Tuesday, July 14, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

‘এখান থেকে আমরা অনেক কিছু শিখেছি’

July 12, 2026
in বিশেষ প্রতিবেদন, ব্লগ, মাঠের বাইরে, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
বিশ্বাসের জোরেই বাংলাদেশের বিপক্ষে স্মরণীয় জয়
0
SHARES
7
VIEWS
Share on FacebookShare on Twitter

জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচে হারের পর শেষ ম্যাচে জয় দিয়ে সফর শেষ করেছে বাংলাদেশ। হারারেতে তৃতীয় ও শেষ ওয়ানডেতে ৭ উইকেটের জয় তুলে নিয়ে হোয়াইটওয়াশ এড়ালেও ২-১ ব্যবধানে সিরিজ জিতেছে স্বাগতিক জিম্বাবুয়ে। তবে শেষ ম্যাচের পারফরম্যান্সে ইতিবাচক দিকই দেখছেন বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ।

ম্যাচ শেষে মিরাজ দলের বোলারদের প্রশংসা করেন। তার মতে, পুরো সিরিজেই পেস আক্রমণ নিজেদের দায়িত্ব ভালোভাবে পালন করেছে, যা দলের অন্যতম শক্তির জায়গা ছিল। মিরাজ বলেন, ‘ছেলেরা শুরু থেকে অনেক ভালো খেলেছে। তাসকিন, শরিফুল অনেক ভালো বল করেছে; তারা দায়িত্ব নিয়েছে। আমি সবাইকে বলেছি আগের দুই ম্যাচে যা হয়েছে তা চলে গেছে, সামনে জিতলে আমাদের আত্মবিশ্বাস বাড়বে।’

হারারের উইকেটের বৈশিষ্ট্য নিয়েও কথা বলেন বাংলাদেশ অধিনায়ক। তিনি জানান, কন্ডিশন বিবেচনায় তিন ম্যাচেই আগে বোলিং করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল এবং বোলাররা সেই পরিকল্পনা সফলভাবে বাস্তবায়ন করেছেন। মিরাজ বলেন, ‘উইকেট বেশ কঠিন ছিল। তবে বোলারদের সুবিধা ছিল। তাই আগে বল নিয়েছি ৩ ম্যাচেই, সুবিধা কাজে লাগিয়েছি। আমাদের পেসাররা পুরো সিরিজেই অনেক ভালো বল করেছে। নাহিদ রানা, তাসকিন, শরিফুল পুরো সিরিজে দুর্দান্ত ছিল।’

২০০ রানের লক্ষ্য তাড়ায় সৌম্য সরকার ও তানজিদ হাসান তামিমের ১৫১ রানের উদ্বোধনী জুটিও আলাদাভাবে উল্লেখ করেন মিরাজ। তার মতে, শুরুতে উইকেট না হারানোর পরিকল্পনাই ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছে। মিরাজ বলেন, ‘দারুণ জুটি গড়েছে সৌম্য এবং তানজিদ। প্রথম ১০ ওভারে উইকেট দিব না বলে আমরা আলোচনা করেছি। সৌম্য এবং তানজিদ দারুণ ব্যাট করেছে। এগুলো আমাদের আত্মবিশ্বাস দেবে।’

সিরিজে প্রত্যাশিত ফল না এলেও নতুন পরিবেশে খেলার অভিজ্ঞতাকে ইতিবাচক হিসেবে দেখছেন বাংলাদেশ অধিনায়ক। ভবিষ্যতে একই ধরনের কন্ডিশনে এই অভিজ্ঞতা কাজে লাগাতে চান তিনি। মিরাজ বলেন, ‘নতুন ভেন্যুতে নতুন কন্ডিশনে অনেক দিন পর খেলা হলো। এখান থেকে আমরা অনেক কিছু শিখেছি। ভবিষ্যতে আমরা কন্ডিশন অনুযায়ী এই শিক্ষা কাজে লাগানোর চেষ্টা করবো।’

Previous Post

বাংলাদেশের আত্মবিশ্বাস ফিরিয়েছে শেষ ওয়ানডের জয়

Next Post

বাংলাদেশের পেসারদের সমীহ অস্ট্রেলিয়ার

Related Posts

সাকিবের ছন্দপতন, বড় হারে বিপাকে এমিরেটস
বিশেষ প্রতিবেদন

সাকিব ছন্দ হারাচ্ছেন-ফর্ম কি চিন্তার কারণ?

4
আইসিসির মাসসেরার দৌড়ে মোসাদ্দেক
বিশেষ প্রতিবেদন

আইসিসির মাসসেরার দৌড়ে মোসাদ্দেক

7
বিপিএল শেষ মোসাদ্দেকের
বিশেষ প্রতিবেদন

ফেরার গল্প থামাতে চান না মোসাদ্দেক

11
Next Post
দুর্দান্ত জয়ে সিরিজ বাংলাদেশের

বাংলাদেশের পেসারদের সমীহ অস্ট্রেলিয়ার

Discussion about this post

সর্বশেষ..

সাকিবের ছন্দপতন, বড় হারে বিপাকে এমিরেটস

সাকিব ছন্দ হারাচ্ছেন-ফর্ম কি চিন্তার কারণ?

by cricbdadmin
0
4

সাকিব আল হাসানের নামের সঙ্গে ‘ফিরে আসা’ শব্দটি নতুন নয়। ক্যারিয়ারের নানা সময় সমালোচনার মুখে পড়েও মাঠের পারফরম্যান্সে জবাব দিয়েছেন...

আইসিসির মাসসেরার দৌড়ে মোসাদ্দেক

আইসিসির মাসসেরার দৌড়ে মোসাদ্দেক

by cricbdadmin
0
7

চার বছর পর জাতীয় দলে ফিরে নিজেকে নতুন করে চিনিয়েছেন মোসাদ্দেক হোসেন সৈকত। অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজে ব্যাট-বল হাতে দুর্দান্ত...

বিপিএল শেষ মোসাদ্দেকের

ফেরার গল্প থামাতে চান না মোসাদ্দেক

by cricbdadmin
0
11

চার বছর অপেক্ষার পর জাতীয় দলে ফিরে ওয়ানডে সিরিজে নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন মোসাদ্দেক হোসেন সৈকত। এবার সেই ছন্দ ধরে...

পারিশ্রমিকে পরিবর্তন, কাঠামোতে নতুন ভাবনা-তামিমের প্রথম পদক্ষেপ

বানভাসিদের পাশে দাঁড়ানোর ঘোষণা বিসিবির

by cricbdadmin
0
7

টানা ভারী বর্ষণে দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের বিস্তীর্ণ এলাকা এখন বন্যার পানিতে তলিয়ে গেছে। চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবানসহ বিভিন্ন জেলায় লাখো মানুষ পানিবন্দি...

কেন্ট মাতিয়ে ফের জাতীয় দলের ডাকে হাসান

হাসান মাহমুদের লড়াই বৃথা, হেরে আসর শেষ কেন্টের

by cricbdadmin
0
6

ইংল্যান্ডের টি-টোয়েন্টি ব্লাস্টে শেষ ম্যাচেও বল হাতে নিজের ধারাবাহিকতা ধরে রেখেছেন বাংলাদেশের পেসার হাসান মাহমুদ। কেন্টের হয়ে মিডলসেক্সের বিপক্ষে দুটি...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD