Tuesday, November 10, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result
Home বিশেষ প্রতিবেদন

মিমের মহাকাব্যিক ইনিংস, শিরোপার মঞ্চে খুলনা

November 10, 2026
in বিশেষ প্রতিবেদন, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
মিমের মহাকাব্যিক ইনিংস, শিরোপার মঞ্চে খুলনা
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

জাতীয় ক্রিকেট লিগের ষষ্ঠ রাউন্ড শেষ হতেই শিরোপার লড়াই অনেকটা একপেশে হয়ে উঠেছে। শেষ রাউন্ডের আগে পয়েন্ট তালিকার শীর্ষে থাকা খুলনা বিভাগের সামনে এখন অষ্টমবারের মতো চ্যাম্পিয়ন হওয়ার হাতছানি। রাজশাহীতে ঢাকার বিপক্ষে রানপাহাড়ের ম্যাচ ড্র করে শিরোপার পথে নিজেদের অবস্থান আরও মজবুত করেছে দলটি।

অন্যদিকে চট্টগ্রামের মাঠে মিম মোসাদ্দেকের অতিমানবীয় ব্যাটিংয়ে হার এড়িয়ে ড্র করেছে রংপুর। ব্যক্তিগত অর্জনে উজ্জ্বল এই রাউন্ডে নাসুম আহমেদের স্পিনে বড় জয় পেয়েছে সিলেট, আর তরুণ জাওয়াদ আবরারের প্রথম সেঞ্চুরির দিনেও পরাজয়ের স্বাদ নিতে হয়েছে বরিশালকে।

ষষ্ঠ রাউন্ডের সবচেয়ে বড় প্রাপ্তি নিঃসন্দেহে খুলনার। ২০১৯-২০ মৌসুমের পর আবারও জাতীয় ক্রিকেট লিগের ট্রফি জয়ের দ্বারপ্রান্তে পৌঁছে গেছে দলটি। ছয় ম্যাচে তিন জয় ও তিন ড্রয়ে তাদের সংগ্রহ ৩১ পয়েন্ট। শেষ রাউন্ডে আর কোনো জয় না পেলেও অন্তত ড্র করতে পারলেই নিশ্চিত হবে শিরোপা। এমনকি পরাজয়ের পরও চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা রয়েছে খুলনার, যদি চট্টগ্রাম বোনাস পয়েন্টসহ জয় না পায়।

রাজশাহীতে ঢাকার বিপক্ষে ম্যাচে দুই দলই ব্যাট হাতে দাপট দেখিয়েছে। ঢাকা প্রথম ইনিংসে ৫১৩ রান তুলে ইনিংস ঘোষণা করেছিল। জবাবে ১৬০.৪ ওভার ব্যাট করে ঠিক ৫১৩ রানেই গুটিয়ে যায় খুলনা। শেষ দিনে শেখ পারভেজ রহমানের ৪৬ রানের ইনিংসে সমতায় পৌঁছায় তারা। এরপর দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে আনিসুল ইসলাম ও আশিকুর রহমানের ফিফটিতে দিন শেষ করে ঢাকা। শেষ পর্যন্ত ড্র হওয়া ম্যাচে পয়েন্টের হিসাবটাই বড় হয়ে উঠেছে খুলনার জন্য। ১৯ পয়েন্ট নিয়ে চারে থাকা ঢাকা ইতোমধ্যে শিরোপার দৌড় থেকে ছিটকে গেছে।

খুলনার শিরোপার পথে সবচেয়ে বড় বাধা হতে পারত চট্টগ্রাম। কিন্তু রংপুরের বিপক্ষে জয়ের সম্ভাবনা জাগিয়েও শেষ পর্যন্ত ড্র নিয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে তাদের। আর সেই গল্পের নায়ক মিম মোসাদ্দেক। দলের ওপর ইনিংস পরাজয়ের চাপ, একের পর এক উইকেট হারানোর শঙ্কা-সবকিছুর বিপরীতে অবিচল থেকে খেলেছেন ১৪৫ রানের ইনিংস। ৩১৭ বলের দীর্ঘ লড়াইয়ে নয়টি চার মেরে চট্টগ্রামের জয়ের আশা একাই অনেকটা নিভিয়ে দেন এই ওপেনার।

রংপুরের জন্য দিনটি সহজ ছিল না। ভেজা আউটফিল্ডের কারণে খেলা শুরু হতে দেরি হওয়ায় সময়ও কমে আসে। তখনও ইনিংস পরাজয় এড়াতে প্রয়োজন ছিল ১১১ রান, হাতে আট উইকেট। দিনের শুরুতে কয়েকটি উইকেট হারিয়ে বিপাকে পড়ে দলটি। এর মধ্যে আবদুল্লাহ আল মামুনের অবস্ট্রাক্টিং দ্য ফিল্ড আউট ম্যাচে যোগ করে বিরল এক ঘটনা। হাসান মুরাদের বল ঠেকানোর পর পিচের ওপর পড়ে থাকা বল হাত দিয়ে সরাতে গিয়ে আউট হন তিনি। প্রথম শ্রেণির ক্রিকেটে বাংলাদেশের তৃতীয় ব্যাটার হিসেবে এমন আউটের অভিজ্ঞতা হলো তার।

এরপর শিহাব জেমসকে নিয়ে ষষ্ঠ উইকেটে ১১৪ রানের জুটি গড়ে ম্যাচের চিত্র পাল্টে দেন মিম। শিহাবের ৫২ রানের ইনিংসটি গুরুত্বপূর্ণ হলেও মূল দায়িত্বটা নিজের কাঁধেই তুলে নেন রংপুর ওপেনার। শেষ দিকে একের পর এক সতীর্থ সাজঘরে ফিরলেও নবম উইকেটে শাহরিয়া আলআমিনকে নিয়ে আরও ১৪ রানের জুটি গড়ে নিশ্চিত করেন ড্র।

এই ইনিংসের মধ্য দিয়ে চলতি আসরে নিজের ধারাবাহিকতার আরেকটি দৃষ্টান্ত স্থাপন করেছেন মিম। ছয় ম্যাচের প্রতিটিতেই পঞ্চাশ বা তার বেশি রান করেছেন তিনি। তিনটি সেঞ্চুরি ও দুটি ফিফটিতে তার মোট রান ৭২৭। টুর্নামেন্টে সাতশ রানের ঘর স্পর্শ করা প্রথম ব্যাটারও তিনি। মিমের এমন পারফরম্যান্সে রংপুর বাঁচলেও বড় ধাক্কা খেয়েছে চট্টগ্রাম। ২৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থাকা দলটির শিরোপা জয়ের সমীকরণ এখন অনেকটাই কঠিন।

এদিকে বগুড়ায় সিলেটের বিপক্ষে রাজশাহীর লড়াই শেষ হয়েছে বড় ব্যবধানের পরাজয়ে। ৪৬৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দ্বিতীয় ইনিংসে ২২৮ রানে থেমে যায় তাদের ইনিংস। মেহেরব হোসেনের ৯১ রানের লড়াকু ইনিংস ছাড়া উল্লেখযোগ্য প্রতিরোধ গড়তে পারেনি কেউ। সিলেটের জয়ের নায়ক নাসুম আহমেদ। প্রথম ইনিংসে পাঁচ উইকেট নেওয়ার পর দ্বিতীয় ইনিংসেও পাঁচ ব্যাটারকে সাজঘরে ফেরান এই বাঁহাতি স্পিনার।

দুই ইনিংসে ১০ উইকেট নিয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে তৃতীয়বারের মতো ম্যাচে ১০ উইকেট পাওয়ার কীর্তি গড়েছেন নাসুম। ইনিংসে পাঁচ উইকেট নেওয়ার সংখ্যা পৌঁছেছে ১৫-তে। তাঁর ঘূর্ণিতে দিশেহারা রাজশাহীকে ২৩৪ রানে হারিয়ে ২২ পয়েন্ট নিয়ে টেবিলের তিন নম্বরে উঠে এসেছে সিলেট।

চট্টগ্রামে ময়মনসিংহের বিপক্ষে বরিশালের ম্যাচেও ছিল ব্যক্তিগত অর্জনের উজ্জ্বলতা। তবে সেই আলো দলীয় পরাজয়ের অন্ধকার কাটাতে পারেনি। তরুণ ওপেনার জাওয়াদ আবরার প্রথম শ্রেণির ক্রিকেটে নিজের প্রথম সেঞ্চুরি তুলে নিয়েছেন। ২৪৪ বলের ইনিংসে ছয়টি চার ও চারটি ছক্কায় ১০৮ রান করেন তিনি। সাধারণত আক্রমণাত্মক ব্যাটিং করা জাওয়াদ এদিন পরিস্থিতির দাবি মেনে খেলেছেন ধৈর্যশীল ইনিংস। তাকে সঙ্গ দিয়ে মোহাম্মদ আবদুল্লাহ করেন ৫২ রান।

দুজনের ব্যাটিংয়ে ইনিংস পরাজয় এড়ালেও বরিশালের সামনে জয়ের লক্ষ্য দাঁড়ায় মাত্র ২৭ রান। কোনো উইকেট না হারিয়েই সেই রান তুলে নেয় ময়মনসিংহ। এতে ছয় ম্যাচ পর প্রথম জয়ের দেখা পায় দলটি। ১৭ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে উঠে এসেছে তারা। অন্যদিকে মাত্র চার পয়েন্ট নিয়ে তলানিতে পড়ে আছে বরিশাল।

Related Posts

বিসিবির নতুন সভাপতি বুলবুল
বিশেষ প্রতিবেদন

পাকিস্তানের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে বুলবুল

0
জাঙ্গুর ফিফটি, উইকহ্যামের সেঞ্চুরি জুটিতে চাপে বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

টেস্ট র‍্যাঙ্কিংয়ে অবনতি বাংলাদেশের

0
বাংলাদেশের ব্যাটিং স্পেশালিস্ট দক্ষিণ আফ্রিকান কোচ
বিশেষ প্রতিবেদন

বাংলাদেশের ব্যাটিং স্পেশালিস্ট দক্ষিণ আফ্রিকান কোচ

0
  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD