Sunday, July 26, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

ছুটি বাতিল করে ফিরছেন এবাদত!

July 26, 2026
in বিশেষ প্রতিবেদন, মাঠের বাইরে, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
বিশ্বকাপ শেষ ইবাদতের
0
SHARES
2
VIEWS
Share on FacebookShare on Twitter

অস্ট্রেলিয়া সফরের আগে চোট যেন পিছুই ছাড়ছে না বাংলাদেশ দলকে। একের পর এক পেসার ইনজুরিতে পড়ায় টিম ম্যানেজমেন্টকে নতুন করে পরিকল্পনা সাজাতে হচ্ছে। নাহিদ রানা পুরো সিরিজ থেকেই ছিটকে গেছেন। শরিফুল ইসলামেরও প্রথম টেস্টে খেলার সম্ভাবনা ক্ষীণ। এমন পরিস্থিতিতে পিতৃত্বকালীন ছুটি বাতিল করে আগেভাগেই দেশে ফিরতে হচ্ছে পেসার এবাদত হোসেনকে।

সাইড স্ট্রেইনের চোটে অস্ট্রেলিয়া সফর থেকে ছিটকে গেছেন নাহিদ রানা। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, তাকে অন্তত এক মাস পুরোপুরি বিশ্রামে থাকতে হবে। এরপর আরও প্রায় এক মাস পুনর্বাসন প্রক্রিয়া শেষ করেই কেবল মাঠে ফিরতে পারবেন এই তরুণ পেসার।

বাংলাদেশ দলের আরেক দুশ্চিন্তার নাম শরিফুল ইসলাম। চোটের কারণে প্রথম টেস্টে তার খেলা অনিশ্চিত। একই সঙ্গে ইনজুরির কারণে প্রথম টেস্টে পাওয়া যাবে না উইকেটকিপার-ব্যাটার লিটন দাসকেও। ফলে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের শুরুতেই গুরুত্বপূর্ণ দুই ক্রিকেটারকে ছাড়াই মাঠে নামতে হতে পারে বাংলাদেশকে।

এই পরিস্থিতিতে বড় ভূমিকা রাখতে পারেন এবাদত হোসেন। পরিবারের সঙ্গে সময় কাটাতে এবং প্রথম সন্তানের জন্মের মুহূর্তে পাশে থাকতে পিতৃত্বকালীন ছুটিতে ইতালিতে ছিলেন তিনি। তবে দলের প্রয়োজনের কথা বিবেচনা করে সেই ছুটি সংক্ষিপ্ত করার সিদ্ধান্ত নিয়েছেন এই ডানহাতি পেসার। আগামী ২৯ জুলাই ইতালি থেকে ঢাকায় ফিরবেন তিনি।

দেশে ফিরে অনুশীলনে যোগ দেবেন এবাদত। আগামী ১ আগস্ট অস্ট্রেলিয়ার উদ্দেশে রওনা দেবে বাংলাদেশ দল। সফরে একটি প্রস্তুতি ম্যাচ খেলার পর ১৩ আগস্ট ডারউইনে শুরু হবে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটি। এরপর ২২ আগস্ট ম্যাকাইয়ে অনুষ্ঠিত হবে দ্বিতীয় ও শেষ টেস্ট।

২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ খেলতে যাচ্ছে বাংলাদেশ। আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হওয়ায় সিরিজটির গুরুত্বও অনেক বেশি। তবে গুরুত্বপূর্ণ এই সফরের আগে ইনজুরির ধাক্কায় বাংলাদেশের পেস আক্রমণ বড় চ্যালেঞ্জের মুখে পড়েছে। এখন দলের আশা, ফিট হয়ে দ্রুত বোলিং আক্রমণে যোগ দিতে পারবেন এবাদত এবং চোটে পড়া ক্রিকেটারদের বিকল্পরা নিজেদের সেরাটা দিতে পারবেন।

Previous Post

বাংলাদেশ সফরের অপেক্ষায় ভারত, বদলে যেতে পারে আরেক সূচি!

Related Posts

বাংলাদেশ সফর পিছিয়ে দিল ভারত, আসবে ২০২৬ সালের সেপ্টেম্বরে
বিশেষ প্রতিবেদন

বাংলাদেশ সফরের অপেক্ষায় ভারত, বদলে যেতে পারে আরেক সূচি!

5
বর্জন সংকটে প্রথম বিভাগ লিগ, শুরু ১৪ ডিসেম্বর শুরু
বিশেষ প্রতিবেদন

বিসিবির কোচ নিয়োগ পরীক্ষায় ২১৮ জনের মধ্যে পাস মাত্র ২০

6
ওপেনিংয়ে নেমেও ব্যর্থ মিরাজ, চলছেই হতাশার গল্প
বিশেষ প্রতিবেদন

ওপেনিংয়ে নেমেও ব্যর্থ মিরাজ, চলছেই হতাশার গল্প

6

Discussion about this post

সর্বশেষ..

বিশ্বকাপ শেষ ইবাদতের

ছুটি বাতিল করে ফিরছেন এবাদত!

by cricbdadmin
0
2

অস্ট্রেলিয়া সফরের আগে চোট যেন পিছুই ছাড়ছে না বাংলাদেশ দলকে। একের পর এক পেসার ইনজুরিতে পড়ায় টিম ম্যানেজমেন্টকে নতুন করে...

বাংলাদেশ সফর পিছিয়ে দিল ভারত, আসবে ২০২৬ সালের সেপ্টেম্বরে

বাংলাদেশ সফরের অপেক্ষায় ভারত, বদলে যেতে পারে আরেক সূচি!

by cricbdadmin
0
5

ভারতের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ আয়োজনের পরিকল্পনা অপরিবর্তিত রেখেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। তবে সেপ্টেম্বরে দিল্লিতে অনুষ্ঠিতব্য এই সিরিজের...

বর্জন সংকটে প্রথম বিভাগ লিগ, শুরু ১৪ ডিসেম্বর শুরু

বিসিবির কোচ নিয়োগ পরীক্ষায় ২১৮ জনের মধ্যে পাস মাত্র ২০

by cricbdadmin
0
6

জেলা ও মহানগর পর্যায়ে কোচ নিয়োগের প্রক্রিয়ায় বড় ধরনের ধাক্কা খেয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ২১৮ জন আবেদনকারী পরীক্ষায় অংশ...

ওপেনিংয়ে নেমেও ব্যর্থ মিরাজ, চলছেই হতাশার গল্প

ওপেনিংয়ে নেমেও ব্যর্থ মিরাজ, চলছেই হতাশার গল্প

by cricbdadmin
0
6

লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) ব্যাটিং অর্ডারে উন্নতি হলেও সেটি কাজে লাগাতে পারলেন না মেহেদী হাসান মিরাজ। গল গ্যালান্টসের হয়ে এবার...

কেন্ট মাতিয়ে ফের জাতীয় দলের ডাকে হাসান

সাকিবের প্রশংসা পেলেন হাসান মাহমুদ

by cricbdadmin
0
12

দারুণ ছন্দে রয়েছেন বাংলাদেশের তরুণ পেসার হাসান মাহমুদ। সম্প্রতি ইংলিশ কাউন্টিতে ধারাবাহিক পারফরম্যান্স করে নজর কাড়ার পর এবার পেয়েছেন বাংলাদেশের...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD