Monday, November 16, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result
Home বিশেষ প্রতিবেদন

‘হয়তো বাংলাদেশের ইতিহাসের সেরা জয়’

August 18, 2026
in বিশেষ প্রতিবেদন, মাঠের বাইরে, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
বদলের হাওয়া বিসিবিতে, বেতন ৬৫ হাজার, ম্যাচ ফি এক লাখ
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়াকে হারানো-বাংলাদেশ ক্রিকেটের জন্য একসময় যা ছিল নিছক কল্পনা, ডারউইনে সেটিই এখন বাস্তব। পূর্ণ শক্তির অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে বাংলাদেশ। শুধু একটি টেস্ট জয় নয়, এই সাফল্য যেন বদলে দিয়েছে বাংলাদেশের ক্রিকেটের আত্মবিশ্বাসের সংজ্ঞাটাও।

ম্যাচের তৃতীয় দিন শেষেই জয়ের সুবাস পাচ্ছিল বাংলাদেশ। কিন্তু অতীতের অভিজ্ঞতা মনে রেখে শেষ মুহূর্ত পর্যন্ত স্বস্তিতে থাকার সুযোগ ছিল না। এর আগেও নিশ্চিত জয়ের অবস্থান থেকে ম্যাচ হাতছাড়া করার তিক্ত অভিজ্ঞতা হয়েছে বাংলাদেশের। এবার অবশ্য সেই পুরোনো গল্প ফিরে আসেনি। চতুর্থ দিনে কোনো অঘটন ঘটতে দেয়নি টাইগাররা। ৫৭ রানের লক্ষ্য পেরিয়ে গেছে মাত্র এক উইকেট হারিয়ে।

অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট জয়-বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে এমন মুহূর্তের অপেক্ষা ছিল দীর্ঘদিনের। সেই অপেক্ষার অবসান ঘটার পর স্বাভাবিকভাবেই আনন্দে ভাসছে দেশের ক্রিকেটাঙ্গন। ক্রিকেট বিশ্বের অভিনন্দনের পাশাপাশি এই জয়ের তাৎপর্যকে আরও বড় করে দেখছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি তামিম ইকবাল।

তবে ইতিহাস গড়া এই জয়ের কৃতিত্ব নিজের বা বোর্ডের দিকে নিতে রাজি নন বিসিবি সভাপতি। বরং পুরো কৃতিত্ব দিয়েছেন ক্রিকেটার, কোচিং স্টাফ, টিম ম্যানেজমেন্ট ও নির্বাচকদের। ক্রিকইনফোকে দেওয়া সাক্ষাৎকারে তামিম বলেছেন, এই জয় শুধু একটি জয় নয়, বরং বিশ্ব ক্রিকেটের প্রতি বাংলাদেশের একটি বার্তা।

বাংলাদেশের পেস বোলিং ইউনিটের প্রশংসা করে তিনি মনে করিয়ে দিয়েছেন, সাম্প্রতিক সময়ে টেস্ট ক্রিকেটে দলের পারফরম্যান্সের ধারাবাহিকতাই এই জয়ের ভিত্তি তৈরি করেছে। বিশেষ করে ব্যাটারদের পারফরম্যান্সের পাশাপাশি পেসারদের কার্যকর ভূমিকার কারণে ম্যাচে জয়ের সুযোগ তৈরি হয়েছে বলে মনে করেন তিনি।

তামিমের কাছে সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয় ছিল দলের বিশ্বাস। সিরিজ শুরুর আগেই অধিনায়কের সঙ্গে তার কথা হয়েছিল। সেই আলোচনায় অধিনায়ক জানিয়েছিলেন, দলের খেলোয়াড়রা বিশ্বাস করেন অস্ট্রেলিয়াকে হারানো সম্ভব। তামিমও তখন সেই বিশ্বাসকে উৎসাহ দিয়েছিলেন।

শেষ পর্যন্ত সেই বিশ্বাসই মাঠে বাস্তব রূপ পেয়েছে, একটি দল যখন সত্যিই বিশ্বাস করে যে তারা জিততে পারে, তখন সেটিই সবচেয়ে বড় শক্তি। ডারউইনে বাংলাদেশের ক্রিকেটাররা সেই বিশ্বাসকে শুধু কথায় রাখেননি, ব্যাট-বলের লড়াইয়ে তার প্রমাণও দিয়েছেন।

এই জয়ের পর স্বাভাবিকভাবেই সামনে এসেছে আরও বড় প্রশ্ন-ডারউইনের সাফল্য কি ম্যাকাইয়েও ধরে রাখতে পারবে বাংলাদেশ? নাকি প্রথম টেস্টের ধাক্কা সামলে ঘুরে দাঁড়িয়ে সিরিজে সমতা ফেরাবে অস্ট্রেলিয়া?

এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে তামিম অবশ্য আগেভাগে কোনো ভবিষ্যদ্বাণী করতে চাননি। তার মতে, মাঠে যারা ব্যাট-বল করবেন, সিদ্ধান্তও তাদের হাতেই। তাই পরের টেস্ট নিয়ে কোনো কৃতিত্ব বা পূর্বাভাস না দিয়ে দলের ওপরই আস্থা রাখছেন বিসিবি সভাপতি।

Related Posts

হৃদয়-লিটনের রেকর্ড জুটিতে স্বস্তির দিন বাংলাদেশের
বিশেষ প্রতিবেদন

হৃদয়-লিটনের রেকর্ড জুটিতে স্বস্তির দিন বাংলাদেশের

0
দক্ষিণ আফ্রিকার মাটিতে ইতিহাস গড়লেন হৃদয়-লিটন
বিশেষ প্রতিবেদন

দক্ষিণ আফ্রিকার মাটিতে ইতিহাস গড়লেন হৃদয়-লিটন

0
চার ডাবল সেঞ্চুরির মালিক মোসাদ্দেক
বিশেষ প্রতিবেদন

চার ডাবল সেঞ্চুরির মালিক মোসাদ্দেক

0
  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD