Tuesday, November 10, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result
Home বিশেষ প্রতিবেদন

পাকিস্তানের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে বুলবুল

November 10, 2026
in বিশেষ প্রতিবেদন, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
বিসিবির নতুন সভাপতি বুলবুল
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

বাংলাদেশ ক্রিকেটে প্রশাসনিক দায়িত্বের অধ্যায় শেষে আন্তর্জাতিক ক্রিকেটে নতুন ভূমিকায় যুক্ত হলেন সাবেক অধিনায়ক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ফ্র্যাঞ্চাইজি লাহোর কালান্দার্সের হাই-পারফরম্যান্স সেন্টারগুলোর উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছেন তিনি। মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে ফ্র্যাঞ্চাইজিটি।

নতুন দায়িত্বে লাহোর কালান্দার্সের হাই-পারফরম্যান্স সেন্টারগুলোর উন্নয়ন, ক্রিকেটারদের দক্ষতা বৃদ্ধি, কোচিং কার্যক্রমের মানোন্নয়ন এবং তরুণ প্রতিভাবান ক্রিকেটারদের এগিয়ে নেওয়ার বিষয়ে পরামর্শ দেবেন আমিনুল। বিশেষ করে তৃণমূল পর্যায়ে ক্রিকেটের প্রসার এবং খেলোয়াড় তৈরির কার্যক্রমকে আরও শক্তিশালী করতে কাজ করবেন তিনি।

আন্তর্জাতিক ক্রিকেট ও ক্রিকেট প্রশাসনে আমিনুলের দীর্ঘ অভিজ্ঞতাকে কাজে লাগাতে চায় লাহোর কালান্দার্স। একই সঙ্গে বাংলাদেশে নিজেদের ক্রিকেট কার্যক্রম আরও বিস্তৃত করার পরিকল্পনা রয়েছে ফ্র্যাঞ্চাইজিটির। এই উদ্যোগের অংশ হিসেবেই বুলবুলকে উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

ক্রিকেট প্রশাসনে আমিনুলের রয়েছে দীর্ঘ অভিজ্ঞতা। ২০১৫ থেকে ২০২৫ সাল পর্যন্ত টানা ১০ বছর আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) এশিয়া অঞ্চলের ক্রিকেট ডেভেলপমেন্ট ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। এর আগে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) ক্রিকেট ডেভেলপমেন্ট অফিসার হিসেবেও কাজ করেছেন সাবেক এই ক্রিকেটার। সবশেষ ২০২৫ সালের ৩০ মে থেকে ২০২৬ সালের ৭ এপ্রিল পর্যন্ত বিসিবি সভাপতির দায়িত্ব পালন করেন তিনি।

খেলোয়াড়ি জীবনেও বাংলাদেশের ক্রিকেটে গুরুত্বপূর্ণ অবদান রয়েছে আমিনুলের। ১৯৮৮ থেকে ২০০২ সাল পর্যন্ত জাতীয় দলের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন তিনি। ১৯৯৯ সালের বিশ্বকাপে বাংলাদেশ দলকে নেতৃত্বও দিয়েছেন। ২০০০ সালে বাংলাদেশের অভিষেক টেস্টে ভারতের বিপক্ষে সেঞ্চুরি করে ইতিহাসের অংশ হয়ে আছেন বুলবুল। ওই ইনিংসের মাধ্যমে বাংলাদেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান হওয়ার কৃতিত্ব অর্জন করেন তিনি।

Related Posts

জাঙ্গুর ফিফটি, উইকহ্যামের সেঞ্চুরি জুটিতে চাপে বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

টেস্ট র‍্যাঙ্কিংয়ে অবনতি বাংলাদেশের

0
বাংলাদেশের ব্যাটিং স্পেশালিস্ট দক্ষিণ আফ্রিকান কোচ
বিশেষ প্রতিবেদন

বাংলাদেশের ব্যাটিং স্পেশালিস্ট দক্ষিণ আফ্রিকান কোচ

0
সাকিবের ছন্দপতন, বড় হারে বিপাকে এমিরেটস
বিশেষ প্রতিবেদন

সাকিবের নতুন ঠিকানা লন্ডন জায়ান্টস

0
  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD