Monday, July 6, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

আর্জেন্টিনার সমর্থক হলেও এবার ফেভারিট মানছেন না সাকিব

July 5, 2026
in বিশেষ প্রতিবেদন, মাঠের বাইরে, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
পাকিস্তানে সাকিব, এবার মাঠে নামার অপেক্ষায়
0
SHARES
9
VIEWS
Share on FacebookShare on Twitter

আর্জেন্টিনার প্রতি নিজের সমর্থনের কথা কখনোই লুকিয়ে রাখেননি সাকিব আল হাসান। একসময় গর্ব করেই বলেছিলেন, ‘দল তো মানুষ একটাই করে’। তবে সেই সাকিবই এবার মনে করছেন, লিওনেল মেসিদের হাতে আবারও বিশ্বকাপ শিরোপা ওঠার সম্ভাবনা খুব বেশি নয়। বরং তার চোখে এবারের আসরের সবচেয়ে শক্তিশালী দুই দল স্পেন ও ফ্রান্স।

যুক্তরাষ্ট্রে অবস্থান করে কাছ থেকে বিশ্বকাপ উপভোগ করছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক। সুযোগ পেলেই মাঠে গিয়ে ম্যাচ দেখছেন। একটি টেলিভিশন চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে চলতি বিশ্বকাপ নিয়ে নিজের মূল্যায়ন তুলে ধরেন তিনি।

সাকিব বলেন, ‘বিশ্বকাপ খুবই ভালো হচ্ছে। বিশেষ করে দক্ষিণ আমেরিকা ও আফ্রিকার দলগুলো খুব ভালো করছে। পুরো বিশ্বকাপই রোমাঞ্চকর মনে হচ্ছে আমার কাছে। স্পেন ও ফ্রান্স আমার দেখা সবচেয়ে ভালো দুটো দল এখন পর্যন্ত।’

আর্জেন্টিনার সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হলে নিজের সমর্থনের কথা জানালেও বাস্তবতার মূল্যায়ন করেছেন তিনি। সাকিবের ভাষায়, ‘আশা করি ভালো করবে তবে ভালো না করলেও সমস্যা নেই। খেলাটা উপভোগ করছি, যখন দেখার সুযোগ হয় দেখি। আমার মনে হয় ফ্রান্স ও স্পেনের সম্ভাবনা অনেক বেশি। মেক্সিকোও ভালো করছে। আরও বেশ কিছু দল আছে যারা ভালো করছে। স্পেন ও ফ্রান্সের ভেতরেই কেউ হয়ত বিশ্বকাপ নেবে।’

সাক্ষাৎকারে তাকে প্রশ্ন করা হয়, ‘ভালো না করলেই সমস্যা নেই’ বলার পেছনে কারণ কী, গত বিশ্বকাপ জয়ের প্রভাব আছে কি না। জবাবে হাসতে হাসতেই সাকিব বলেন, ‘সেটা বলতে পারেন। অবশ্যই চাইছি। তবে ভাগ্যের সহায়তা লাগবে, যা ২০২২ এ এতটা না হলেও চলত। দল তখন আরও ভালো অবস্থায় ছিল। এই বিশ্বকাপে ওরকম শক্তিশালী না।’

আর্জেন্টিনার বর্তমান দল নিয়ে নিজের একটি আক্ষেপের কথাও তুলে ধরেছেন বাংলাদেশের এই অলরাউন্ডার। তার মতে, এত বছর পরও দলের আক্রমণভাগে অতিরিক্ত নির্ভরতা রয়ে গেছে লিওনেল মেসির ওপর, যা একটি দলের জন্য ইতিবাচক বার্তা নয়।

সাকিব বলেন, ‘এত বয়সেও দল এখনও মেসির ওপর নির্ভর করছে, দলের দিক থেকে এটা দুঃখজনক। তবে মেসি ভালো খেলছে এটা তো অবশ্যই ভালো লাগছে।’

Previous Post

সিরিজ জিততেই মাঠে নামবে বাংলাদেশ

Next Post

দ্য হান্ড্রেডে খেলতে এক মাস পেলেন মুস্তাফিজ

Related Posts

মিরপুরে রানার ঝড়, প্রশংসা আমির–হেসনের
বিশেষ প্রতিবেদন

মাশরাফি-রুবেলকে ছাড়িয়ে নতুন রেকর্ড নাহিদ রানার

6
শূন্য রানে ৩ উইকেট শেষ অস্ট্রেলিয়ার, মিরপুরে বাংলাদেশের দারুণ শুরু
বিশেষ প্রতিবেদন

টস জিতে বোলিং, শুরুতেই তাসকিনের তোপে চাপে জিম্বাবুয়ে

5
৫০০ উইকেট শিকারের অপেক্ষা বাড়ল সাকিবের
বিশেষ প্রতিবেদন

ছয় মাস পর ফিরে কেমন করলেন সাকিব?

6
Next Post
শীর্ষে ফেরার পথে কোহলি, দাপট মুস্তাফিজের

দ্য হান্ড্রেডে খেলতে এক মাস পেলেন মুস্তাফিজ

Discussion about this post

সর্বশেষ..

মিরপুরে রানার ঝড়, প্রশংসা আমির–হেসনের

মাশরাফি-রুবেলকে ছাড়িয়ে নতুন রেকর্ড নাহিদ রানার

by cricbdadmin
0
6

নাহিদ রানার রেকর্ড গড়া বোলিংয়ে প্রথম ওয়ানডেতে মাত্র ১৪১ রানে অলআউট হয়েছে জিম্বাবুয়ে। হারারে স্পোর্টস ক্লাবে টসে জিতে আগে বোলিংয়ের...

শূন্য রানে ৩ উইকেট শেষ অস্ট্রেলিয়ার, মিরপুরে বাংলাদেশের দারুণ শুরু

টস জিতে বোলিং, শুরুতেই তাসকিনের তোপে চাপে জিম্বাবুয়ে

by cricbdadmin
0
5

হারারের নতুন উইকেটে আর্দ্রতার সুবিধা নেওয়ার লক্ষ্যেই টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। আজ ম্যাচের...

৫০০ উইকেট শিকারের অপেক্ষা বাড়ল সাকিবের

ছয় মাস পর ফিরে কেমন করলেন সাকিব?

by cricbdadmin
0
6

দীর্ঘ ছয় মাস পর আবারও কোনো বড় ফ্র্যাঞ্চাইজি লিগে মাঠে নামলেন বাংলাদেশের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান। মেজর লিগ ক্রিকেটে...

ব্রাজিলের দুঃস্বপ্ন, হালান্ডের জোড়া গোলে নরওয়ের মহাকাব্য

ব্রাজিলের দুঃস্বপ্ন, হালান্ডের জোড়া গোলে নরওয়ের মহাকাব্য

by cricbdadmin
0
6

প্রায় পুরো ম্যাচজুড়ে বলের নিয়ন্ত্রণ ছিল ব্রাজিলের দখলে। সুযোগও তৈরি হয়েছিল অসংখ্য। কিন্তু গোলরক্ষক ওরইয়ান নাইল্যান্ডকে টপকাতে না পারার খেসারত...

পিএসএলে বড় মঞ্চে ইমনকে নিয়ে স্বপ্ন

ইমন-হাসানও পাচ্ছেন বিসিবির এনওসি

by cricbdadmin
0
6

বিদেশি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট ও কাউন্টি লিগে খেলার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে অনাপত্তিপত্র (এনওসি) পেতে যাচ্ছেন তিন ক্রিকেটার। ইংল্যান্ডের...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD