Tuesday, July 14, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

যুব ক্রিকেটে নতুন অধ্যায়, মেন্টর মাহমুদউল্লাহ, প্রধান কোচ হান্নান

June 22, 2026
in বিশেষ প্রতিবেদন, ব্লগ, মাঠের বাইরে, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
নিলামে রিয়াদসহ ২৩ বাংলাদেশি ক্রিকেটার
0
SHARES
11
VIEWS
Share on FacebookShare on Twitter

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলার পরও মাঠের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেননি মাহমুদউল্লাহ রিয়াদ। ঘরোয়া ক্রিকেটে নিয়মিত খেলে যাওয়া এই অভিজ্ঞ ক্রিকেটার এবার যুক্ত হচ্ছেন নতুন ভূমিকায়। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তাকে অনূর্ধ্ব-১৯ দলের মেন্টর বা পরামর্শক হিসেবে নিয়োগ দিয়েছে। একই সঙ্গে যুব ক্রিকেটের কোচিং কাঠামোতেও বড় পরিবর্তন এনেছে বোর্ড। অনূর্ধ্ব-১৯ দলের নতুন প্রধান কোচ হিসেবে দায়িত্ব পেয়েছেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার ও সাবেক নির্বাচক হান্নান সরকার।

বিসিবির পরিকল্পনা অনুযায়ী, মাহমুদউল্লাহ শুধু অনূর্ধ্ব-১৯ দলের সঙ্গেই কাজ করবেন না; ডেভেলপমেন্ট পর্যায়ের বিভিন্ন দলের ক্রিকেটারদেরও পরামর্শ দেবেন। বোর্ডের দীর্ঘমেয়াদি পরিকল্পনায় তরুণ ক্রিকেটারদের মানসিক ও পেশাদার বিকাশে তার অভিজ্ঞতাকে কাজে লাগানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া অস্ট্রেলিয়া সফরে যাওয়া হাই পারফরম্যান্স (এইচপি) ইউনিটের সঙ্গেও তাকে যুক্ত করতে আগ্রহী বিসিবি। একই সফরে অস্ট্রেলিয়াপ্রবাসী সাবেক ওপেনার ইমরুল কায়েসকেও কোচিং প্যানেলে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে।

যুব দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পাওয়া হান্নান সরকারের জন্য এটি নতুন হলেও কোচিংয়ের অভিজ্ঞতা তার দীর্ঘদিনের। এর আগে জাতীয় দলের নির্বাচক হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। পাশাপাশি বিভিন্ন পর্যায়ে কোচ হিসেবেও কাজ করেছেন। বিসিবি তাকে দুই বছরের চুক্তিতে নিয়োগ দিয়েছে।

বোর্ড জানিয়েছে, অনূর্ধ্ব-১৯ দলের কার্যক্রম চলাকালে তাকে পুরোপুরি যুব দলের সঙ্গেই কাজ করতে হবে। বোর্ডের নীতিমালা অনুযায়ী, চুক্তিবদ্ধ কোচরা ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) ও বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) যেকোনো একটিতে কাজ করার সুযোগ পাবেন।

সম্প্রতি অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে প্রত্যাশা পূরণ করতে পারেনি বাংলাদেশ। ২০২৬ আসরে দ্বিতীয় রাউন্ড থেকেই বিদায় নিতে হয় যুবা টাইগারদের। সেই ব্যর্থতার পরই ২০২৮ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপকে সামনে রেখে নতুন পরিকল্পনা হাতে নিয়েছে বিসিবি। এর অংশ হিসেবেই কোচিং স্টাফ ও সহায়ক কাঠামোয় পরিবর্তন আনা হয়েছে।

বর্তমানে ৪৫ জন ক্রিকেটারকে নিয়ে চলছে যুব দলের প্রশিক্ষণ কার্যক্রম। এর আগে দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করা নাভিদ নেওয়াজের সঙ্গে গত মাসে চুক্তির মেয়াদ শেষ হয়। এরপর থেকেই নতুন কোচ নিয়োগ নিয়ে আলোচনা চলছিল। অবশেষে সেই জল্পনার অবসান ঘটিয়ে হান্নান সরকারের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে বিসিবি।

নতুন দায়িত্ব গ্রহণের পর নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে হান্নান সরকার বলেন, কোচ হওয়ার স্বপ্ন তার অনেক দিনের। নির্বাচক হওয়ার আগেও কোচিংয়ের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। দীর্ঘ সময় নির্বাচকের দায়িত্ব পালনের পর দেশীয় কোচদের এগিয়ে আনার বিসিবির উদ্যোগ তাকে নতুন করে স্বপ্ন দেখিয়েছে বলেও জানান তিনি।

Previous Post

১৭ বছর পর ইংল্যান্ডে টেস্ট খেলতে যাচ্ছে বাংলাদেশ!

Next Post

প্রযুক্তির ছোঁয়ায় বদলাবে বাংলাদেশের ক্রিকেট, বিসিবির নতুন পরিকল্পনা

Related Posts

সাকিবের ছন্দপতন, বড় হারে বিপাকে এমিরেটস
বিশেষ প্রতিবেদন

সাকিব ছন্দ হারাচ্ছেন-ফর্ম কি চিন্তার কারণ?

4
আইসিসির মাসসেরার দৌড়ে মোসাদ্দেক
বিশেষ প্রতিবেদন

আইসিসির মাসসেরার দৌড়ে মোসাদ্দেক

7
বিপিএল শেষ মোসাদ্দেকের
বিশেষ প্রতিবেদন

ফেরার গল্প থামাতে চান না মোসাদ্দেক

11
Next Post
বর্জন সংকটে প্রথম বিভাগ লিগ, শুরু ১৪ ডিসেম্বর শুরু

প্রযুক্তির ছোঁয়ায় বদলাবে বাংলাদেশের ক্রিকেট, বিসিবির নতুন পরিকল্পনা

Discussion about this post

সর্বশেষ..

সাকিবের ছন্দপতন, বড় হারে বিপাকে এমিরেটস

সাকিব ছন্দ হারাচ্ছেন-ফর্ম কি চিন্তার কারণ?

by cricbdadmin
0
4

সাকিব আল হাসানের নামের সঙ্গে ‘ফিরে আসা’ শব্দটি নতুন নয়। ক্যারিয়ারের নানা সময় সমালোচনার মুখে পড়েও মাঠের পারফরম্যান্সে জবাব দিয়েছেন...

আইসিসির মাসসেরার দৌড়ে মোসাদ্দেক

আইসিসির মাসসেরার দৌড়ে মোসাদ্দেক

by cricbdadmin
0
7

চার বছর পর জাতীয় দলে ফিরে নিজেকে নতুন করে চিনিয়েছেন মোসাদ্দেক হোসেন সৈকত। অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজে ব্যাট-বল হাতে দুর্দান্ত...

বিপিএল শেষ মোসাদ্দেকের

ফেরার গল্প থামাতে চান না মোসাদ্দেক

by cricbdadmin
0
11

চার বছর অপেক্ষার পর জাতীয় দলে ফিরে ওয়ানডে সিরিজে নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন মোসাদ্দেক হোসেন সৈকত। এবার সেই ছন্দ ধরে...

পারিশ্রমিকে পরিবর্তন, কাঠামোতে নতুন ভাবনা-তামিমের প্রথম পদক্ষেপ

বানভাসিদের পাশে দাঁড়ানোর ঘোষণা বিসিবির

by cricbdadmin
0
7

টানা ভারী বর্ষণে দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের বিস্তীর্ণ এলাকা এখন বন্যার পানিতে তলিয়ে গেছে। চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবানসহ বিভিন্ন জেলায় লাখো মানুষ পানিবন্দি...

কেন্ট মাতিয়ে ফের জাতীয় দলের ডাকে হাসান

হাসান মাহমুদের লড়াই বৃথা, হেরে আসর শেষ কেন্টের

by cricbdadmin
0
6

ইংল্যান্ডের টি-টোয়েন্টি ব্লাস্টে শেষ ম্যাচেও বল হাতে নিজের ধারাবাহিকতা ধরে রেখেছেন বাংলাদেশের পেসার হাসান মাহমুদ। কেন্টের হয়ে মিডলসেক্সের বিপক্ষে দুটি...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD