Monday, November 16, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result
Home বিশেষ প্রতিবেদন

বাংলাদেশ-ভারত সিরিজ নিয়ে বরফ গলছে?

August 31, 2026
in বিশেষ প্রতিবেদন, মাঠের বাইরে, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
বাংলাদেশ সফর পিছিয়ে দিল ভারত, আসবে ২০২৬ সালের সেপ্টেম্বরে
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

নির্ধারিত সময়ে মাঠে গড়াচ্ছে না বাংলাদেশ ও ভারতের মধ্যকার বহুল আলোচিত দ্বিপক্ষীয় সিরিজ। দুই দেশের সাম্প্রতিক রাজনৈতিক উত্তেজনার প্রভাব পড়েছে ক্রিকেট সূচিতেও। তবে সিরিজটি একেবারে বাতিল হয়ে গেছে-এমন কোনো সিদ্ধান্ত এখনো নেওয়া হয়নি। বরং নতুন একটি সময় বের করে সিরিজ আয়োজনের চেষ্টা চালিয়ে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।

চলতি আগস্ট ও সেপ্টেম্বরে বাংলাদেশ ও ভারতের তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলার কথা ছিল। নির্ধারিত সূচিতে সিরিজটি আয়োজন সম্ভব না হওয়ায় স্বাভাবিকভাবেই তৈরি হয়েছিল অনিশ্চয়তা। একপর্যায়ে ক্রিকেটপ্রেমীদের মধ্যে প্রশ্ন উঠেছিল, তাহলে কি পুরো সিরিজই বাতিল হয়ে যাচ্ছে?

সেই শঙ্কায় আপাতত পানি ঢেলে দিয়েছেন বিসিবি সভাপতি তামিম ইকবাল। তাঁর দাবি, সিরিজ বাতিলের কোনো সিদ্ধান্ত হয়নি। বরং দুই দেশের ক্রিকেট বোর্ডই নতুন একটি সুবিধাজনক সময় খুঁজতে কাজ করছে।

জনপ্রিয় স্পোর্টস প্ল্যাটফর্ম ‘নট আউট নোমান’-কে দেওয়া এক সাক্ষাৎকারে তামিম বলেন, ‘সিরিজটি যে হবে না, এমন কোনো সিদ্ধান্ত এখনো নেওয়া হয়নি। দুই বোর্ডই এই সিরিজটি বাস্তবায়নের বিষয়ে খুবই আন্তরিক। বিসিসিআই এবং বিসিবি-উভয়েই একটি সুবিধাজনক উইন্ডো খুঁজছে, যাতে এই খেলাগুলো আয়োজন করা সম্ভব হয়। আমরা একটা সম্ভাব্য তারিখ নিয়েও চিন্তাভাবনা করছি। যদি দুই পক্ষের সদ্বিচ্ছা না থাকত, তবে আজ আমি আশা প্রকাশ করে এই কথাটি বলতাম না। দুই বোর্ডের অবস্থানই অত্যন্ত ইতিবাচক।’

তামিমের এই বক্তব্যে পরিষ্কার, নির্ধারিত সময়ে সিরিজ আয়োজন সম্ভব না হলেও দুই বোর্ডের দরজা এখনো বন্ধ হয়নি। বরং পরবর্তী সময়ে নতুন সূচিতে সিরিজটি আয়োজনের সম্ভাবনা রয়েছে।

তবে পুরো বিষয়টি যে বিসিবির হাতে নেই, সেটিও স্পষ্ট করেছেন তামিম। রাজনৈতিক বাস্তবতার মতো কিছু বিষয় ক্রিকেট বোর্ডের নিয়ন্ত্রণের বাইরে থাকায় এ ক্ষেত্রে সীমারেখা মেনে চলার কথাও জানিয়েছেন তিনি।

তামিম যুক্ত করেন, ‘এমন কিছু বিষয় থাকে যা আমাদের নিয়ন্ত্রণের বাইরে, আর বিসিবি প্রধান হিসেবে আমি কখনই সেই সীমারেখা অতিক্রম করতে চাই না। কিন্তু আমাদের মধ্যে নিয়মিত যোগাযোগ হচ্ছে এবং মনোভাব অত্যন্ত ইতিবাচক। বাংলাদেশ ও ভারতের আগামী দিনের আন্তর্জাতিক সূচি বেশ ব্যস্ত। মাঝে বাংলাদেশের তিনটি সিরিজ রয়েছে, আর বিসিসিআইও তাদের দ্বিপক্ষীয় ম্যাচগুলো নিয়ে ব্যস্ত থাকে। কিন্তু আমরা নিয়মিত আলোচনা চালিয়ে যাচ্ছি।’

সামনে এখন মূল চ্যালেঞ্জ রাজনৈতিক পরিস্থিতির পাশাপাশি দুই দলের ঠাসা আন্তর্জাতিক সূচির মধ্য থেকে একটি উপযুক্ত সময় বের করা। বাংলাদেশের সামনে রয়েছে আরও তিনটি সিরিজ, একইভাবে ভারতেরও দ্বিপক্ষীয় ক্রিকেটের ব্যস্ততা রয়েছে।

তবু আলোচনা থেমে নেই। দুই বোর্ডের নিয়মিত যোগাযোগ এবং ইতিবাচক মনোভাবই আপাতত সিরিজটির ভবিষ্যৎ নিয়ে আশার জায়গা তৈরি করেছে!

Related Posts

হৃদয়-লিটনের রেকর্ড জুটিতে স্বস্তির দিন বাংলাদেশের
বিশেষ প্রতিবেদন

হৃদয়-লিটনের রেকর্ড জুটিতে স্বস্তির দিন বাংলাদেশের

0
দক্ষিণ আফ্রিকার মাটিতে ইতিহাস গড়লেন হৃদয়-লিটন
বিশেষ প্রতিবেদন

দক্ষিণ আফ্রিকার মাটিতে ইতিহাস গড়লেন হৃদয়-লিটন

0
চার ডাবল সেঞ্চুরির মালিক মোসাদ্দেক
বিশেষ প্রতিবেদন

চার ডাবল সেঞ্চুরির মালিক মোসাদ্দেক

0
  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD