Monday, November 16, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result
Home বিশেষ প্রতিবেদন

রিয়াদের মেন্টরশিপে মুগ্ধ সাব্বির

August 17, 2026
in বিশেষ প্রতিবেদন, মাঠের বাইরে, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
অস্ট্রেলিয়া সফরে বাংলাদেশ ‘এ’ দল, আলোচনায় সাব্বির
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

অস্ট্রেলিয়ার মাটিতে টপ এন্ড টি-টোয়েন্টি খেলতে বাংলাদেশ এইচপি দল এখন ডারউইনে। এবারের দলে জায়গা পেয়েছেন অভিজ্ঞ ব্যাটার সাব্বির রহমান। সর্বশেষ মালয়েশিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজেও জাতীয় দলের হয়ে সুযোগ পেয়েছিলেন তিনি। তবে সেই সিরিজে নিজের সামর্থ্য অনুযায়ী পারফর্ম করতে পারেননি। সেই ব্যর্থতা পেছনে ফেলে এবার আরও বড় মঞ্চে নিজেকে প্রমাণের সুযোগ পেয়েছেন সাব্বির।

এইচপি দলের সঙ্গে এবার মেন্টর হিসেবে আছেন সাব্বিরের দীর্ঘদিনের সতীর্থ মাহমুদউল্লাহ রিয়াদ। দীর্ঘ সময় একসঙ্গে জাতীয় দলে খেলা এই দুই ক্রিকেটারের সম্পর্ক এবার নতুন মাত্রা পেয়েছে। মেন্টর হিসেবে রিয়াদের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা নিয়ে বেশ উচ্ছ্বসিত সাব্বির।

গণমাধ্যমকর্মীদের সঙ্গে এই ব্যাটার বলেন, ‘(রিয়াদ ভাইয়ের সঙ্গে কাজ) এক কথায় ফ্যান্টাস্টিক। যেভাবে আমাদের মনিটর করছেন, পার্ট বাই পার্ট বুঝাচ্ছেন। মনে হচ্ছে আমার কলিগই আমাকে বুঝাচ্ছেন। অনেক দিন খেলেছি উনার সাথে। ৭-৮ বছর খেলেছি। খুব ফ্রি-লি কথা বলতে পারছি। ফ্যান্টাস্টিক ওয়ার্ক।’

টপ এন্ড সিরিজে বাংলাদেশ এইচপি দলের সহকারী কোচের দায়িত্ব পালন করছেন ইমরুল কায়েস। সাবেক ক্রিকেটারদের কোচিংয়ে যুক্ত করে কাজ করার যে উদ্যোগ নেওয়া হয়েছে, সেটিকেও ইতিবাচক হিসেবে দেখছেন সাব্বির। তার মতে, দীর্ঘদিন জাতীয় দলে খেলা দেশি কোচরা ক্রিকেটারদের মানসিকতা ও প্রয়োজন ভালোভাবে বুঝতে পারেন।

দেশি কোচদের বেশি সুযোগ দেওয়ার বিষয়ে সাব্বির বলেন, ‘অবশ্যই এটা বড় অর্জন হবে। দেশি কোচ প্লেয়ারদের চেনেন। যারা আসছেন সবাই ১০-১২-১৫ বছর জাতীয় দলে খেলেছেন। এটা খুব ভালো উদ্যোগ। (বিসিবি সভাপতি) তামিম (ইকবাল) ভাই খুব ভালোভাবে এটা নিচ্ছে। প্লেয়ারদের জন্য ভালো ব্যাপার।’

অস্ট্রেলিয়ার মাটিতে সাম্প্রতিক সময়ে বাংলাদেশের ক্রিকেটে এসেছে নতুন আত্মবিশ্বাসও। দীর্ঘ ২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে গিয়ে ডারউইনে ঐতিহাসিক জয় পেয়েছে বাংলাদেশ। অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী দলের বিপক্ষে এই সাফল্য বিশ্ব ক্রিকেটে বাংলাদেশের অবস্থান নিয়েও নতুন আলোচনা তৈরি করেছে।

বাংলাদেশ দলের প্রধান নির্বাচক হাবিবুল বাশারের মতে, এই সাফল্যের মাধ্যমে বিশ্ব ক্রিকেট বুঝতে শুরু করেছে বাংলাদেশ আর আগের অবস্থানে নেই। প্রতিপক্ষের কাছ থেকে পাওয়া সম্মানকেও তিনি বাংলাদেশের পরিবর্তিত অবস্থানের গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে দেখছেন।

হাবিবুল বাশার বলেন, ‘রেসপেক্ট পাওয়া থেকে শুরু হয়েছে আসলে ব্যাপারটা। অস্ট্রেলিয়ানরা যে খেলা দেখছে, ওদের কাছ থেকে যে রেসপেক্ট আমরা পাচ্ছি এবার, একেবারেই আলাদা। তখন তো এত শক্ত দল ছিলাম না। বাংলাদেশ দল যে রেসপেক্ট নিয়ে যাচ্ছে, এটা অনেক বড় ব্যাপার।’

আগের বক্তব্যের ধারাবাহিকতায় হাবিবুল আরও মনে করেন, অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের জয় বিশ্ব ক্রিকেটকে স্পষ্ট একটি বার্তা দিয়েছে। তার মতে, বাংলাদেশ এখন এমন একটি দল, যারা বড় দলগুলোর বিপক্ষেও জয়ের বিশ্বাস নিয়ে মাঠে নামে এবং প্রতিপক্ষও তাদের আগের মতো হালকাভাবে নেওয়ার সুযোগ পাচ্ছে না।

‘স্টেটমেন্ট ফ্রম বাংলাদেশ ক্রিকেট। আবার আমন্ত্রণ করবে কিনা জানি না। তবে বাংলাদেশ স্টেটমেন্ট দিয়ে গেল- আমরা আগের বাংলাদেশ না। আমরা জিততে জানি, তোমাদের হারাতেই পারি। এই টেস্টের ৪ দিনেই ফুল হাউজ। সবাই খেলা দেখেছে। এটা দলের পক্ষ থেকে একটা বার্তা। আমরা আর আগের বাংলাদেশ নাই।’

Related Posts

হৃদয়-লিটনের রেকর্ড জুটিতে স্বস্তির দিন বাংলাদেশের
বিশেষ প্রতিবেদন

হৃদয়-লিটনের রেকর্ড জুটিতে স্বস্তির দিন বাংলাদেশের

0
দক্ষিণ আফ্রিকার মাটিতে ইতিহাস গড়লেন হৃদয়-লিটন
বিশেষ প্রতিবেদন

দক্ষিণ আফ্রিকার মাটিতে ইতিহাস গড়লেন হৃদয়-লিটন

0
চার ডাবল সেঞ্চুরির মালিক মোসাদ্দেক
বিশেষ প্রতিবেদন

চার ডাবল সেঞ্চুরির মালিক মোসাদ্দেক

0
  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD