Saturday, June 27, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

বাংলাদেশের ফান্ডিং বন্ধের অনুরোধ করিনি: বুলবুল

June 26, 2026
in বিশেষ প্রতিবেদন, মাঠের বাইরে, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
‘২৫ বছর পরও গর্ব করি’ -বুলবুলের কণ্ঠে ফিরে এল ইতিহাস
0
SHARES
11
VIEWS
Share on FacebookShare on Twitter

বাংলাদেশের জন্য আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) আর্থিক সহায়তা বন্ধ করার অনুরোধ জানিয়ে চিঠি দিয়েছেন-এমন সংবাদকে ‘সম্পূর্ণ মিথ্যা’ বলে উড়িয়ে দিয়েছেন সাবেক বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। তিনি বলেছেন, বাংলাদেশের ক্ষতি হতে পারে এমন কোনো অনুরোধ তিনি কখনোই আইসিসির কাছে করেননি এবং ভবিষ্যতেও করবেন না।

সম্প্রতি দেশের একাধিক সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে দাবি করা হয়, বুলবুল আইসিসির কাছে বাংলাদেশের অর্থায়ন বন্ধের আবেদন জানিয়ে চিঠি দিয়েছেন। একই সঙ্গে ক্রিকেটভিত্তিক সংবাদমাধ্যম ক্রিকবাজের এক প্রতিবেদনে বলা হয়, চলতি সপ্তাহের শুরুতে তিনি আইসিসির কাছে ১৪ পৃষ্ঠার একটি চিঠি পাঠিয়েছেন। ওই প্রতিবেদনে আরও দাবি করা হয়, সাবেক বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবালের নেতৃত্বাধীন বর্তমান বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বৈধতা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।

তবে ভিডিও বার্তায় এসব তথ্য সরাসরি অস্বীকার করেছেন বুলবুল। তিনি বলেন, এমন একটি খবর দেখেছেন যেখানে দাবি করা হয়েছে তিনি নাকি আইসিসিকে বাংলাদেশের ফান্ডিং বন্ধ করার অনুরোধ করেছেন। তার ভাষ্য, এটি কখনোই সম্ভব নয় এবং এমন কোনো ঘটনা ঘটেনি। তিনি দাবি করেন, এটি পরিকল্পিতভাবে ছড়ানো একটি মিথ্যা তথ্য।

বুলবুল আরও অভিযোগ করেন, একটি ‘সিন্ডিকেট’ দীর্ঘদিন ধরেই তার বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে আসছে। তিনি বলেন, বিসিবির দায়িত্বে থাকাকালেও প্রতিদিন তাকে বিভিন্নভাবে হয়রানি করা হতো এবং একের পর এক ভিত্তিহীন খবর প্রচার করা হতো। তার দাবি, এসব অপপ্রচারের উদ্দেশ্য ছিল জনমনে বিভ্রান্তি তৈরি করা, তবে প্রতিবারই তা মিথ্যা প্রমাণিত হয়েছে।

নিজের বক্তব্যের পক্ষে উদাহরণ টেনে সাবেক এই বিসিবি সভাপতি বলেন, তিনি বাংলাদেশে অবস্থান করলেও নিয়মিতই গুজব ছড়ানো হতো যে তিনি দেশ ছেড়ে অস্ট্রেলিয়ায় চলে গেছেন। পরে সেই দাবিগুলো অসত্য প্রমাণিত হয়। তার মতে, বর্তমান অভিযোগও একই ধরনের অপপ্রচারের অংশ এবং এটিও শেষ পর্যন্ত মিথ্যা প্রমাণিত হবে।

বুলবুল জোর দিয়ে বলেন, বাংলাদেশের স্বার্থের বিরুদ্ধে যায়-এমন কোনো অনুরোধ তিনি আইসিসির কাছে কখনো করবেন না। পাশাপাশি তিনি প্রশ্ন তোলেন, তার বর্তমান অবস্থানে আইসিসির কাছে এমন কোনো অনুরোধ করলেও সেটি কেন গুরুত্ব পাবে। তার ভাষায়, বর্তমানে আইসিসির সঙ্গে তার সেই ধরনের কোনো যোগাযোগ বা প্রভাবও নেই।

গত বছরের অক্টোবরে অনুষ্ঠিত বিসিবি নির্বাচনে অনিয়মের অভিযোগ ওঠার পর জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) তদন্ত শেষে গত ৭ এপ্রিল বুলবুলের নেতৃত্বাধীন কমিটিকে বাতিল ঘোষণা করে। ওই নির্বাচনে তিনি বিসিবির সভাপতি নির্বাচিত হয়েছিলেন।

পরে সাবেক জাতীয় অধিনায়ক তামিম ইকবালের নেতৃত্বে একটি অ্যাডহক কমিটিকে বোর্ড পরিচালনার দায়িত্ব দেওয়া হয়। সেই কমিটির অধীনেই ৭ জুন নির্বাচন অনুষ্ঠিত হয়। চার বছরের জন্য বিসিবির সভাপতি নির্বাচিত হন তামিম ইকবাল।

Previous Post

ব্রাজিলের মুখোমুখি জাপান, জয় নিয়ে মরক্কোর সামনে নেদারল্যান্ডস

Next Post

জুলাই থেকে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ দ্বিতীয় মৌসুমের নিবন্ধন

Related Posts

মেসির ইতিহাস গড়া ম্যাচে অস্ট্রিয়াকে হারিয়ে নক আউটে  আর্জেন্টিনা
অনান্য খেলা

নকআউটে আর্জেন্টিনার প্রতিপক্ষ ইতিহাস গড়া কেপ ভার্দে

1
জাকের আলী অনিকের খেলা এখনও অনিশ্চিত
বিশেষ প্রতিবেদন

জিম্বাবুয়ের দুই সেঞ্চুরির জবাবে ব্যর্থ বাংলাদেশের ব্যাটাররা

6
জুলাই থেকে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ দ্বিতীয় মৌসুমের নিবন্ধন
বিশেষ প্রতিবেদন

জুলাই থেকে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ দ্বিতীয় মৌসুমের নিবন্ধন

9
Next Post
জুলাই থেকে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ দ্বিতীয় মৌসুমের নিবন্ধন

জুলাই থেকে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ দ্বিতীয় মৌসুমের নিবন্ধন

Discussion about this post

সর্বশেষ..

মেসির ইতিহাস গড়া ম্যাচে অস্ট্রিয়াকে হারিয়ে নক আউটে  আর্জেন্টিনা

নকআউটে আর্জেন্টিনার প্রতিপক্ষ ইতিহাস গড়া কেপ ভার্দে

by cricbdadmin
0
1

বিশ্বকাপের শেষ ৩২ দলের পর্বে আর্জেন্টিনার প্রতিপক্ষ নির্ধারিত হয়েছে। ‘জে’ গ্রুপের চ্যাম্পিয়ন হিসেবে নকআউটে ওঠা বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের সামনে এবার চ্যালেঞ্জ...

জাকের আলী অনিকের খেলা এখনও অনিশ্চিত

জিম্বাবুয়ের দুই সেঞ্চুরির জবাবে ব্যর্থ বাংলাদেশের ব্যাটাররা

by cricbdadmin
0
6

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে জিম্বাবুয়ে ‘এ’ দলের বিপক্ষে চার দিনের ম্যাচে চাপে পড়েছে বাংলাদেশ ইমার্জিং দল। সফরকারীদের দুই সেঞ্চুরির জবাবে...

জুলাই থেকে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ দ্বিতীয় মৌসুমের নিবন্ধন

জুলাই থেকে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ দ্বিতীয় মৌসুমের নিবন্ধন

by cricbdadmin
0
9

দেশের তৃণমূল পর্যায়ের ক্রীড়াঙ্গনে নতুন উদ্দীপনা সৃষ্টি করতে আগামী ১ জুলাই থেকে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর দ্বিতীয় মৌসুমের নিবন্ধন কার্যক্রম শুরু...

‘২৫ বছর পরও গর্ব করি’ -বুলবুলের কণ্ঠে ফিরে এল ইতিহাস

বাংলাদেশের ফান্ডিং বন্ধের অনুরোধ করিনি: বুলবুল

by cricbdadmin
0
11

বাংলাদেশের জন্য আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) আর্থিক সহায়তা বন্ধ করার অনুরোধ জানিয়ে চিঠি দিয়েছেন-এমন সংবাদকে ‘সম্পূর্ণ মিথ্যা’ বলে উড়িয়ে দিয়েছেন...

ব্রাজিলের মুখোমুখি জাপান, জয় নিয়ে মরক্কোর সামনে নেদারল্যান্ডস

ব্রাজিলের মুখোমুখি জাপান, জয় নিয়ে মরক্কোর সামনে নেদারল্যান্ডস

by cricbdadmin
0
5

বিশ্বকাপের গ্রুপ ‘এফ’-এর সব হিসাব-নিকাশ শেষ হয়েছে দুটি গুরুত্বপূর্ণ ম্যাচের মাধ্যমে। ডালাসে জাপান ও সুইডেন ১–১ গোলে ড্র করার পাশাপাশি...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD