Tuesday, July 28, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

ভবিষ্যতের কথা ভেবেই এমন সিদ্ধান্ত বিসিবির

July 28, 2026
in বিশেষ প্রতিবেদন, মাঠের বাইরে, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
বর্জন সংকটে প্রথম বিভাগ লিগ, শুরু ১৪ ডিসেম্বর শুরু
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on Twitter

অস্ট্রেলিয়া সফরের টেস্ট দলে নেই নাহিদ রানা। ইনজুরির কারণে পুরো সিরিজ থেকেই ছিটকে গেছেন বাংলাদেশের এই গতিময় পেসার। তবে দলের বাইরে থাকলেও অস্ট্রেলিয়ায় যাচ্ছেন তিনি। বিষয়টি নিয়ে শুরুতে ধারণা ছিল, জিম্বাবুয়ে সিরিজে পাওয়া সাইড স্ট্রেইনের চিকিৎসার জন্যই এই সফর। কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়েছে, নাহিদের অস্ট্রেলিয়া সফরের মূল কারণ মোটেও সাম্প্রতিক চোট নয়।

ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজকে বিসিবির এক কর্মকর্তা জানিয়েছেন, নাহিদের দীর্ঘদিনের শিনবোনের সমস্যার স্থায়ী সমাধান খুঁজতেই তাকে অস্ট্রেলিয়ায় পাঠানো হচ্ছে। তার ভাষায়, “ক্যারিয়ারের শুরুর দিক থেকেই নাহিদ দুই পায়ের শিনবোনের ব্যথা নিয়ে খেলছে। এত দিন সে ব্যথা নিয়ন্ত্রণ করেই খেলেছে। আমাদের আগে থেকেই পরিকল্পনা ছিল, সুযোগ পেলে অস্ট্রেলিয়া বা ইংল্যান্ডে গিয়ে নিচের অঙ্গের (লোয়ার লিম্ব) একজন বিশেষজ্ঞের মাধ্যমে তার শিনবোনের সমস্যার মূল্যায়ন করানো হবে।”

জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে সাইড স্ট্রেইনে আক্রান্ত হয়ে অস্ট্রেলিয়া সিরিজ থেকে ছিটকে যান নাহিদ। তবে বিসিবির দাবি, এই সফরের সঙ্গে সেই ইনজুরির কোনো সম্পর্ক নেই। বোর্ডের কর্মকর্তা স্পষ্ট করেই বলেছেন, “সেই পরিকল্পনার অংশ হিসেবেই নাহিদ অস্ট্রেলিয়ায় যাচ্ছে একজন শিনবোন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করতে। তবে সে সাইড স্ট্রেইনের কারণে সেখানে যাচ্ছে না। কারণ শিনবোনের এই ব্যথা তার দীর্ঘদিনের (ক্রনিক) সমস্যা।”

এর অর্থ, নাহিদের বর্তমান ইনজুরির চিকিৎসার পাশাপাশি বোর্ড ভবিষ্যতের কথাও ভাবছে। দীর্ঘদিন ধরে যে সমস্যাটি নিয়ে তিনি খেলছেন, সেটির প্রকৃত অবস্থা নির্ণয় করে স্থায়ী সমাধানের পথ খুঁজতেই এই বিশেষজ্ঞ পরামর্শের ব্যবস্থা করা হয়েছে। সেই মূল্যায়নের পরই ঠিক হবে তার পুনর্বাসনের পরবর্তী ধাপ এবং আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার পরিকল্পনা।

নাহিদের ইনজুরি নিয়ে এরই মধ্যে প্রশ্নও উঠেছে। অস্ট্রেলিয়ার মতো গুরুত্বপূর্ণ সিরিজ সামনে রেখে তাকে কেন জিম্বাবুয়ে সফরে খেলানো হয়েছিল, সেই ব্যাখ্যাও দিয়েছেন প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন। তার মতে, সিদ্ধান্তটি ছিল মেডিকেল বিভাগ ও ওয়ার্কলোড ম্যানেজমেন্ট দলের সুপারিশের ভিত্তিতে। তিনি বলেন, একজন ফাস্ট বোলারের জন্য অতিরিক্ত বোলিং যেমন ঝুঁকিপূর্ণ, তেমনি প্রয়োজনের তুলনায় কম বোলিং করাও সমান ক্ষতিকর। তাই নির্ধারিত পরিকল্পনা মেনেই তাকে ওয়ানডে ও টি-টোয়েন্টিতে খেলানো হয়েছিল।

Previous Post

টেস্ট সিরিজ মিস, তবু অস্ট্রেলিয়া যাবেন নাহিদ!

Related Posts

সম্ভাবনার আকাশে নাহিদ, মাটিতে থাকার পরামর্শ
বিশেষ প্রতিবেদন

টেস্ট সিরিজ মিস, তবু অস্ট্রেলিয়া যাবেন নাহিদ!

3
‘স্পিন জাদুকর’ মিরাজকে স্বাগত জানাল লাহোর শিবির
বিশেষ প্রতিবেদন

মিরাজকে সরিয়ে নতুন ভাবনায় বিসিবি?

4
টসে লিটনের জয়, চার পরিবর্তন নিয়ে ব্যাটিংয়ে বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

লিটনের চোট নিয়ে রহস্য ভাঙলেন প্রধান নির্বাচক

6

Discussion about this post

সর্বশেষ..

বর্জন সংকটে প্রথম বিভাগ লিগ, শুরু ১৪ ডিসেম্বর শুরু

ভবিষ্যতের কথা ভেবেই এমন সিদ্ধান্ত বিসিবির

by cricbdadmin
0
1

অস্ট্রেলিয়া সফরের টেস্ট দলে নেই নাহিদ রানা। ইনজুরির কারণে পুরো সিরিজ থেকেই ছিটকে গেছেন বাংলাদেশের এই গতিময় পেসার। তবে দলের...

সম্ভাবনার আকাশে নাহিদ, মাটিতে থাকার পরামর্শ

টেস্ট সিরিজ মিস, তবু অস্ট্রেলিয়া যাবেন নাহিদ!

by cricbdadmin
0
3

অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজে বাংলাদেশের অন্যতম বড় অনুপস্থিতির নাম নাহিদ রানা। ইনজুরির কারণে পুরো সিরিজ থেকেই ছিটকে গেছেন জাতীয় দলের...

‘স্পিন জাদুকর’ মিরাজকে স্বাগত জানাল লাহোর শিবির

মিরাজকে সরিয়ে নতুন ভাবনায় বিসিবি?

by cricbdadmin
0
4

বাংলাদেশ ক্রিকেটে নেতৃত্বের পরিবর্তন যেন এখন নিয়মিত আলোচনার বিষয়। একসময় তিন ফরম্যাটেই একজন অধিনায়ক রাখার নীতি অনুসরণ করলেও গত দুই...

টসে লিটনের জয়, চার পরিবর্তন নিয়ে ব্যাটিংয়ে বাংলাদেশ

লিটনের চোট নিয়ে রহস্য ভাঙলেন প্রধান নির্বাচক

by cricbdadmin
0
6

বাংলাদেশ জাতীয় দলের উইকেটকিপার-ব্যাটার লিটন দাসের চোট নিয়ে তৈরি হওয়া ধোঁয়াশার ব্যাখ্যা দিয়েছেন প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন। তিনি জানিয়েছেন,...

সিপিএলের হতাশা ভুলে মাইনর লিগে সাকিবের স্বপ্নযাত্রা

সাকিব এবার নেপাল লিগে

by cricbdadmin
0
5

বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান এবার খেলবেন নেপাল প্রিমিয়ার লিগে (এনপিএল)। টুর্নামেন্টটির তৃতীয় আসরে তাকে দলে ভিড়িয়েছে...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD