Friday, July 10, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

যে কারণে দলে নেই মুস্তাফিজ

July 10, 2026
in বিশেষ প্রতিবেদন, মাঠের বাইরে, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
শীর্ষে ফেরার পথে কোহলি, দাপট মুস্তাফিজের
0
SHARES
5
VIEWS
Share on FacebookShare on Twitter

জিম্বাবুয়ে সফরে বাংলাদেশ দলের জন্য বড় ধাক্কা হয়ে এসেছে মুস্তাফিজুর রহমানের চোট। হ্যামস্ট্রিংয়ের সমস্যার কারণে সিরিজের বাকি ম্যাচগুলোতে আর মাঠে নামতে পারবেন না বাঁহাতি এই পেসার। প্রথম ওয়ানডেতে চোট পাওয়ার পর স্ক্যানে তার ডান হ্যামস্ট্রিংয়ে গ্রেড ওয়ান মাসল টিয়ার ধরা পড়েছে। ফলে সফর মাঝপথেই শেষ করে দেশে ফিরতে হচ্ছে তাকে।

প্রথম ওয়ানডেতে বল করার সময়ই অস্বস্তি অনুভব করেন মুস্তাফিজ। এরপর দ্বিতীয় ওয়ানডেতে তাকে বিশ্রামে রাখা হয় এবং বিস্তারিত পরীক্ষার জন্য স্ক্যান করানো হয়। সেই রিপোর্টেই নিশ্চিত হয় চোটের ধরন, যা তাকে অন্তত কয়েক সপ্তাহের জন্য মাঠের বাইরে ঠেলে দিয়েছে।

বিসিবির প্রকাশিত ভিডিওবার্তায় দলের ফিজিও বায়েজিদুল ইসলাম খান বলেন, ‘মুস্তাফিজুর রহমান প্রথম ওয়ানডেতে বল করার সময় ডান হ্যামস্ট্রিংয়ে একটা আঘাত নিয়ে উঠে আসে। পরে ৭ জুলাইয়ে একটা স্ক্যান করানো হয়। স্ক্যানে গ্রেড ওয়ান মাসল টিয়ার এসেছে, ডান হ্যামস্ট্রিংয়ে। হাঁটুতে ওর একটু সমস্যা আছে। আমরা আশা করছি ৪ সপ্তাহের মতো লাগবে ঠিক হতে। তাই মুস্তাফিজ দেশে ফেরত যাবে।’

ওয়ানডে সিরিজের পাশাপাশি টি-টোয়েন্টি দলেও ছিলেন মুস্তাফিজ। তবে চোটের কারণে সফরের বাকি অংশে তাকে পাওয়া যাবে না। এখন পর্যন্ত তার পরিবর্তে নতুন কোনো ক্রিকেটারের নামও ঘোষণা করেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

মুস্তাফিজের অনুপস্থিতি বাংলাদেশের বোলিং আক্রমণের জন্য বড় ধাক্কা হয়ে এসেছে এমন এক সময়ে, যখন দলটি কঠিন অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে। একমাত্র টেস্টের পর ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচেই হেরে ইতোমধ্যে সিরিজ হাতছাড়া করেছে বাংলাদেশ। এখন তৃতীয় ও শেষ ওয়ানডেতে তাদের লক্ষ্য অন্তত হোয়াইটওয়াশ এড়িয়ে সফর শেষ করা। তবে সেই লড়াইয়ে দলের সবচেয়ে অভিজ্ঞ পেসারকে ছাড়া মাঠে নামতে হবে টাইগারদের।

Previous Post

শেষ মুহূর্তের ধসেই ডুবল বাংলাদেশ

Next Post

দলের হারই ভাবাচ্ছে তামিমকে

Related Posts

নেট রান রেট নয়, জয়ের আনন্দেই খুশি তামিম
বিশেষ প্রতিবেদন

দলের হারই ভাবাচ্ছে তামিমকে

0
শেষ মুহূর্তের ধসেই ডুবল বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

শেষ মুহূর্তের ধসেই ডুবল বাংলাদেশ

10
বদলের হাওয়া বিসিবিতে, বেতন ৬৫ হাজার, ম্যাচ ফি এক লাখ
বিশেষ প্রতিবেদন

আইসিসি সভায় যোগ দিয়ে নতুন অধ্যায় শুরু তামিমের

9
Next Post
নেট রান রেট নয়, জয়ের আনন্দেই খুশি তামিম

দলের হারই ভাবাচ্ছে তামিমকে

Discussion about this post

সর্বশেষ..

নেট রান রেট নয়, জয়ের আনন্দেই খুশি তামিম

দলের হারই ভাবাচ্ছে তামিমকে

by cricbdadmin
0
0

ব্যাট হাতে লড়াই করেছিলেন। তুলে নিয়েছিলেন গুরুত্বপূর্ণ একটি ফিফটিও। কিন্তু সেই ইনিংস শেষ পর্যন্ত বাংলাদেশের কোনো কাজে এল না। জিম্বাবুয়ের...

শীর্ষে ফেরার পথে কোহলি, দাপট মুস্তাফিজের

যে কারণে দলে নেই মুস্তাফিজ

by cricbdadmin
0
5

জিম্বাবুয়ে সফরে বাংলাদেশ দলের জন্য বড় ধাক্কা হয়ে এসেছে মুস্তাফিজুর রহমানের চোট। হ্যামস্ট্রিংয়ের সমস্যার কারণে সিরিজের বাকি ম্যাচগুলোতে আর মাঠে...

শেষ মুহূর্তের ধসেই ডুবল বাংলাদেশ

শেষ মুহূর্তের ধসেই ডুবল বাংলাদেশ

by cricbdadmin
0
10

জিম্বাবুয়ে সফরে বাংলাদেশের হতাশার গল্প যেন শেষই হচ্ছে না। টেস্টে ইনিংস ব্যবধানে হারের পর এবার ওয়ানডে সিরিজও হাতছাড়া হলো এক...

বদলের হাওয়া বিসিবিতে, বেতন ৬৫ হাজার, ম্যাচ ফি এক লাখ

আইসিসি সভায় যোগ দিয়ে নতুন অধ্যায় শুরু তামিমের

by cricbdadmin
0
9

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি হিসেবে প্রথমবারের মতো আইসিসির বোর্ড সভায় যোগ দিয়েছেন তামিম ইকবাল। স্কটল্যান্ডের এডিনবার্গে অনুষ্ঠিত এই সভায়...

বাংলাদেশের সামনে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল জিম্বাবুয়ে

বাংলাদেশের সামনে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল জিম্বাবুয়ে

by cricbdadmin
0
12

আগের ম্যাচে ১৪২ রানও তুলতে না পারা জিম্বাবুয়ে দ্বিতীয় ওয়ানডেতে ঘুরে দাঁড়িয়ে বাংলাদেশের সামনে ২৪৮ রানের লক্ষ্য ছুড়ে দিয়েছে। হারারে...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD