বাংলাদেশ জাতীয় পুরুষ ক্রিকেট দলের নতুন সহকারী কোচ হিসেবে দক্ষিণ আফ্রিকার মালিবোংওয়ে মাকেতাকে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ৪৬ বছর বয়সী এই কোচের সঙ্গে ২০২৬ সালের অক্টোবর থেকে ২০২৮ সালের নভেম্বর পর্যন্ত চুক্তি করেছে বিসিবি। সংযুক্ত আরব আমিরাতে জাতীয় দলের কোচিং সেটআপে যোগ দেবেন তিনি।
দক্ষিণ আফ্রিকার ঘরোয়া, আন্তর্জাতিক ও হাই-পারফরম্যান্স ক্রিকেটে দুই দশকের বেশি সময়ের কোচিং অভিজ্ঞতা রয়েছে মাকেতার। ক্রিকেট সাউথ আফ্রিকার (সিএসএ) লেভেল-৪ যোগ্যতাসম্পন্ন এই কোচ এর আগে প্রোটিয়া জাতীয় দলের সহকারী কোচ, দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের প্রধান কোচ, অনূর্ধ্ব-১৯ দলের প্রধান কোচ, জাতীয় ক্রিকেট একাডেমির প্রধান কোচ এবং ওয়ারিয়র্স ফ্র্যাঞ্চাইজির প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন।
২০১৭ থেকে ২০১৯ সাল পর্যন্ত দক্ষিণ আফ্রিকা জাতীয় দলের সহকারী কোচ ছিলেন মাকেতা। ওই সময়ে আন্তর্জাতিক ক্রিকেটের জন্য দলকে প্রস্তুত করার পাশাপাশি ২০১৯ সালে ইংল্যান্ডে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপেও প্রোটিয়াদের কোচিং স্টাফের সদস্য ছিলেন তিনি। তার দায়িত্বের সময়ে অস্ট্রেলিয়া ও ভারতের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার টেস্ট সিরিজ জয় এবং শ্রীলঙ্কা ও পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়েও কোচিং স্টাফের অংশ ছিলেন এই দক্ষিণ আফ্রিকান।
জাতীয় দলের পাশাপাশি উদীয়মান ক্রিকেটারদের নিয়েও দীর্ঘদিন কাজ করেছেন মাকেতা। দক্ষিণ আফ্রিকা ‘এ’ ও অনূর্ধ্ব-১৯ দলের দায়িত্ব পালনের পাশাপাশি জাতীয় ক্রিকেট একাডেমিতে তরুণ ক্রিকেটারদের আন্তর্জাতিক ক্রিকেটের জন্য প্রস্তুত করেছেন তিনি। ফ্র্যাঞ্চাইজি ও প্রাদেশিক পর্যায়েও তিন সংস্করণে কোচিং করানোর অভিজ্ঞতা রয়েছে তার।
সর্বশেষ দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দলের প্রধান কোচ এবং জাতীয় ক্রিকেট একাডেমির প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন মাকেতা। তার অধীনে ২০২৩-২৪ মৌসুমে দক্ষিণ আফ্রিকা এমার্জিং দল সিএসএ ওয়ানডে কাপের ডিভিশন-২ শিরোপা জেতে। এছাড়া তার কোচিংয়ে দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দল আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সেমিফাইনালেও জায়গাকেতা। দায়িত্ব পাওয়ার জন্য বিসিবির প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি দলের সাফল্যে ইতিবাচক অবদান রাখার প্রত্যা করে নেয়।
বাংলাদেশের কোচিং স্টাফে যোগ দেওয়ার সুযোগ পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন মাকেতা। দায়িত্ব পাওয়ার জন্য বিসিবির প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি দলের সাফল্যে ইতিবাচক অবদান রাখার প্রত্যাশা জানিয়েছেন।
বাংলাদেশের বর্তমান দলকে তরুণ ও সম্ভাবনাময় হিসেবেও দেখছেন মাকেতা। প্রধান কোচ ফিল সিমন্স ও কোচিং স্টাফের অন্য সদস্যদের সঙ্গে সমন্বয় করে ক্রিকেটারদের সেরাটা বের করে আনা এবং তাদের ধারাবাহিক উন্নয়নে কাজ করার প্রত্যয় জানিয়েছেন তিনি।
জাতীয় দলের পাশাপাশি তরুণ ক্রিকেটারদের উন্নয়নে মাকেতার দীর্ঘ অভিজ্ঞতাই বাংলাদেশের কোচিং সেটআপে তার নিয়োগের অন্যতম গুরুত্বপূর্ণ দিক। দক্ষিণ আফ্রিকার জাতীয় দল, ‘এ’ দল ও বয়সভিত্তিক দলের সঙ্গে কাজের অভিজ্ঞতা নিয়ে এবার বাংলাদেশের ক্রিকেটে নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন এই প্রোটিয়া কোচ।



