Sunday, March 15, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

নাটকীয় ম্যাচে ভারতকে হারাল পাকিস্তান

March 2, 2014
in এশিয়া কাপ ক্রিকেট, নিউজ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ
0 0
A A
পাকিস্তানকে ১২ রানে হারাল শ্রীলঙ্কা
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

চিরপ্রতিদ্ধন্দী পাকিস্তানের সামনে বড় লক্ষ্য ছুড়ে দিতে পারে নি ভারত। তারপর বেশ উত্তেজনা ছড়াল। আর শেষ ওভারে মাত্র ২ বল বাকী থাকতে শহিদ আফ্রিদি ম্যাজিকে জয় তুলে নেয় পাকিস্তান। ১ উইকেটের এক অবিস্মরনীয় সেই জয়।
রোববার এশিয়া কাপ ক্রিকেটে বিরাট কোহলির দল ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে তুলে ২৪৫ রান। ৫৬ রান করেন রোহিত শর্মা। ৫৮ রান আসে আম্বাতি রাইডুর ব্যাট থেকে। রবিন্দু জাদেজা ৪৯ বলে করেন ৫২ রান। সাইদ আজমল ৩ উইকেট এবং দুটি করে উইকেট নেন মোহাম্মদ হাফিজ ও মোহাম্মদ তালহা। জবাব দিতে নেমে পাকিস্তান বেশ ভালই এগোচ্ছিল। আহমেদ শেহজাদ করেন ৪২ রান। মোহাম্মদ হাফিজের ব্যাটে ৭৫। কিন্তু এরপর হঠাৎ খেই হারিয়ে ফেলে দল। রবিচন্দন অশ্বিন আর অমিত মিশ্র’র বোলিং ম্যাচে ফেরায় দলকে।
কিন্তু চমক যেন জমা ছিল শেষ ওভারের জন্য। জিততে তখন চাই ১০ রান। হাতে ২ উইকেট। কিন্তু প্রথম বলেই সাজঘরে ফিরেন সাইদ আজমল। এরপর অাফ্রিদি একাই বদলে দেন দৃশ্যপট। ওভারের তৃতীয় ও চতুর্থ বলে টানা দুই ছক্কা হাকিয়ে দলকে এনে দেন দারুণ এক জয়। আফ্রিদিকে ঘিরে শুরু হয় উল্লাস। জয়ের নায়ক যে তিনিই।
এর আগে ব্যাটে বলে জমাট শুরুই হয় ভারত-পাকিস্তান ক্রিকেট লড়াইয়ের। রোববার মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে পাকিস্তান বেছে নেয়। শুরুতেই উইকেট হারায় ভারত। স্কোরবোর্ডে ১৮ রান উঠতেই ফিরে যান ওপেনার শিখর ধাওয়ান। স্পিনার মোহাম্মদ হাফিজের বলে এলবিডব্লু হয়ে ১০ রান করে ফিরেন ধাওয়ান।
এই ম্যাচে ভারত-পাকিস্তান দু’দলই তাদের একাদশে বদল আনে। পাকিস্তান দলে অভিষেক হয় ফাস্ট বোলার মোহাম্মদ তালহার। দীর্ঘদেহী এই ফাস্ট বোলার দুটো টেস্ট খেললেও এই প্রথমবারের মতো ওয়ানডে খেলেছেন। ওদিকে ভারতীয় দলের একাদশে লেগস্পিনার অমিত মিশ্র জায়গা পান।
একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে ১২৬ বার মুখোমুখি হয়েছে ভারত এবং পাকিস্তান। যারমধ্যে পাকিস্তান জিতেছে ৭২টি। ভারত ৫০ বার। আর বাকি ৪টি ম্যাচ পরিত্যক্ত।

সংক্ষিপ্ত স্কোর-
ভারত: ৫০ ওভারে ২৪৫/৮ (রোহিত ৫৬, রাইডু ৫৮, কার্তিক ২৩, জাদেজা ৫২*; আজমল ৩/৪০, তালহা ২/২২)
পাকিস্তান: ৪৯.৪ ওভারে ২৪৯/৯ (শারজিল ২৫, শেহজাদ ৪২, হাফিজ ৭৫, মাকসুদ ৩৮, আফ্রিদি ৩৪*; অশ্বিন ৩/৪৪, মিশ্র ২/২৮, ভুবনেশ্বর ১/৫৬)
ফল: পাকিস্তান ১ উইকেটে জয়ী
ম্যাচসেরা: মোহাম্মদ হাফিজ।

Previous Post

ছোটদের বিশ্বকাপে চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকা

Next Post

‘এখন অন্যদের সুযোগ দেয়ার সময় এসে গেছে’

Related Posts

বিসিবির উপহার পেয়ে খুশি জাতীয় দলের ক্রিকেটাররা
বিশেষ প্রতিবেদন

বিসিবির উপহার পেয়ে খুশি জাতীয় দলের ক্রিকেটাররা

8
রাজ্জাকের ৭ উইকেট, আবার ব্যর্থ মাহমুদউল্লাহ
বিশেষ প্রতিবেদন

জাতীয় ক্রীড়া পুরস্কার: চূড়ান্তের পথে ২৭ ক্রীড়াবিদ-সংগঠক

2
শীর্ষে ফেরার পথে কোহলি, দাপট মুস্তাফিজের
বিশেষ প্রতিবেদন

যেভাবে দ্য হানড্রেডে খুলল মুস্তাফিজের দরজা

4
Next Post
‘এখন অন্যদের সুযোগ দেয়ার সময় এসে গেছে’

‘এখন অন্যদের সুযোগ দেয়ার সময় এসে গেছে’

Discussion about this post

সর্বশেষ..

বিসিবির উপহার পেয়ে খুশি জাতীয় দলের ক্রিকেটাররা

বিসিবির উপহার পেয়ে খুশি জাতীয় দলের ক্রিকেটাররা

by cricbdadmin
0
8

ঈদুল ফিতর উপলক্ষে জাতীয় দলের ক্রিকেটারদের জন্য বিশেষ উপহার দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। গত বছর শুরু হওয়া এই উদ্যোগ...

রাজ্জাকের ৭ উইকেট, আবার ব্যর্থ মাহমুদউল্লাহ

জাতীয় ক্রীড়া পুরস্কার: চূড়ান্তের পথে ২৭ ক্রীড়াবিদ-সংগঠক

by cricbdadmin
0
2

জাতীয় ক্রীড়া পুরস্কার–২০২৫-এর প্রাথমিক তালিকা চূড়ান্ত করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। যাচাই-বাছাই প্রক্রিয়া শেষে ২৭ জনকে মনোনীত করা হয়েছে। এর...

শীর্ষে ফেরার পথে কোহলি, দাপট মুস্তাফিজের

যেভাবে দ্য হানড্রেডে খুলল মুস্তাফিজের দরজা

by cricbdadmin
0
4

ইতিহাস গড়ে প্রথমবার দ্য হানড্রেডে অংশ নেবেন বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমান। ইংল্যান্ডের ঘরোয়া টুর্নামেন্টের জন্য তাকে দলে নিয়েছে বার্মিংহাম ফিনিক্স।...

মিরপুরে রানআউট বিতর্ক, শাস্তির মুখে সালমান

মিরপুরে রানআউট বিতর্ক, শাস্তির মুখে সালমান

by cricbdadmin
0
3

রানআউটের সিদ্ধান্ত মেনে নিতে পারেননি সালমান আলী আগা। মাঠেই ছুড়ে ফেলেছিলেন হেলমেট ও গ্লাভস। সেই আচরণকেই ক্রিকেট সরঞ্জামের অপব্যবহার হিসেবে...

চলে গেলেন ক্রীড়াবিদ ও সংগঠক শামীমা সাত্তার মিমো

চলে গেলেন ক্রীড়াবিদ ও সংগঠক শামীমা সাত্তার মিমো

by cricbdadmin
0
7

দেশের ক্রীড়াঙ্গনের পরিচিত মুখ, জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত সাবেক অ্যাথলেট ও সংগঠক শামীমা সাত্তার মিমো মারা গেছেন। শুক্রবার রাতে রাজধানীর নিজ...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD