে এক ইনিংসে বাংলাদেশের কোনো ব্যাটসম্যানের সর্বোচ্চ রানের রেকর্ড গড়েছেন তিনি। ভেঙে দিয়েছেন মুশফিকুর রহিমের আট বছর আগের ২১৯ রানের রেকর্ড। হৃদয়ের বর্তমান রেটিং পয়েন্ট ৫১১।

তবে র‍্যাঙ্কিংয়ে উন্নতি হলেও বাংলাদেশের অন্য ব্যাটসম্যানদের অবস্থানে তেমন সুখবর নেই। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সদ্য সমাপ্ত সিরিজে প্রত্যাশিত পারফরম্যান্স করতে না পারায় ছয় ধাপ পিছিয়ে ৩২তম স্থানে নেমে গেছেন নাজমুল হোসেন শান্ত। তার বর্তমান রেটিং পয়েন্ট ৬০৬। ৫৬৩ পয়েন্ট নিয়ে ৩৮তম স্থানে রয়েছেন মুমিনুল হক।

অন্যদিকে মুশফিকুর রহিম, লিটন দাস ও সাদমান ইসলামের অবস্থানের কোনো পরিবর্তন হয়নি। ৬৫০ রেটিং পয়েন্ট নিয়ে ২২তম স্থানে রয়েছেন মুশফিক। লিটন আছেন ৩৩তম স্থানে, তার পয়েন্ট ৫৯৫। আর ৪৯৭ পয়েন্ট নিয়ে ৬৩তম অবস্থানে রয়েছেন সাদমান।

বাংলাদেশের বিপক্ষে সিরিজে ভালো পারফরম্যান্স করে র‍্যাঙ্কিংয়ে উন্নতি করেছেন ওয়েস্ট ইন্ডিজের একাধিক ক্রিকেটারও। ব্যাটসম্যানদের তালিকায় ১২ ধাপ এগিয়ে ৫২তম স্থানে উঠে এসেছেন কাভেম হজ। তার বর্তমান রেটিং পয়েন্ট ৫৪৬। সিলেট টেস্টের দ্বিতীয় ইনিংসে ১৪২ রানের দুর্দান্ত ইনিংস খেলার পাশাপাশি দুই ম্যাচের সিরিজে দ্বিতীয় সর্বোচ্চ ১৮১ রান করেছেন তিনি।

ক্যারিবীয় উইকেটকিপার-ব্যাটসম্যান আমির জাঙ্গুও র‍্যাঙ্কিংয়ে বড় উন্নতি করেছেন। ২৮ ধাপ এগিয়ে ৬২তম স্থানে উঠে এসেছেন তিনি। সিলেট টেস্টের প্রথম ইনিংসে ১৩৩ রানের ইনিংস খেলেছিলেন এই ব্যাটার।

এদিকে টেস্ট ব্যাটসম্যানদের র‍্যাঙ্কিংয়ে নতুন ইতিহাস গড়েছেন আফগানিস্তানের রহমত শাহ। প্রথমবারের মতো সেরা দশে জায়গা করে নিয়েছেন তিনি। শুধু তাই নয়, আফগানিস্তানের ক্রিকেট ইতিহাসে টেস্ট র‍্যাঙ্কিংয়ের যেকোনো বিভাগে সেরা দশে ওঠা প্রথম ক্রিকেটারও হয়েছেন রহমত।

জিম্বাবুয়ের বিপক্ষে শারজায় দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচে ১৭৩ রানের দুর্দান্ত ইনিংস খেলেছিলেন আফগানিস্তানের টেস্ট ও ওয়ানডে অধিনায়ক। সেই পারফরম্যান্সের সুবাদে ছয় ধাপ এগিয়ে ব্যাটসম্যানদের র‍্যাঙ্কিংয়ে সপ্তম স্থানে উঠে এসেছেন তিনি।

এদিকে টেস্ট ব্যাটসম্যানদের র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন ইংল্যান্ডের হ্যারি ব্রুক। বোলারদের তালিকায় শীর্ষস্থান ধরে রেখেছেন অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ক।

Related Posts

সেমিতে পাকিস্তানের মুখোমুখি বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

সেমিতে পাকিস্তানের মুখোমুখি বাংলাদেশ

0
বাংলাদেশ সিরিজের দক্ষিণ আফ্রিকা দলে আছেন কারা?
বিশেষ প্রতিবেদন

বাংলাদেশের পেস আক্রমণ নিয়ে সতর্ক বাভুমা

0
সিলেটে তাওহীদ হৃদয়ের যত রেকর্ড
বিশেষ প্রতিবেদন

‘আমার কাছে সব সময় দল আগে’

0
  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD