Saturday, November 14, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result
Home বিশেষ প্রতিবেদন

আফগানিস্তান ম্যাচে আজ কঠিন সমীকরণে বাংলাদেশ

October 21, 2026
in বিশেষ প্রতিবেদন, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
হারের দায় ব্যাটসম্যানদেরই দিলেন তাসকিন
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

জিম্বাবুয়ের কাছে বড় ব্যবধানে হারের পর সংযুক্ত আরব আমিরাতে চলমান ত্রিদেশীয় সিরিজে কঠিন সমীকরণের সামনে দাঁড়িয়েছে বাংলাদেশ। টুর্নামেন্টে টিকে থাকতে এবার আফগানিস্তানের বিপক্ষে জয়ের বিকল্প নেই টাইগারদের। তবে শুধু জয় পেলেই চলবে না, ফাইনালের টিকিট নিশ্চিত করতে নেট রান রেটের হিসাবও মেলাতে হবে বাংলাদেশকে। আজ বুধবার বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৫টায় গ্রুপ পর্বের শেষ ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি হবে দলটি।

প্রথম ম্যাচে জিম্বাবুয়ের কাছে ৯৯ রানের বড় ব্যবধানে হেরেছিল বাংলাদেশ। সেই হারে পয়েন্ট তালিকার পাশাপাশি নেট রান রেটেও পিছিয়ে পড়েছে দলটি। অন্যদিকে, জিম্বাবুয়েকে ১৫৮ রানের বিশাল ব্যবধানে হারিয়ে ফাইনালের পথে অনেকটাই এগিয়ে রয়েছে আফগানিস্তান।

এক ম্যাচে জয় পেয়ে ৩.১৬০ নেট রান রেট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে আফগানরা। এক জয় ও এক হারে -০.৫৯০ নেট রান রেট নিয়ে দ্বিতীয় স্থানে জিম্বাবুয়ে। আর প্রথম ম্যাচে হারের পর -১.৯৮০ নেট রান রেট নিয়ে তৃতীয় অবস্থানে বাংলাদেশ।

সমীকরণ অনুযায়ী, আফগানিস্তানকে হারাতে পারলে ফাইনালে ওঠার আশা বেঁচে থাকবে বাংলাদেশের। তবে জয়ের ব্যবধান হতে হবে বড়। আগে ব্যাটিং করলে অন্তত ৪১ রানের ব্যবধানে জিততে হবে তাওহীদ হৃদয়দের। অন্যদিকে, পরে ব্যাটিং করলে প্রতিপক্ষের দেওয়া লক্ষ্যের ওপর নির্ভর করবে জয়ের সময়সীমা।

২০০ রানের লক্ষ্য তাড়া করতে নামলে ৪০.২ ওভারের মধ্যে জয় নিশ্চিত করতে হবে বাংলাদেশকে। ২২০ রানের লক্ষ্য হলে জিততে হবে ৪০.৫ ওভারের মধ্যে। ২৪০ রানের লক্ষ্য তাড়া করতে হবে ৪১.১ ওভারে। আর ২৫০ রানের লক্ষ্য পেলে ৪১.৩ ওভারের মধ্যে জয় তুলে নিতে হবে।

এ ছাড়া ২৬০ রানের লক্ষ্য হলে ৪১.৪ ওভার, ২৭০ রানের ক্ষেত্রে ৪১.৫ ওভার, ২৮০ রানের ক্ষেত্রে ৪২ ওভার এবং ৩০০ রানের লক্ষ্য পেলে ৪২.২ ওভারের মধ্যে ম্যাচ শেষ করতে হবে টাইগারদের। অর্থাৎ আফগানিস্তানের বিপক্ষে বড় জয় পেলেও ফাইনালে ওঠার জন্য রান রেটের হিসাব মেলানোই হবে বাংলাদেশের সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

তবে প্রতিপক্ষের বিপক্ষে সাম্প্রতিক পরিসংখ্যান বাংলাদেশের জন্য খুব একটা স্বস্তিদায়ক নয়। ওয়ানডেতে এখন পর্যন্ত ২২ বার মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও আফগানিস্তান। দুই দলই জিতেছে ১১টি করে ম্যাচ। কিন্তু সর্বশেষ ছয় দেখায় পাঁচবারই জয় পেয়েছে আফগানিস্তান। উল্লেখযোগ্য বিষয় হলো, এই পাঁচটি জয়ই এসেছে সংযুক্ত আরব আমিরাতের শারজাহ ও আবুধাবির মাঠে।

এমন পরিস্থিতিতে বাংলাদেশের জন্য ম্যাচটি হয়ে উঠেছে কার্যত বাঁচা-মরার লড়াই। ব্যাটিংয়ে বড় সংগ্রহ গড়া কিংবা রান তাড়ায় দ্রুত লক্ষ্য ছুঁয়ে ফেলা-দুই ক্ষেত্রেই নিখুঁত ক্রিকেট খেলতে হবে টাইগারদের।

বাংলাদেশের সম্ভাব্য একাদশে রয়েছেন তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয় (অধিনায়ক), মোসাদ্দেক হোসেন সৈকত অথবা মেহেদী হাসান মিরাজ, নুরুল হাসান সোহান, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম।

অন্যদিকে, আফগানিস্তানের সম্ভাব্য একাদশে থাকতে পারেন রহমত শাহ (অধিনায়ক), রহমানউল্লাহ গুরবাজ, সেদিকুল্লাহ আতাল, ইব্রাহিম জাদরান, হাশমতউল্লাহ শহিদি, আজমতউল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবী, রশিদ খান, জিয়া-উর-রহমান শরিফি, ফজল হক ফারুকি ও ইয়ামিন আহমদজাই।

সব মিলিয়ে আফগানিস্তানের বিপক্ষে জয়, বড় ব্যবধান এবং নেট রান রেটের কঠিন হিসাব-তিনটি চ্যালেঞ্জই একসঙ্গে সামলাতে হবে বাংলাদেশকে। এখন দেখার বিষয়, গুরুত্বপূর্ণ এই লড়াইয়ে ঘুরে দাঁড়িয়ে ফাইনালের স্বপ্ন বাঁচিয়ে রাখতে পারেন কি না তাওহীদ হৃদিরা।

Related Posts

জিম্বাবুয়েকে উড়িয়ে বাংলাদেশের প্রথম জয়
বিশেষ প্রতিবেদন

জিম্বাবুয়েকে উড়িয়ে বাংলাদেশের প্রথম জয়

0
সোবহানার রেকর্ড গড়া সেঞ্চুরির পরও হারল বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

আইসিসির মাসসেরা হতে পারলেন না সোবহানা

0
হৃদয়ের নেতৃত্বে বদলে যাওয়া বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

হৃদয়ের ব্যাটিংয়ে মুগ্ধ প্রোটিয়া কোচ

0
  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD