Monday, July 6, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

বিশ্বকাপে সাফল্যই বাংলাদেশের আসল লক্ষ্য, বললেন সৌম্য

June 13, 2026
in বিশেষ প্রতিবেদন, মাঠের বাইরে, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
আমি সবসময় চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখি
0
SHARES
12
VIEWS
Share on FacebookShare on Twitter

আফগানিস্তানের মতো দলও বিশ্বকাপের সেমিফাইনাল খেলে ফেলেছে। অথচ আন্তর্জাতিক ক্রিকেটে দীর্ঘ পথচলা সত্ত্বেও বাংলাদেশ এখনও বড় কোনো বৈশ্বিক টুর্নামেন্টে নিজেদের শক্ত অবস্থান তৈরি করতে পারেনি। তাই ভবিষ্যৎ পরিকল্পনায় এখন বিশ্বকাপে স্মরণীয় সাফল্য অর্জনের লক্ষ্যকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে টাইগাররা।

এ বিষয়ে খোলামেলা কথা বলেছেন পেসার মুস্তাফিজুর রহমান। তার মতে, বিশ্বকাপ জয়ের স্বপ্ন বাস্তবায়ন করতে হলে বাংলাদেশের ক্রিকেটারদের মানসিকতা ও পারফরম্যান্সে আরও উন্নতি আনতে হবে।

মুস্তাফিজ বলেন, ‘যদি আমরা আসলেই বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়ার যোগ্য হই, তাহলে আমাদের আরও ভালো হওয়া উচিৎ। ভালো বলতে, ওদের (অস্ট্রেলিয়ার) ৫ উইকেট যাওয়ার পরও দেখলাম ওর দুইজন রান করছে। ওরা প্রমাণ করে যে ওরা বড় টিম। ৬০/৭০ রানে ৫ উইকেট হারানোর পরও রান করেছে। আমরা এরকম সুযোগ পেলেও ঝুলে আছি, আমি কয়টা রান করলাম, বাকিটা ও করবে। আরে আমি আসব কেন? আমি, তাসকিন- আমরা ব্যাটিং করতে যাব কেন?’

মুস্তাফিজের এই মন্তব্যে উঠে এসেছে বড় দলের অন্যতম বৈশিষ্ট্য-সংকটের মধ্যেও লড়াই চালিয়ে যাওয়া এবং দলের প্রত্যেক সদস্যের দায়িত্ব নেওয়ার মানসিকতা। অস্ট্রেলিয়ার মতো সফল দলগুলোর সঙ্গে বাংলাদেশের পার্থক্য কোথায়, সেটিও স্পষ্ট করেছেন এই বাঁহাতি পেসার।

তৃতীয় ওয়ানডের আগে সংবাদ সম্মেলনে মুস্তাফিজের বক্তব্য নিয়ে প্রশ্ন করা হলে সৌম্য সরকারও তার সঙ্গে একমত পোষণ করেন। তিনি মনে করেন, আইসিসির বড় টুর্নামেন্টে ভালো ফল করতে না পারলে আন্তর্জাতিক ক্রিকেটে যথাযথ মূল্যায়ন পাওয়া কঠিন।

সৌম্য বলেন, ‘একটা বিশ্বকাপ শেষ হলে নতুন করে দল নিয়ে চিন্তা করে পরের বিশ্বকাপ নিয়ে। মুস্তাফিজ যে কথাগুলো বলেছে অবশ্যই সঠিক, বড় দল হতে গেলে এসব করতেই হবে। আইসিসি বা বড় ইভেন্টে আপনি ভালো না করলে সেভাবে গোণায় ধরে না। আমরাও চাচ্ছি যেন দল হয়ে যেকোনো বড় টুর্নামেন্টে এমন কিছু করতে পারি যাতে দলকে উচ্চ পর্যায়ে নিয়ে যেতে পারি।’

বাংলাদেশ ক্রিকেটে সাম্প্রতিক সময়ে বেশ কিছু ইতিবাচক পরিবর্তন দেখা গেলেও বিশ্বকাপ কিংবা আইসিসির বড় আসরে উল্লেখযোগ্য সাফল্যের অভাব এখনও আলোচনার বিষয়। সেই বাস্তবতা মাথায় রেখেই এখন নিজেদের আরও পরিণত ও প্রতিযোগিতামূলক দল হিসেবে গড়ে তুলতে চায় টাইগাররা। দলের ক্রিকেটারদের বিশ্বাস, বড় মঞ্চে বড় পারফরম্যান্সই বাংলাদেশকে বিশ্ব ক্রিকেটে নতুন উচ্চতায় নিয়ে যেতে পারে।

Previous Post

ইতিহাসের পর নতুন মিশন, অজিদের বিপক্ষে ‘পূর্ণতা’ খুঁজছে বাংলাদেশ

Next Post

বাংলাদেশ দলে লিজেন্ডস অধিনায়ক শেখ মেহেদি

Related Posts

মিরপুরে রানার ঝড়, প্রশংসা আমির–হেসনের
বিশেষ প্রতিবেদন

মাশরাফি-রুবেলকে ছাড়িয়ে নতুন রেকর্ড নাহিদ রানার

6
শূন্য রানে ৩ উইকেট শেষ অস্ট্রেলিয়ার, মিরপুরে বাংলাদেশের দারুণ শুরু
বিশেষ প্রতিবেদন

টস জিতে বোলিং, শুরুতেই তাসকিনের তোপে চাপে জিম্বাবুয়ে

5
৫০০ উইকেট শিকারের অপেক্ষা বাড়ল সাকিবের
বিশেষ প্রতিবেদন

ছয় মাস পর ফিরে কেমন করলেন সাকিব?

6
Next Post
বাংলাদেশ দলে লিজেন্ডস অধিনায়ক শেখ মেহেদি

বাংলাদেশ দলে লিজেন্ডস অধিনায়ক শেখ মেহেদি

Discussion about this post

সর্বশেষ..

মিরপুরে রানার ঝড়, প্রশংসা আমির–হেসনের

মাশরাফি-রুবেলকে ছাড়িয়ে নতুন রেকর্ড নাহিদ রানার

by cricbdadmin
0
6

নাহিদ রানার রেকর্ড গড়া বোলিংয়ে প্রথম ওয়ানডেতে মাত্র ১৪১ রানে অলআউট হয়েছে জিম্বাবুয়ে। হারারে স্পোর্টস ক্লাবে টসে জিতে আগে বোলিংয়ের...

শূন্য রানে ৩ উইকেট শেষ অস্ট্রেলিয়ার, মিরপুরে বাংলাদেশের দারুণ শুরু

টস জিতে বোলিং, শুরুতেই তাসকিনের তোপে চাপে জিম্বাবুয়ে

by cricbdadmin
0
5

হারারের নতুন উইকেটে আর্দ্রতার সুবিধা নেওয়ার লক্ষ্যেই টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। আজ ম্যাচের...

৫০০ উইকেট শিকারের অপেক্ষা বাড়ল সাকিবের

ছয় মাস পর ফিরে কেমন করলেন সাকিব?

by cricbdadmin
0
6

দীর্ঘ ছয় মাস পর আবারও কোনো বড় ফ্র্যাঞ্চাইজি লিগে মাঠে নামলেন বাংলাদেশের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান। মেজর লিগ ক্রিকেটে...

ব্রাজিলের দুঃস্বপ্ন, হালান্ডের জোড়া গোলে নরওয়ের মহাকাব্য

ব্রাজিলের দুঃস্বপ্ন, হালান্ডের জোড়া গোলে নরওয়ের মহাকাব্য

by cricbdadmin
0
6

প্রায় পুরো ম্যাচজুড়ে বলের নিয়ন্ত্রণ ছিল ব্রাজিলের দখলে। সুযোগও তৈরি হয়েছিল অসংখ্য। কিন্তু গোলরক্ষক ওরইয়ান নাইল্যান্ডকে টপকাতে না পারার খেসারত...

পিএসএলে বড় মঞ্চে ইমনকে নিয়ে স্বপ্ন

ইমন-হাসানও পাচ্ছেন বিসিবির এনওসি

by cricbdadmin
0
6

বিদেশি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট ও কাউন্টি লিগে খেলার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে অনাপত্তিপত্র (এনওসি) পেতে যাচ্ছেন তিন ক্রিকেটার। ইংল্যান্ডের...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD