২০২৬ আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বের খেলা শেষ হয়েছে। ১২ দলের এই টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে আট দল। শিরোপার দৌড়ে টিকে থাকা চার দল হলো অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ।
গ্রুপ ‘১’ থেকে অপরাজিত চ্যাম্পিয়ন হিসেবে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে অস্ট্রেলিয়া। পাঁচ ম্যাচের সবকটিতে জয় তুলে ১০ পয়েন্ট নিয়ে শেষ চারে উঠেছে তারা। একই গ্রুপ থেকে চার জয়ে ৮ পয়েন্ট সংগ্রহ করে রানার্সআপ হিসেবে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেছে দক্ষিণ আফ্রিকা।
অন্যদিকে গ্রুপ ‘২’ থেকে অপরাজিত থেকে সেমিফাইনালে উঠেছে ইংল্যান্ড। পাঁচ ম্যাচের সবকটিতে জয় পেয়ে তারা গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে। রানার্সআপ হিসেবে শেষ চার নিশ্চিত করেছে ওয়েস্ট ইন্ডিজ। তিন জয় থেকে ৬ পয়েন্ট পাওয়া ক্যারিবীয়দের সমান পয়েন্ট ছিল শ্রীলঙ্কারও। তবে উন্নত নেট রান রেটের সুবাদে শ্রীলঙ্কাকে পেছনে ফেলে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ।
আগামী ৩০ জুন দ্য ওভাল স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে প্রথম সেমিফাইনাল। বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় মুখোমুখি হবে অস্ট্রেলিয়া ও ওয়েস্ট ইন্ডিজ। দ্বিতীয় সেমিফাইনাল অনুষ্ঠিত হবে ২ জুলাই একই ভেন্যুতে। বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টায় মাঠে নামবে ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা।
দুই সেমিফাইনালের বিজয়ী দল মুখোমুখি হবে শিরোপা নির্ধারণী ফাইনালে। আগামী ৫ জুলাই ঐতিহাসিক লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত হবে ২০২৬ আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল। বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় শুরু হবে শিরোপা নির্ধারণী এই ম্যাচ।










Discussion about this post