Monday, November 9, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result
Home বিশেষ প্রতিবেদন

ডাবল সেঞ্চুরি হলো না মিঠুনের

November 9, 2026
in বিশেষ প্রতিবেদন, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
ডাবল সেঞ্চুরি হলো না মিঠুনের
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) ষষ্ঠ রাউন্ডের তৃতীয় দিনটি কাটল ব্যাটারদের দাপটে। এক দিনে সেঞ্চুরির দেখা পেয়েছেন মোহাম্মদ মিঠুন, জাকির হাসান ও সৈকত আলী। মিঠুনের দুর্দান্ত ১৮২ রানের ইনিংসের পাশাপাশি জাকির ও সৈকতের শতকে জয়ের সম্ভাবনা তৈরি করেছে সিলেট বিভাগ। অন্যদিকে চট্টগ্রাম-রংপুর ম্যাচে শেষ দিনের রোমাঞ্চের অপেক্ষা তৈরি হয়েছে। আর ফলো-অনে পড়া বরিশাল লড়ছে ইনিংস পরাজয় এড়াতে।

রাজশাহীতে ঢাকা বিভাগের বিপক্ষে ব্যাট হাতে নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন খুলনার অধিনায়ক মোহাম্মদ মিঠুন। প্রথম ইনিংসে ৫১৩ রান করে ইনিংস ঘোষণা করা ঢাকার জবাবে তৃতীয় দিন শেষে খুলনার সংগ্রহ ৭ উইকেটে ৪৩৮ রান। ফলে প্রথম ইনিংসে এখনো ৭৫ রানে পিছিয়ে আছে খুলনা।

দিনের শুরুতে ৮৫ রানের দারুণ ইনিংস খেলে ফেরেন আজিজুল হাকিম। ৯টি চার ও একটি ছক্কায় ১১০ বলে এই রান করেন বাঁহাতি ওপেনার। এরপর দলের হাল ধরেন মিঠুন। দায়িত্বশীল ব্যাটিংয়ে প্রথম শ্রেণির ক্যারিয়ারে ১৭তম সেঞ্চুরি তুলে নেওয়া এই অভিজ্ঞ ব্যাটার শেষ পর্যন্ত থামেন ১৮২ রানে। ২৩১ বলের ইনিংসে ১৬টি চার ও পাঁচটি ছক্কা মারেন তিনি। নিজের ১৫০তম প্রথম শ্রেণির ম্যাচে পাওয়া এই ইনিংসটি ডাবল সেঞ্চুরির সম্ভাবনাও জাগিয়েছিল। তবে দুইশর আগেই থামতে হয় তাকে। নুরুল হাসান সোহান করেন ৪৭ রান।

বগুড়ায় রাজশাহী বিভাগের বিপক্ষে জয়ের সুবাস নিয়ে দিন শেষ করেছে সিলেট। প্রথম ইনিংসে ৩৩৬ রান করা সিলেটের বিপক্ষে রাজশাহী গুটিয়ে যায় ১৯২ রানে। এরপর দ্বিতীয় ইনিংসে চার উইকেটে ৩১৮ রান তুলে ইনিংস ঘোষণা করে সিলেট। তাতে রাজশাহীর সামনে দাঁড়ায় ৪৬৪ রানের বিশাল লক্ষ্য।

দ্বিতীয় ইনিংসে দুই ওপেনার মাজহারুল ইসলাম ও মুবিন আহমেদ যথাক্রমে ৫৪ ও ৪৬ রান করে দলকে ভালো শুরু এনে দেন। এরপর তৃতীয় উইকেটে ১৯৮ রানের দারুণ জুটি গড়েন সৈকত আলী ও অধিনায়ক জাকির হাসান। ১১৮ বলে ১০৮ রান করেন সৈকত। তার ইনিংসে ছিল তিনটি চার ও সাতটি ছক্কা। প্রথম শ্রেণির ক্রিকেটে এটি তার তৃতীয় সেঞ্চুরি।

সৈকত বিদায় নিলেও অপরাজিত থেকে সেঞ্চুরি পূর্ণ করেন জাকির। ১১১ বলে সাতটি চার ও দুটি ছক্কায় ১০১ রান করেন জাতীয় দল থেকে বাদ পড়া এই বাঁহাতি ওপেনার। চলতি লিগে এটি তার দ্বিতীয় সেঞ্চুরি, প্রথম শ্রেণির ক্রিকেটে ১৮তম। লক্ষ্য তাড়ায় নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে রাজশাহী। ৩২ রানের মধ্যে চার উইকেট হারিয়ে দিন শেষ করেছে তারা। শেষ দিনে জয়ের জন্য সিলেটের প্রয়োজন বাকি ছয় উইকেট, আর রাজশাহীর দরকার ৪০১ রান।

চট্টগ্রাম ও রংপুরের ম্যাচে শেষ দিনের আগে তৈরি হয়েছে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি। প্রথম ইনিংসে রংপুরের ১৬৬ রানের জবাবে চট্টগ্রাম ৪০৭ রান করে। তাতে ২৪১ রানের বড় লিড পায় চট্টগ্রাম। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শুরুতেই ৩৪ রানে দুই উইকেট হারায় রংপুর। তবে এরপর আর কোনো বিপদ হতে দেননি মিম মোসাদ্দেক ও অভিষিক্ত সামস নিলয়। দুজনের অবিচ্ছিন্ন জুটিতে দিন শেষে রংপুরের সংগ্রহ দাঁড়ায় দুই উইকেটে ১৩০ রান। মিম ৫৮ এবং নিলয় ৫০ রানে অপরাজিত আছেন। ফলে চট্টগ্রামের লিড কমে দাঁড়িয়েছে ১১১ রানে। শেষ দিনে দুই দলের সামনেই রয়েছে ম্যাচের ফল নিজেদের পক্ষে নেওয়ার সুযোগ।

এদিকে চট্টগ্রামের মাঠে ময়মনসিংহ বিভাগের বিপক্ষে কঠিন পরিস্থিতিতে রয়েছে বরিশাল। ময়মনসিংহের প্রথম ইনিংসের ৩৮৬ রানের জবাবে বরিশাল মাত্র ১৫৬ রানে অলআউট হয়ে ফলো-অনে পড়ে। প্রথম ইনিংসে বরিশালের ব্যাটিং ব্যর্থতার দিনে পাঁচ উইকেট নেন আবু হায়দার।

দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ইনিংস পরাজয় এড়ানোর লড়াই শুরু করে বরিশাল। তৃতীয় দিন শেষে তিন উইকেটে তাদের সংগ্রহ ১৪৪ রান। এখনো ৮৬ রানে পিছিয়ে আছে দলটি। আগ্রাসী ব্যাটিংয়ের জন্য পরিচিত তরুণ ওপেনার জাওয়াদ আবরার এবার দেখিয়েছেন ধৈর্যের পরিচয়। ২১২ বলে আটটি চার ও একটি ছক্কায় ৮৩ রান করে অপরাজিত আছেন তিনি। শেষ দিনে তার ব্যাটিংয়ের ওপর অনেকটাই নির্ভর করবে বরিশালের ইনিংস পরাজয় এড়ানোর আশা।

Related Posts

সম্ভাবনার আকাশে নাহিদ, মাটিতে থাকার পরামর্শ
বিশেষ প্রতিবেদন

রানাকে নিয়ে স্বস্তির খবর

0
হৃদয়-মুশফিকের দাপটে ড্র নিয়ে মাঠ ছাড়ল বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

হৃদয়-মুশফিকের দাপটে ড্র নিয়ে মাঠ ছাড়ল বাংলাদেশ

0
শততম টেস্টে রূপকথার সামনে দাঁড়িয়ে মুশফিক
বিশেষ প্রতিবেদন

টেস্টে ৭ হাজার রানে প্রথম বাংলাদেশি মুশফিক

0
  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD