Sunday, June 21, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

জয় চাই, তবে ভবিষ্যতের দলও গড়তে হবে-বাংলাদেশ নিয়ে সিমন্সের ভাবনা

June 21, 2026
in বিশেষ প্রতিবেদন, মাঠের বাইরে, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
২০২৭ সাল পর্যন্ত বাংলাদেশের কোচ থাকছেন ফিল সিমন্স
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

অস্ট্রেলিয়ার বিপক্ষে সদ্য শেষ হওয়া সিরিজে বাংলাদেশ দলের জার্সিতে অভিষেক হয়েছিল আব্দুল গাফফার সাকলাইনের। পেস বোলিংয়ের পাশাপাশি ব্যাটিং সামর্থ্যের কারণে দলে জায়গা পাওয়া এই অলরাউন্ডার অবশ্য নিজের প্রথম সিরিজে খুব বেশি সুযোগ কাজে লাগাতে পারেননি। দ্বিতীয় ম্যাচে ব্যাট ও বলে প্রত্যাশিত পারফরম্যান্স করতে না পারায় শেষ ম্যাচের একাদশে জায়গা হয়নি তার।

তবে সাকলাইনের বাদ পড়াকে নিয়ে কোনো নেতিবাচক বার্তা দিতে চাননি প্রধান কোচ ফিল সিমন্স। বরং তরুণ এই ক্রিকেটারকে নিয়ে দীর্ঘমেয়াদি পরিকল্পনার কথাই জানিয়েছেন তিনি। কোচের মতে, মাত্র দুটি ম্যাচ দিয়ে কোনো ক্রিকেটারের মূল্যায়ন করা ঠিক নয়।

সাকলাইন প্রসঙ্গে সিমন্স বলেন, ‘সাকলাইনকে আমরা চোখের আড়াল করিনি। এখানে পাঁচজন পেসার আছে। আমরা সবাইকে দুটি করে ম্যাচ খেলার সুযোগ দিতে চেয়েছি। সাকলাইনের গত ম্যাচ ভালো যায়নি। তবে ওকে আমরা ভবিষ্যতের জন্য ভাবছি। দুটি ম্যাচ দিয়েই শেষ হবে না। ওকে নিয়মিত খেলাতে চাই। প্রতিটি সিরিজে ওকে যত বেশি সুযোগ দেওয়া যায়। তাতে সেও শিখতে থাকবে। ২০২৮ বিশ্বকাপ মাথায় রেখেই আমরা প্রস্তুত হচ্ছি।’

বাংলাদেশের বর্তমান দল গঠনের ক্ষেত্রে শুধু তাৎক্ষণিক সাফল্য নয়, ভবিষ্যতের জন্য শক্তিশালী বেঞ্চ তৈরি করাও গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সিমন্স। তাঁর মতে, বড় টুর্নামেন্ট কিংবা দীর্ঘ সিরিজে মূল ক্রিকেটারদের বিকল্প প্রস্তুত রাখা জরুরি।

তিনি বলেন, ‘প্রতি সিরিজে আমাদের লক্ষ্য সিরিজ জেতা। তবে দল গড়ে তোলার দিকেও মনোযোগ রাখতে হবে। আমরা জানি তাসকিন, মুস্তাফিজ, রানারা কী করতে পারে। সাকলাইনকে নিয়েছি কারণ আমরা এমন একজন পেসার চাচ্ছিলাম যে ব্যাট করতে পারে। সাকলাইন-সাইফউদ্দিন দুজনই তা পারে। সাকিবও ভাবনায় আছে তবে এখন চোটের জন্য বাইরে। আমরা জয়ের জন্যই খেলি। তবে মূল খেলোয়াড়রা চোটে পড়লে কী হবে? আপনাকে ব্যাকআপ তৈরি রাখতে হবে।’

শেষ ম্যাচে মুস্তাফিজুর রহমানকে একাদশের বাইরে রাখার কারণ জানতে চাওয়া হলে একই ব্যাখ্যা দেন বাংলাদেশ কোচ। তার মতে, সবাইকে সুযোগ দেওয়ার পরিকল্পনার অংশ হিসেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মুস্তাফিজ প্রসঙ্গে সিমন্স বলেন, ‘মুস্তাফিজও সে কারণে নেই, যে কারণে সাকলাইন নেই। আমরা সবাইকে দুটি করে ম্যাচ দিতে চেয়েছি।’

সীমিত ওভারের ক্রিকেটের ব্যস্ততা শেষ করে এখন বাংলাদেশের সামনে লাল বলের পরীক্ষা। ২৮ জুন জিম্বাবুয়ের বিপক্ষে হারারে টেস্ট দিয়ে শুরু হবে নতুন চ্যালেঞ্জ। টেস্ট দলের ক্রিকেটাররা ইতোমধ্যে জিম্বাবুয়ের পথে রওনা হলেও টি-টোয়েন্টি দলের সঙ্গে বাংলাদেশে রয়েছেন সিমন্স।

টেস্ট ক্রিকেট নিয়েও নিজের ভাবনার কথা জানিয়েছেন এই কোচ। তাঁর কাছে প্রতিপক্ষ নয়, নিজেদের মান ধরে রাখাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। জিম্বাবুয়ে হোক কিংবা ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী দল, টেস্ট ক্রিকেটে নিজেদের মান অনুযায়ী খেলতে চান তিনি।

সিমন্স বলেন, ‘পাকিস্তানের বিপক্ষে সর্বশেষ দুই টেস্টে আমরা যেভাবে খেলেছি, টেস্টে আমরা ঠিক এভাবেই খেলতে চাই। জিম্বাবুয়েতেও এভাবেই খেলতে চাই। আপনি জিম্বাবুয়ের বিপক্ষে খেলুন বা ইংল্যান্ড তাতে কিছু যায় আসে না। টেস্ট ক্রিকেট খেলছেন আপনি। যে ফরম্যাটই খেলি, আমাদের স্ট্যান্ডার্ড অনুযায়ী খেলতে হবে।’

জিম্বাবুয়ে সফরের পর আবার অস্ট্রেলিয়ায় যেতে হবে বাংলাদেশকে। সেখানে অজিদের বিপক্ষে দুটি টেস্ট অপেক্ষা করছে টাইগারদের জন্য, যা নিঃসন্দেহে বড় পরীক্ষা। তবে এখনই অস্ট্রেলিয়া নিয়ে ভাবতে চান না সিমন্স। তাঁর পূর্ণ মনোযোগ আপাতত জিম্বাবুয়ে সিরিজে।

তিনি বলেন, ‘অস্ট্রেলিয়া সফরের জন্য ভালো প্রস্তুতি নিতে হবে। অস্ট্রেলিয়া যাওয়ার আগে সময় আছে। জিম্বাবুয়ে আবার ভিন্ন কন্ডিশন। এ মুহূর্তে আমরা জিম্বাবুয়ে টেস্ট নিয়েই ভাবছি।’

Previous Post

টি-টোয়েন্টিতে অসহায় বাংলাদেশ, হোয়াইটওয়াশের লজ্জায় টাইগাররা

Related Posts

টি-টোয়েন্টিতে অসহায় বাংলাদেশ, হোয়াইটওয়াশের লজ্জায় টাইগাররা
বিশেষ প্রতিবেদন

টি-টোয়েন্টিতে অসহায় বাংলাদেশ, হোয়াইটওয়াশের লজ্জায় টাইগাররা

7
হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচে ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ ১০৯
বিশেষ প্রতিবেদন

হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচে ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ ১০৯

4
হৃদয়ের নেতৃত্বে টি-টোয়েন্টি যাত্রা শুরু, ব্যাটিংয়ে বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

শেষ লড়াইয়ে নতুন সমীকরণ, তিন পরিবর্তন বাংলাদেশ দলে

8

Discussion about this post

সর্বশেষ..

২০২৭ সাল পর্যন্ত বাংলাদেশের কোচ থাকছেন ফিল সিমন্স

জয় চাই, তবে ভবিষ্যতের দলও গড়তে হবে-বাংলাদেশ নিয়ে সিমন্সের ভাবনা

by cricbdadmin
0
0

অস্ট্রেলিয়ার বিপক্ষে সদ্য শেষ হওয়া সিরিজে বাংলাদেশ দলের জার্সিতে অভিষেক হয়েছিল আব্দুল গাফফার সাকলাইনের। পেস বোলিংয়ের পাশাপাশি ব্যাটিং সামর্থ্যের কারণে...

টি-টোয়েন্টিতে অসহায় বাংলাদেশ, হোয়াইটওয়াশের লজ্জায় টাইগাররা

টি-টোয়েন্টিতে অসহায় বাংলাদেশ, হোয়াইটওয়াশের লজ্জায় টাইগাররা

by cricbdadmin
0
7

ওয়ানডে সিরিজ জয়ের স্মৃতি তখনও টাটকা। সেই আত্মবিশ্বাস নিয়েই টি-টোয়েন্টি সিরিজে মাঠে নেমেছিল বাংলাদেশ। কিন্তু ছোট সংস্করণের ক্রিকেটে পুরোপুরি ভিন্ন...

হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচে ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ ১০৯

হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচে ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ ১০৯

by cricbdadmin
0
4

চট্টগ্রামে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে ব্যাট হাতে আবারও হতাশ করেছে বাংলাদেশ। হোয়াইটওয়াশ এড়ানোর লক্ষ্যে মাঠে নামা স্বাগতিকরা শুরু থেকেই...

হৃদয়ের নেতৃত্বে টি-টোয়েন্টি যাত্রা শুরু, ব্যাটিংয়ে বাংলাদেশ

শেষ লড়াইয়ে নতুন সমীকরণ, তিন পরিবর্তন বাংলাদেশ দলে

by cricbdadmin
0
8

সিরিজের ভাগ্য আগেই নির্ধারিত হয়ে গেছে। প্রথম দুই ম্যাচে পরাজয়ের কারণে অস্ট্রেলিয়ার কাছে টি-টোয়েন্টি সিরিজ খুইয়েছে বাংলাদেশ। তবে শেষ ম্যাচে...

নাহিদার শততম ম্যাচে হারল বাংলাদেশ

পাকিস্তানকে হারিয়ে আনন্দে ভাসছেন নাহিদা

by cricbdadmin
0
9

আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে নতুন ইতিহাস লিখেছে বাংলাদেশের মেয়েরা। চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে ২৩ রানে হারিয়ে শুধু গুরুত্বপূর্ণ একটি জয়ই পায়নি...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD