Tuesday, June 9, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

ডিপিএলে জমে উঠেছে শিরোপার লড়াই

June 9, 2026
in ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ, বিশেষ প্রতিবেদন, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
এক নজরে দেখে নিন ডিপিএলের ১২ দল
0
SHARES
7
VIEWS
Share on FacebookShare on Twitter

২০২৬ ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) শিরোপা দৌড় এখন চরম উত্তেজনার পর্যায়ে। কে হবে এবারের চ্যাম্পিয়ন, তা জানতে অপেক্ষা করতে হবে শেষ রাউন্ড পর্যন্ত। বিকেএসপিতে ঢাকা লেপার্ডসের কাছে মোহামেডানের ৫ উইকেটের হারে শিরোপা সমীকরণ আরও জটিল হয়ে উঠেছে।

১০ ম্যাচ শেষে মোহামেডান, আবাহনী ও প্রাইম ব্যাংক-তিন দলেরই সংগ্রহ ১৬ পয়েন্ট। নেট রানরেটে এগিয়ে থাকায় মোহামেডান রয়েছে শীর্ষে। দ্বিতীয় স্থানে আবাহনী এবং তৃতীয় স্থানে প্রাইম ব্যাংক। আগামী ১১ জুন অনুষ্ঠিতব্য শেষ রাউন্ডের ম্যাচগুলোই নির্ধারণ করবে শিরোপার ভাগ্য।

আবাহনী শেষ ম্যাচে মোহামেডানকে হারাতে পারলেই চ্যাম্পিয়ন হবে। অন্যদিকে প্রাইম ব্যাংকের শিরোপা জিততে হলে নিজেদের ম্যাচে ঢাকা লেপার্ডসকে হারানোর পাশাপাশি মোহামেডানেরও আবাহনীর বিপক্ষে জয় প্রয়োজন। কারণ আবাহনী জয় পেলে তাদেরও পয়েন্ট হবে ১৮, যা প্রাইম ব্যাংকের সমান হবে। সে ক্ষেত্রে মুখোমুখি লড়াইয়ে এগিয়ে থাকায় আবাহনীই শিরোপা জিতবে। তবে শেষ রাউন্ডে মোহামেডান ও প্রাইম ব্যাংক উভয়েই জয় পেলে চ্যাম্পিয়ন হবে প্রাইম ব্যাংক।

মিরপুরে আগামীকাল শুরু হচ্ছে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। একই সময়ে রাজশাহী ও বগুড়ায় চলছে জিম্বাবুয়ে ‘এ’ ও বাংলাদেশ ইমার্জিং দলের ওয়ানডে সিরিজ। ফলে তাওহীদ হৃদয়সহ কয়েকজন তারকা ক্রিকেটারকে ছাড়াই মাঠে নামে মোহামেডান। আগে ব্যাটিং করে তারা ৮ উইকেটে ২২৫ রান সংগ্রহ করে। জবাবে জাওয়াদ আবরারের ৬৬ ও মুমিনুল হকের অপরাজিত ৯৩ রানের ইনিংসে ভর করে ৩৪.৩ ওভারে ৫ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় ঢাকা লেপার্ডস। ম্যাচসেরার পুরস্কার জিতেছেন মুমিনুল।

অন্যদিকে ইউল্যাব ক্রিকেট গ্রাউন্ডে দশম রাউন্ডের ম্যাচে সিটি ক্লাবের বিপক্ষে লিজেন্ডস অব রূপগঞ্জের হয়ে ইতিহাস গড়েছেন হাবিবুর রহমান সোহান। মাত্র ৪৫ বলে সেঞ্চুরি করে তিনি বাংলাদেশি ব্যাটারদের মধ্যে লিস্ট ‘এ’ ক্রিকেটের দ্রুততম শতকের রেকর্ড গড়েছেন। এর আগে ২০২৩ সালের বাংলাদেশ ক্রিকেট লিগে ৪৯ বলে সেঞ্চুরি করে এই রেকর্ডের মালিকও ছিলেন সোহান নিজেই।

রেকর্ড গড়া ইনিংসে ৫৮ বলে ৮টি চার ও ১৩টি ছক্কায় ১৩০ রান করেন সোহান। তার দুর্দান্ত ব্যাটিংয়ে টস জিতে আগে ব্যাট করা রূপগঞ্জ ৪৪.৪ ওভারে ৩২২ রান সংগ্রহ করে। জবাবে সিটি ক্লাব ২৪৮ রানে অলআউট হয়ে গেলে ৭৪ রানের জয় পায় রূপগঞ্জ। সিটি ক্লাবের হয়ে সাদিকুর রহমান ১১০ বলে ১০১ রান করলেও তা দলকে হার এড়াতে পারেনি।

পয়েন্ট তালিকায় ১২ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে রয়েছে লিজেন্ডস অব রূপগঞ্জ। পঞ্চম, ষষ্ঠ ও সপ্তম স্থানে থাকা ঢাকা লেপার্ডস, বসুন্ধরা স্ট্রাইকার্স এবং অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাবের প্রত্যেকের সংগ্রহ ১০ পয়েন্ট। অষ্টম ও নবম স্থানে থাকা গাজী গ্রুপ ক্রিকেটার্স এবং সিটি ক্লাবের পয়েন্ট ৮। অন্যদিকে ৬, ৪ ও ২ পয়েন্ট নিয়ে যথাক্রমে দশম, একাদশ ও দ্বাদশ স্থানে রয়েছে রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব, গুলশান ক্রিকেট ক্লাব এবং ব্রাদার্স ইউনিয়ন।

এবারের ডিপিএলে থাকছে না সুপার লিগ কিংবা রেলিগেশন লিগ। ১২টি দল একবার করে একে অপরের মুখোমুখি হবে। ৬৬ ম্যাচ শেষে পয়েন্ট তালিকার শীর্ষে থাকা দল চ্যাম্পিয়ন হবে এবং তলানিতে থাকা দুই দল অবনমিত হয়ে প্রথম বিভাগে নেমে যাবে।

Previous Post

ইতিহাস বদলের মিশনে বাংলাদেশ, সামনে অস্ট্রেলিয়া

Next Post

শান্ত-মোসাদ্দেকে ভর করে চ্যালেঞ্জিং সংগ্রহ বাংলাদেশের

Related Posts

শান্ত-মোসাদ্দেকে ভর করে চ্যালেঞ্জিং সংগ্রহ বাংলাদেশের
বিশেষ প্রতিবেদন

শান্ত-মোসাদ্দেকে ভর করে চ্যালেঞ্জিং সংগ্রহ বাংলাদেশের

9
ইতিহাস বদলের মিশনে বাংলাদেশ, সামনে অস্ট্রেলিয়া
বিশেষ প্রতিবেদন

ইতিহাস বদলের মিশনে বাংলাদেশ, সামনে অস্ট্রেলিয়া

6
‘বাংলাদেশের সঙ্গে খেলাটা সবসময়ই চ্যালেঞ্জিং’
বিশেষ প্রতিবেদন

‘বাংলাদেশের সঙ্গে খেলাটা সবসময়ই চ্যালেঞ্জিং’

8
Next Post
শান্ত-মোসাদ্দেকে ভর করে চ্যালেঞ্জিং সংগ্রহ বাংলাদেশের

শান্ত-মোসাদ্দেকে ভর করে চ্যালেঞ্জিং সংগ্রহ বাংলাদেশের

Discussion about this post

সর্বশেষ..

শান্ত-মোসাদ্দেকে ভর করে চ্যালেঞ্জিং সংগ্রহ বাংলাদেশের

শান্ত-মোসাদ্দেকে ভর করে চ্যালেঞ্জিং সংগ্রহ বাংলাদেশের

by cricbdadmin
0
9

এক যুগ পর অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলতে নেমে শুরুতেই ব্যাট হাতে আত্মবিশ্বাসী পারফরম্যান্স দেখিয়েছে বাংলাদেশ। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে...

এক নজরে দেখে নিন ডিপিএলের ১২ দল

ডিপিএলে জমে উঠেছে শিরোপার লড়াই

by cricbdadmin
0
7

২০২৬ ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) শিরোপা দৌড় এখন চরম উত্তেজনার পর্যায়ে। কে হবে এবারের চ্যাম্পিয়ন, তা জানতে অপেক্ষা করতে হবে...

ইতিহাস বদলের মিশনে বাংলাদেশ, সামনে অস্ট্রেলিয়া

ইতিহাস বদলের মিশনে বাংলাদেশ, সামনে অস্ট্রেলিয়া

by cricbdadmin
0
6

দীর্ঘ ১৫ বছরের অপেক্ষার পর ঘরের মাঠে আবারও অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলতে নামছে বাংলাদেশ। তিন ম্যাচের সিরিজের প্রথম ওয়ানডে...

‘বাংলাদেশের সঙ্গে খেলাটা সবসময়ই চ্যালেঞ্জিং’

‘বাংলাদেশের সঙ্গে খেলাটা সবসময়ই চ্যালেঞ্জিং’

by cricbdadmin
0
8

আর কয়েক ঘণ্টা পরই ফুটবল বিশ্বকাপের উন্মাদনায় ডুবে যাবে পুরো পৃথিবী। শহরের মোড় থেকে সামাজিক যোগাযোগমাধ্যম, অফিসের আড্ডা থেকে রাতজাগা...

নির্বাচনের পরদিনই পদত্যাগ করলেন বিসিবি পরিচালক

নির্বাচনের পরদিনই পদত্যাগ করলেন বিসিবি পরিচালক

by cricbdadmin
0
4

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নতুন কমিটি গঠনের পরদিনই এলো প্রথম বড় পরিবর্তনের খবর। পরিচালক পদ থেকে সরে দাঁড়ালেন মীর শাকরুল আলম...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD