Monday, June 29, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

এমসিসির আজীবন সদস্যপদ পেলেন তামিম

June 28, 2026
in বিশেষ প্রতিবেদন, মাঠের বাইরে, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
এমসিসির আজীবন সদস্যপদ পেলেন তামিম
0
SHARES
8
VIEWS
Share on FacebookShare on Twitter

বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসে আরেকটি মর্যাদাপূর্ণ স্বীকৃতি যোগ হলো তামিম ইকবালের নামের পাশে। ক্রিকেটের আইনপ্রণেতা হিসেবে পরিচিত মেরিলিবোন ক্রিকেট ক্লাব (এমসিসি) তাকে সম্মানসূচক আজীবন সদস্যপদ দিয়েছে। আন্তর্জাতিক ক্রিকেটে দীর্ঘদিনের অবদান এবং বাংলাদেশের ক্রিকেটে বিশেষ ভূমিকার স্বীকৃতি হিসেবে এই সম্মান পেয়েছেন দেশের সাবেক অধিনায়ক ও বর্তমান বিসিবি সভাপতি।

তামিমের পাশাপাশি আরও চারজন বিশিষ্ট ক্রিকেটারকে একই সম্মান দিয়েছে এমসিসি। তারা হলেন নিউজিল্যান্ডের সুজি বেটস ও সোফি ডিভাইন, অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার ও ধারাভাষ্যকার মেল জোন্স এবং ভারতের ব্যাটার চেতেশ্বর পূজারা। এমসিসি জানিয়েছে, পাঁচজনই সম্মানসূচক আজীবন সদস্যপদের প্রস্তাব গ্রহণ করেছেন।

বর্তমানে ইংল্যান্ডে অবস্থানরত তামিম ইকবাল সদস্যপদ গ্রহণ করেছেন। একই সঙ্গে চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাতে যাওয়া সুজি বেটস ও সোফি ডিভাইনও এই সম্মান গ্রহণ করেছেন। অন্যদিকে সাবেক অস্ট্রেলিয়ান ক্রিকেটার মেল জোন্স সশরীরে সদস্যপদ গ্রহণ করেছেন।

তামিমকে নিয়ে এমসিসি তাদের ঘোষণায় উল্লেখ করেছে, বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা ব্যাটার হিসেবে তিনি নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। ২০০৮ সালে টেস্ট অভিষেকের পর তিনি পাঁচ হাজারের বেশি রান করেছেন, যা বাংলাদেশের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ। এছাড়া ২০১০ সালে ইংল্যান্ডের বিপক্ষে লর্ডসে সেঞ্চুরি করে অনার্স বোর্ডে নাম লেখানো অল্প কয়েকজন বাংলাদেশি ক্রিকেটারের একজন তিনি।

ওয়ানডে ক্রিকেটেও দেশের সর্বকালের সর্বোচ্চ রানসংগ্রাহক তামিম। ২৪৩ ওয়ানডেতে তার সংগ্রহ আট হাজারের বেশি রান। ২০১১ সালে উইজডেন ক্রিকেটার্স অ্যালমানাক তাকে বর্ষসেরা ক্রিকেটার এবং বর্ষসেরা টেস্ট ক্রিকেটারের স্বীকৃতি দেয়। সম্প্রতি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সর্বকনিষ্ঠ সভাপতি হিসেবেও দায়িত্ব গ্রহণ করেছেন তিনি।

এমসিসির প্রধান নির্বাহী ও সেক্রেটারি রব লসন নতুন পাঁচ সদস্যকে স্বাগত জানিয়ে বলেন, ক্রিকেটের প্রতি তাদের আজীবনের নিবেদন, কৃতিত্ব ও অবদানের স্বীকৃতি হিসেবেই এই সম্মান দেওয়া হয়েছে। ভবিষ্যতে এমসিসির সদস্য হিসেবে লর্ডসে তাদের স্বাগত জানানোর অপেক্ষায় রয়েছেন বলেও উল্লেখ করেন তিনি।

১৭৮৭ সালে প্রতিষ্ঠিত মেরিলিবোন ক্রিকেট ক্লাব বিশ্বের অন্যতম ঐতিহ্যবাহী ক্রিকেট প্রতিষ্ঠান। বর্তমানে ক্লাবটির ১৮ হাজার ৩৫০ জন পূর্ণ সদস্য এবং প্রায় ৬ হাজার সহযোগী সদস্য রয়েছেন। লর্ডসের ঐতিহ্য রক্ষা, তৃণমূল পর্যায়ে ক্রিকেটের উন্নয়ন এবং বিশ্বব্যাপী খেলাটির প্রসারে কাজ করে আসছে এমসিসি।

Previous Post

লড়াই করে হার, বিশ্বকাপ মিশন শেষ বাংলাদেশের

Next Post

হারারেতে বাংলাদেশের হতাশার একদিন

Related Posts

আইসিসির মাসসেরার লড়াইয়ে মুশফিক-তাইজুল
বিশেষ প্রতিবেদন

তাইজুলের রেকর্ড ছোঁয়াতেও নেই স্বস্তি, হারের শঙ্কায় বাংলাদেশ

5
টানা ৭ জয়ে উড়ল বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

বিদায়েও গর্বের গল্প লিখল বাংলাদেশ

4
লিটনের জন্য অপেক্ষা করবে বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

লিটনের ফেরার দিনক্ষণ জানাল বিসিবি

7
Next Post
হারারেতে বাংলাদেশের হতাশার একদিন

হারারেতে বাংলাদেশের হতাশার একদিন

Discussion about this post

সর্বশেষ..

আইসিসির মাসসেরার লড়াইয়ে মুশফিক-তাইজুল

তাইজুলের রেকর্ড ছোঁয়াতেও নেই স্বস্তি, হারের শঙ্কায় বাংলাদেশ

by cricbdadmin
0
5

হারারে টেস্টে দ্বিতীয় দিনের খেলা শেষে চাপে রয়েছে বাংলাদেশ। প্রথম ইনিংসে মাত্র ১৪০ রানে অলআউট হওয়ার মাশুল গুনতে হয়েছে সফরকারীদের।...

টানা ৭ জয়ে উড়ল বাংলাদেশ

বিদায়েও গর্বের গল্প লিখল বাংলাদেশ

by cricbdadmin
0
4

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে লড়াই করেও শেষ পর্যন্ত ৪ উইকেটের হার। সেই হারেই শেষ হয়ে গেল বাংলাদেশের নারী দলের বিশ্বকাপ অভিযান।...

লিটনের জন্য অপেক্ষা করবে বাংলাদেশ

লিটনের ফেরার দিনক্ষণ জানাল বিসিবি

by cricbdadmin
0
7

বাংলাদেশ জাতীয় দলের নির্ভরযোগ্য উইকেটকিপার-ব্যাটার লিটন দাসের প্রত্যাবর্তনের অপেক্ষায় ক্রিকেটপ্রেমীরা। বাঁ পায়ের মাংসপেশির চোটের কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ ও...

২৬৪ রানে থামল জুটি!

ব্যর্থতার মাঝেও বাংলাদেশের জন্য সুখবর

by cricbdadmin
0
7

বাংলাদেশ ক্রিকেট দলের সাম্প্রতিক পারফরম্যান্সে হতাশা কাটছেই না। অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার পর জিম্বাবুয়ে সফরেও ব্যাটিং ব্যর্থতা পিছু...

শেষ চারে চার শক্তিশালী দল, শিরোপার লড়াই শুরু ৩০ জুন

শেষ চারে চার শক্তিশালী দল, শিরোপার লড়াই শুরু ৩০ জুন

by cricbdadmin
0
4

২০২৬ আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বের খেলা শেষ হয়েছে। ১২ দলের এই টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে আট দল। শিরোপার...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD