Thursday, July 30, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

অধিনায়ক বদলে বিসিবির সিদ্ধান্তে সমর্থন শান্তর

July 30, 2026
in বিশেষ প্রতিবেদন, মাঠের বাইরে, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
নেতৃত্ব তিন পথের, গন্তব্য একটাই-জয় চাই মাঠে
0
SHARES
2
VIEWS
Share on FacebookShare on Twitter

বাংলাদেশ ওয়ানডে দলের নতুন অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন লিটন কুমার দাস। মেহেদী হাসান মিরাজকে সরিয়ে এই দায়িত্ব দেওয়া হয়েছে তাকে। ফলে এখন সাদা বলের দুই সংস্করণ-ওয়ানডে ও টি-টোয়েন্টিতে বাংলাদেশকে নেতৃত্ব দেবেন লিটন। নতুন অধিনায়ককে অভিনন্দন জানিয়ে তার নেতৃত্বে ওয়ানডে দল আরও এগিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

অস্ট্রেলিয়ায় দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে দলের দেশ ছাড়ার আগে বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে কথা বলেন শান্ত। সেখানে ওয়ানডে অধিনায়ক পরিবর্তনের প্রসঙ্গ উঠলে বিসিবির সিদ্ধান্তের প্রতি সমর্থন জানান তিনি।

শান্ত বলেন, ‘তামিম ভাইয়ের সঙ্গে আমার কথা হয়েছে, বিষয়টা পরিষ্কার ছিল। লিটনকে অভিনন্দন। সে টি-টোয়েন্টি দলকে যেভাবে ভালো জায়গায় নিয়ে এসেছে, ওয়ানডে দলকেও ভালো জায়গায় নিয়ে যাবে বলে আমার বিশ্বাস। ম্যানেজমেন্ট দলের জন্য যেটা ভালো মনে করেছে সেই সিদ্ধান্তই নিয়েছে।’

মাত্র তিন মাস আগে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত মেহেদী হাসান মিরাজকে অধিনায়ক হিসেবে ঘোষণা করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে সাম্প্রতিক সময়ে তার পারফরম্যান্স এবং সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় বোর্ড সেই সিদ্ধান্ত থেকে সরে আসে।

বিশ্বকাপের এক বছর আগে নেতৃত্বে পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়ার আগে বিসিবি সভাপতি তামিম ইকবাল বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করেন। ম্যানেজমেন্টের বিবেচনায় ছিলেন বর্তমান টি-টোয়েন্টি অধিনায়ক লিটন কুমার দাস এবং টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। শেষ পর্যন্ত দুই অধিনায়কের সঙ্গে আলোচনা করেই লিটনের হাতে ওয়ানডে দলের দায়িত্ব তুলে দেওয়ার সিদ্ধান্ত নেয় বিসিবি।

টি-টোয়েন্টিতে নেতৃত্বের দায়িত্ব নেওয়ার পর লিটন দলের খেলার ধরনে পরিবর্তন আনার চেষ্টা করেছেন। সেই অভিজ্ঞতা ওয়ানডে দলকেও এগিয়ে নিতে কাজে লাগবে বলে বিশ্বাস করেন টেস্ট অধিনায়ক শান্ত। একই সঙ্গে তিনি মনে করেন, দলের স্বার্থ বিবেচনায় ম্যানেজমেন্ট যে সিদ্ধান্ত নিয়েছে, সেটিই সবার জন্য ইতিবাচক হবে।

Previous Post

অস্ট্রেলিয়ায় নিজেদের প্রমাণের মঞ্চ দেখছেন শান্ত

Related Posts

অস্ট্রেলিয়ায় নিজেদের প্রমাণের মঞ্চ দেখছেন শান্ত
বিশেষ প্রতিবেদন

অস্ট্রেলিয়ায় নিজেদের প্রমাণের মঞ্চ দেখছেন শান্ত

6
ঘটনার জন্ম দিয়ে ফিরে গেলেন সাকিব
বিশেষ প্রতিবেদন

বাংলাদেশ টাইগার্সের অধিনায়ক সাকিব

10
অ্যাডহক কমিটির একাধিক সিদ্ধান্ত, নতুন দায়িত্বে তামিম
বিশেষ প্রতিবেদন

পূর্বাচলে নতুন স্বপ্ন, এক্সিলেন্স সেন্টার নির্মাণে এগোচ্ছে বিসিবি

3

Discussion about this post

সর্বশেষ..

নেতৃত্ব তিন পথের, গন্তব্য একটাই-জয় চাই মাঠে

অধিনায়ক বদলে বিসিবির সিদ্ধান্তে সমর্থন শান্তর

by cricbdadmin
0
2

বাংলাদেশ ওয়ানডে দলের নতুন অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন লিটন কুমার দাস। মেহেদী হাসান মিরাজকে সরিয়ে এই দায়িত্ব দেওয়া হয়েছে তাকে।...

অস্ট্রেলিয়ায় নিজেদের প্রমাণের মঞ্চ দেখছেন শান্ত

অস্ট্রেলিয়ায় নিজেদের প্রমাণের মঞ্চ দেখছেন শান্ত

by cricbdadmin
0
6

অস্ট্রেলিয়া সফরে দুই ম্যাচের টেস্ট সিরিজে বাংলাদেশের মূল লক্ষ্য সম্মান অর্জন এবং প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেট খেলা বলে জানিয়েছেন টেস্ট অধিনায়ক নাজমুল...

ঘটনার জন্ম দিয়ে ফিরে গেলেন সাকিব

বাংলাদেশ টাইগার্সের অধিনায়ক সাকিব

by cricbdadmin
0
10

জাতীয় দলের জার্সিতে দীর্ঘদিন দেখা না গেলেও ফ্র্যাঞ্চাইজি ও বিভিন্ন টি-টোয়েন্টি লিগে ব্যস্ত সময় পার করছেন সাকিব আল হাসান। সম্প্রতি...

অ্যাডহক কমিটির একাধিক সিদ্ধান্ত, নতুন দায়িত্বে তামিম

পূর্বাচলে নতুন স্বপ্ন, এক্সিলেন্স সেন্টার নির্মাণে এগোচ্ছে বিসিবি

by cricbdadmin
0
3

বাংলাদেশ ক্রিকেটের অবকাঠামোগত উন্নয়নে বড় পদক্ষেপ নিতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দীর্ঘদিন ধরে আলোচিত এক্সিলেন্স সেন্টার নির্মাণ প্রকল্পের কাজ...

কোন দল কতো খরচ করল বিপিএল নিলামে

‘কেবল করার জন্য বিপিএল করব না’

by cricbdadmin
0
2

সাম্প্রতিক বছরগুলোতে নানা বিতর্ক ও অনিয়মের কারণে প্রশ্নের মুখে পড়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। ক্রিকেটারদের পারিশ্রমিক নিয়ে অনিশ্চয়তা, টুর্নামেন্টের সূচি...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD